somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোহানের ভারতীয় পণ্য বর্জনের স্বপ্ন এবং বাস্তবতা ;);)

২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত আটটার বাংলা সংবাদে একটা নিউজ দেখে চমকে উঠল সোহান । সীমান্তে বিএসএফ এক বাংলাদেশী উলংগ করে পিটিয়েছে । কি নৃসংশ । দেখে আতঁকে উঠল সে । এর আগে ফেলানী এবার হাবু শেখ । এভাবে মেনে নেয়া যায় না । এবার কিছু একটা করা দরকার । করতেই হবে । কিছুক্ষণ ভেবে নিজের মাইক্রোম্যাক্স মোবাইলটা হাতে তুলে নিল সোহান । নিজের এয়ারটেল নাম্বার থেকে রাজিব কে ডায়াল করল 0167181**** । রিং হচ্ছে ওয়ান্না বি মাই ছাম্মাক ছাল্লো , নিজের অজান্তেই দুলে উঠল সোহানের শরীর ।

- হ্যালো দোস্ত বল
- নিউজটা দেখেছিস বিএসএফের নির্যাতনের টা ?
- হ্যা দেখলাম , কি নৃসংশ
- আর তো চুপ করে থাকা যায় না , এবার কিছু একটা করা দরকার ।
- কি করতে চাস বল , তোর প্ল্যান কি ? আপাতত যা পারি সেটা হল ভারতীয় পণ্য বর্জন করা । ভারত আমাদের বাজারের অনেকটাই দখল করে আছে । সো পণ্য বর্জন করলে ভারত অনেকটা ধাক্কা খাবে ।
- ওকে চল কাল ফ্রেন্ডসদের সবাইকে ব্যাপারটা ইনফর্ম করি ।
-ওকে কাল সকাল ১০ টায় রবীন্দ্র সরোবরের চলে আসিস ।
- ওকে বাই

ডিনারটা সেরে এসে তড়িঘড়ি করে নিজের ল্যাপটপটা ওপেন করে বসল সোহান । এয়ারটেলের নেট কানেকশন টা লাগিয়ে প্রথমেই ফেছবুকে ঢুকে একটা জ্বালাময়ী ভারত বিরোধী স্ট্যাটাস দিয়ে দিল । আরেকটা গ্রুপ খুলল "আসুন ভারতীয় পণ্য বর্জন করি" গ্রুপে এড করে ফেলল নিজের ফ্রেন্ডলিস্টের সকল বন্ধুকে । সেই সাথে কোলকাতার বন্ধু অমিত কেও ।

হঠাৎ মনে হল সামুর সকল ব্লগারকে একসাথে করা দরকার । ব্লগাররা অনেক ভালো । তাদের কাছ থেকে সাড়া পাওয়া যায় ভালো । কানে হেডফোন লাগিয়ে লিখতে বসে গেল সোহান । বাজছে গার্লফ্রেন্ডের অতিপ্রিয় গান "তেরি মেরি মেরি তেরি প্রেমকাহানী হে মুশকিল" । আধঘন্টার চেষ্টায় মুটামুটি ভালোই একটা লেখা দাঁড়িয়ে গেল । পোস্টের করার ১৫ মিনিটেই সমর্থন জানিয়ে ৩৫ কমেন্ট । পোস্ট হিট ।

রাত বাজে প্রায় সাড়ে ১২ টা । কাল রাতে রনবীর কাপুরের ""রকস্টার"" মুভিটা নামিছে সোহান । দেখতে বসে গেল....

