আমার প্রিয় পোস্ট
- শোন, বলছি তোমার কানে কানে - সুলতানা শিরীন সাজি
- ভালো লাগা প্রিয় কবিতারা-৪৮ ( অদ্ভুত আঁধার এক-- জীবনানন্দ দাশ ) - আবদুর রাজ্জাক শিপন
- স্বপ্ননীল রেলগাড়ি - শেখ জলিল
- আসুন আমরা Rapidshare থেকে Resume Support সহ Super Speed এ File Download করি... - অতিথি_পথিক_মানুষ
- শিবানুকাব্য - রাজীব আহমেদ
- হে! - মোহনাঢাবিআ২০০৪
- মধ্যবর্তী রাত্রের পোস্টমর্টেম - মেহেদী ইকবাল রমি
- প্রেমের লিমেরিক - েক আিম
- ফায়ারফক্সের গতি বাড়ানো (মূল: মেহেদি আকরাম) - লাল সবুজের চিঠি
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৪) - ত্রিভুজ
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৩) - ত্রিভুজ
- তুই : কবিতা অথবা কবিতায় - ফারিহান মাহমুদ
- আগেকার লেখা কিছু কবিতা ৩ - প্রণব আচার্য
- নবীনদের জন্য - নাদান
- উইন্ডোজ xp কে জেনুইন করুন - রাকিব
- ফরমালডিহাইড - ফাহমিম
- সময়ের আবর্তে বিষাদ ভালোবাসা - দেবদারু
- প্রশ্ন - রাতিফ
- ব্লগের কপালে সাতটি রাগফোটা - রাগ ইমন
- সমীকরণ-৩ - মেহেদী ইকবাল রমি
- সমীকরণ-১ - মেহেদী ইকবাল রমি
- যদি কোনদিন। - রাতিফ
- বহুকাল দেখিনি তোমায়। - রাতিফ
- ইংলিশ mp3 ডাউনলোডের দারুন একটি সাইট - অনিকেত প্রান্তর
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- বাদল দিনের রোদেলা ফুল ! - রাগ ইমন
- রজনী, প্রকৃতি ও তুমি। - রাতিফ
- বাবা (কবিতা) - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- তোমায় ভালোবাসি বাবা - একরামুল হক শামীম
- কিছু টরেন্ট সাইটের ঠিকানা - আফলাতুন
কাঙাল, আলেয়ার সন্ধানে
১৫ ই জুন, ২০০৮ রাত ১২:৪৭
প্রতিপন্ন করলাম নিজেকে কাঙাল হিসেবে। খাঁটি কি,না
তাই সূর্যের কাছে চাইলাম আগুন~
নিজেকে পোড়াবো বলে।
বর্ষার কাছে শুধালাম~জল দাও মোরে
একা একা কাঁদবো।
চাঁদের কাছে চাইলাম স্নিগ্ধতার পরশ
একটু ঘুমাবো বলে,
কতদিন.........নির্ঘুম রাত!
বসন্তকে বললাম~ভালোবাসা দাও মোরে
হৃদয়কে রাঙাই;
কেউই কিছু দিলোনা আমায়.........কেউ না.........
শেষে কমলবনের কাছে গিয়ে চাইলাম আশ্রয়। ফিরিয়ে
দিলো আমায়, বলে কি,না~তুমি যে ফেরারী।
তবুও মরিচীকার পিছন ঘুরতে ঘুরতে কেটে যেত সময়।
কোন আলেয়ার সন্ধানে যে ফেরারী হয়েছিলাম তা
নিজেও হয়তোবা জানতামনা।
ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা তোমার সাথে,
কোন এক দিগন্তে
গোধূলী বেলায়।
আলেয়ার ঠিকানা তুমিই দিলে। কেউই কখনও
পায়না............কিন্তূ আমি যে পেলাম......!
তুমিই যে সেই আলেয়া.........
চাতক পাখির মতন যাকে
খুঁজছি পথে পথে।
তুমি স্পর্শে দিলে আগুন
চোখে দিলে জল
মনে দিলে স্নিগ্ধতার পরশ
হৃদয়কে রাঙালে ভালোবাসায়
আর তোমার ঐ বিশাল হৃদয়ের কমলবনে
আশ্রয় দিলে ক্ষুদ্র এই আমাকে।
মাঝে মাঝে ভেবেছি এ স্বপ্ন নয়তো?......হোক স্বপ্ন
তবুও যে আলেয়ার ঠিকানা আমি পেয়েছি।
জানি স্বপ্নের এই খেলাঘর
ভেঙ্গে যাবে একদিন, নিয়তির
কোন এক ঝড়ে তুমিও হয়তো চিনবেনা আমায়.........
বুকে তখন কে আমায় তুলে নিবে?
হয়তো কাঙালের বেশেই............
ফেব্রুয়ারী ২১, ১৯৯৯
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কাঙাল, আলেয়ার সন্ধানে ;
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন:
আলেয়ার সন্ধানে পড়লাম।লেখক বলেছেন: শুভেচ্ছা তোমাকেও......
নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন:
অসম্ভব সুন্দর একটা কবিতা। অ-স-ম্ভ-ব সুন্দর।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন.........শুভেচ্ছা।


















