সুতরাং তুমি বললে শেষ কথা
এবং আমার থেকে ফিরে
চললে তুমি অজানার গন্তব্যে...
জানলাম অপেক্ষার দিগন্তে থাকে কষ্ট,
ভালোবাসা নয়;
আশ্চর্য মরীচিকা!
তুমি জানালে আমাকে প্রয়োজন নেই তোমার...
কি অসহ্য মুক্তি!
অজ্ঞাতে বসন্তগুলো গত হচ্ছে...
যেন হৃদয় সেতুতে ব্যথাগুলো
আটটি ধারালো ছোরা বিধিয়ে দিয়েছে,
আমাকে অবরুদ্ধ করেছে;
অস্তিত্বের জন্য আজ চলছে
ভালোবাসার অনন্ত লড়াই
হৃদয়ের বিস্তীর্ন প্রান্তরে,
পরাজয়ই যার নিয়তি...
এবং আমি আহত,
পরাজিত এক সৈনিক।
কোন সুযোগ দাওনি প্রশ্ন করবার!
নিজের সিদ্ধান্তকে মুর্তিমান করে রেখে গেলে!
আচ্ছা, শেষ বিকেলের পড়ন্ত আলোয় কাউকে অচেনা মনে হয়?
এই প্রশ্নের উত্তরও জানা হলোনা...
তাই গোধুলীর মন খারাপ করা আলোকে স্বাক্ষী রেখে
অজানার পথে ফেরারী হলাম...
ভালোবাসার মহাকাব্য ভাসিয়ে দিয়ে!
আচ্ছা, ঝাপসা চোখে কি কিছুই দেখা যায়না......???
অগাষ্ট ২১, ২০০৮
রাত ৯-২৮মিঃ
অপেক্ষা-১ Click This Link
অপেক্ষা-২ Click This Link
অপেক্ষা-৩ Click This Link
অপেক্ষা-৪ Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