ঘুম ভাঙল একটু দেরিতেই । আম্মু ডাকছেন , নাস্তা করার জন্য । তড়িঘড়ি রেডি হয়ে টেবিলে বসে গেল সোহান । স্লাইস রুটিতে জেলি মাখানোই আছে । একটা রুটি নিয়ে গোগ্রাসে গিলতে শুরু করল । পানি টা মুখে দিয়েই দৌড় । পেছন থেকে মার চিৎকার সোনা গেল , সোহান কমপ্ল্যানটা খেয়ে যা বেটা । এই মুহূর্তে মার কথা শোনার মত টাইম নেই সোহানের । নিজের টিভিএস বাইকটা স্টার্ট করেই রবীন্দ্র সরোবর অভিমুখে চলল সোহান

জ্যামের কারণে ২০ মিনিট লেট । রাজিব আগেই এসে বসে আছে তার হাঙ্ক বাইকের উপর । আহ রাজিব বাইকটা যা কিনছে না , জোসস হইছে ভাবল সোহান

-কিরে কি অবস্থা , কখন এলি ?
- এইতো ২০ মিনিট
- গুড , আর সবাই কই ?
- আসতেছে ।
রুমেলের একটু লেট হবে , ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার থেকে ওর গার্লফ্রেন্ডকে সাথে করে নিয়ে আসবে । সো লেট
- আর বাকিরা ?
- বড়জোর দশ মিনিট লাগবে ওদের
- ওকে
- চল ওয়েট করতে করতে চা বিড়ি খাই
- হুম , চল

গাইস কাল রাতের নিউজটা তো সবাই দেখছিস নাকি । কেমন নির্মম আর নৃসংশ কল্পনা করা যায় না । এর প্রতিবাদ করা দরকার । আর কত নির্যাতন সহ্য করব বল । সবদিক থেকেই ভারত আমাদের শোষণ করছে । প্রথমে ফারাক্কা , এরপর টিপাইমুখ । পর্যাপ্ত পানি দিচ্ছে না তিস্তায় । ট্রানজিটের নামে গলা টিপে ধরেছে তিতাসের । এভাব আর কত বল । কিছু একটা করবোই এবার ।

- রনিঃ কি করতে চাস বল ?
- আমাদের প্রথম কাজ হল ভারতীয় পণ্য বর্জন করা । এরপর সুযোগ মতন ইন্ডিয়ান দূতাসের সামনে গিয়ে মানববন্ধন করা । এছাড়া আর কি করব বল ।
- যাই হোক ফেচবুকে প্রচারণা চালানোর জন্য গ্রুপ খুলছি । পোস্ট দিতে শুরু করবি ইন্ডিয়া বিরোধী নিয়ে । আর আমি ব্লগারদের সংগঠিত করার ট্রাই করতেছি । যাই হোক আজ সন্ধ্যার পর শাহবাগ আসিস । পোস্টার করব কিছু
- ওকে
- ওকে

বাই দ্য ওয়ে খেলা দেখছিস আজ ? ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ?
-রাজিব-হুম
- আর বলিস না, এত্ত আশা নিয়ে খেলা দেখতে বসি , খেলা শেষে আশাহত । চিন্তা কর ট্যুরে যাওয়ার আগে কত্ত কথা ইন্ডিয়া হেন করবে , তেন করবে । আর কখন , বাঁশের উপরে আছে ।
- আমি নিজেও এইবার ইন্ডিয়ারে নিয়া আশাবাদী ছিলাম । অস্ট্রেলিয়ার অবস্থা যা তা , সেখানে ইন্ডিয়ার বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ । অথচ এই ব্যাটিংটাই অস্ট্রেলিয়ার নাদান বোলারদের কাছে কেমনে ভেঙে পড়ল । না দ্রাবিড় না লক্ষণ না শেবাগ । হাহ
- তবে যত যাই বলিস টেন্ডুলাকার কিন্তু মুটামুটি ঠিকই আছে । এরেই বলে জাত ব্যাটসম্যান । সর্বকালের সেরা কি আর এমনিই বলে নাকি

মা আব্বু কোথায় ?
- ইন্ডিয়ান এম্বাসিতে গেছে , তোর চাচার ভিসাটা আজ ফাইনাল হতে পারে ।
- চাচ্চু মাদ্রাজ যাচ্ছে কবে ?
- ভিসা টা হয়ে গেলেই কয়েকদিনের মধ্যে যাবে
- এবারই কি শেষ নাকি আরও যেতে হবে ?
- ডক্টর তো বলেছিল এবারই শেষ , দেখা যাক কি হয়
- কে কে যাচ্ছে সাথে ?
- তোর চাচী , আর তোর সোহাগ ভাইয়া
- ও
- মা , আমরা আগ্রা যাচ্ছি কবে ?
- তোর আব্বুর ব্যস্ততা টা কমুক এরপর
- মা তোমার মনে আছে আমি যখন দার্জিলিং পড়তাম , প্যারেন্টস ডে তে তোমরা যেতে । আমরা ঘুরতে যেতাম । কত্ত মজাই না হত । ইশ স্কুলের বন্ধুদের খুব মিস করি এখন
- হুম মনে আছে , এখন খেয়ে নে , আমি ঘুমাবো


কিরে রনি আসল না ?
- জ্যামে আছে , বেশিক্ষণ লাগবে না মনে হয়
- পোস্টার দিয়ে কি করবি ?
- মানববন্ধনে লাগতে পারে , তাই আগে ভাগেই বানিয়ে রাখলাম
- হুম
রুমেল তোর নতুন বাইক কবে আসছে ?
- আরে পেমেন্ট তো দিয়ে রাখছি , কিন্তু আজ না কাল এভাবে সময় নিচ্ছে ।
- আর এই পালসারটা কি করবি ?
- চাচাতো ভাইয়ের সাথে ডিল হয়ে আছে , আমার টা এসে গেলে ও এটা নিয়ে নেবে
- কত কমে ছাড়ছিস ?
- ৫০ হাজার
- আরে শালা , ভালো লাভই করলি । এটাও তো অনেকদিন হল । প্রায় একবছর । তাও মাত্র ৫০ কমে ছাড়তেছিস । দারূণ

রুমেল: আচ্ছা আমরা যে প্রতিবাদ করব এর রিঅ্যাকশন কি হবে ভেবে রেখেছিস ?
- ধুর বাল , বাদ দে না , তুই অলটাইম নেগেটিভ ভাবিস । কিচ্ছু হবে না । আর কিছু হলে সেটা পরে দেখা যাবে ।
- দোস্ত আমার দোস্ত আমার যাতে হবে , ৯ টা বেজে গেছে একটু পর মীরাক্কেল শুরু হবে । অপূর্ব রায়ের ভাব টা দেখেছিস , জোসস লাগে আমার কাছে । শেষ দিকে নীতিকথাগুলো যা বলে না সত্যি অনুসরণীয়
- ওকে কাল দেখা হবে গুড নাইট
- গুড নাইট


নাহ আর লিখতে পারছি না । বানিয়ে বানিয়ে মিথ্যে খুব বেশি লেখা যায় না । উপরের লেখাগুলো পুরোটাই মিথ্যে । আমি বিশ্বাস করি আমাদের দেশের ৯৫ ভাগ মানুষই সুস্থ প্রতিবাদ করতে জানে । উপরের ঘটনাটা বাকি ৫ ভাগ । প্রতিনিয়ত ইন্ডিয়ান পণ্যের সাথে বসবাসের মাধ্যমে ইন্ডিয়ান পণ্য বর্জন করার কিছু কৌতুক পরিবেশন করে মাত্র । এটা ঠিক ইন্ডিয়ান পণ্য আমাদের জীবনে খুব আষ্টেপিষ্টে জড়িয়ে আছে । চাইলেই তা ত্যাগ করা যায় না । কিন্তু ধীরে ধীরে ঠিকই ত্যাগ করা সম্ভব । তাই আসুন একবারে না হলেও ধীরে ধীরে নিজেদের স্বনির্ভর করে গড়ে তুলি । অন্তত একটা পণ্য বর্জন করে হলেও ইন্ডিয়ার আগ্রাসনে ধাক্কা দেই


বিঃদ্রঃ এটি আমার অনুর্বর মস্তিষ্কের কল্পনাপ্রসূত লেখা , মানুষের বাস্তব জীবনের সাথে মিলিয়ে নিজের উর্বর মস্তিষ্ককে অনুর্বর হিসেবে প্রমাণ করিবেন না


সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১২ ভোর ৫:৩৬
৫২টি মন্তব্য ৪৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×