আমার সম্পর্কে বলার মত তেমন কিছু নাই, আমি একটা একটা একটা ...... একটা কি তাও জানিনা, তবে মাঝে মাঝে আমার কম্পিউটার টা রিসেট করলে বুঝতে পারি আমি আসলে একটা ............ ধুর ছাই কি যে আবার ভুলে গেছি, আপনারা জানলে আমাকে বলবেন দয়া করে

ঘড়ির কাটা ১ ঘন্টা আগানো হচ্ছে....... (আমার মতামত এবং প্রশ্ন)
১৫ ই জুন, ২০০৯ দুপুর ২:৩৭
আজ সকালে ঘুম থেকে উঠে বাহিরে প্রচার শুনলাম ঘড়ির কাটা ১ ঘন্টা আগানো হচ্ছে
যার মানে রাত ১১টায় হবে রাত ১২টা তাই নয় কি
কি হবে এতে যারা অফিসে যেত তারা এখন হয়ত ১ঘন্টা আগে যাবে
আর কি হবে ????????
আমি আগে ঘুম ক্লাশ না থাকলে ঘুম থেকে উঠতাম সকাল ৮টার পর
এখন উঠব ৯টার পর
এর বেশি কিছু হবে বলে আমার মনে হচ্ছে নাহ
আর যারা গ্রামে থাকে তারা সময় সম্পর্কে খুব কম ধারনা নিয়ে থাকে
সো হঠাৎ করে একটা লোক ডাক্তারের কাছে সিরিয়াল দিল বিকাল ৪টায়........
সে তার মত করে ৪টায় চলে আসল , কারন তার ৪টা বাজা মানে সূর্য এর অবস্থান অনুযায়ী
কিন্তু সে এসে দেখল তার সময় ১ ঘন্টা আগে শেষ হয়েছে
এরকম আরো নানাভিত সমস্যায় পড়তে হবে আমাদের প্রতিনিয়ত
আমাদের ডিজিটাল ঘড়ির সময় আমরা হয়ত ১ ঘন্টা বাড়িয়ে দিতে পারব তবে সূর্য ঘড়ির সময় কি বাড়ান যাবে ?
এর থেকে কি অফিস টাইম ১ঘন্টা আগালেই সমস্যা সমাধান হত নাহ ?
এখন যারা অফিসে যায় সকাল ৯টায় তারা না হয় সকাল ৮টায় যাবে অফিসে
তাহলেই তো সমস্যা সমাধান হবার কথা বলে আমি মনে করি
তাহলে কেন এই ধরনের সিদ্ধান্ত ?
সরকার সাধারন জনগন কে কি সমস্যায় ফেলতে চায় নাকি সুবিধায় ?
************************ছবি গুগল থেকে***********************
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
টোকাই খান বলেছেন:
ভাই আমরা যারা ৮ টায় অফিস করি তাদের কি হবে? এখন ঘুম থেকে উঠি ৬ টায়। ডিজিটাল টাইমে উঠতে গেলে তো আধা রাত্রে শয্যা ত্যাগ করতে হবে।
বিবেক হীন বলেছেন:
পশ্চিমাদের থেকে কপি পেষ্ট করছে আরকি।
কাঠগোলাপ বলেছেন:
কিন্তু এই কথাগুলো কি যখন 'ডে-লাইট সেভিং'-এর কথাটা প্রথম উঠে তখন বলা উচিৎ ছিল না? এতদিন পর কেন?
তুষারপাত বলেছেন:
দেশ ডিজিটাল করার প্রাথমিক পদক্ষেপ!!!!!!!!!!!!!!!!!!!
বাগসবানি বলেছেন:
তেমন আর কি হবে ? বিদ্যুতের অপব্যবহার বাড়বে ..... যদিও উল্টাটাই হওয়ার জন্যেই বোধহ্য় এই উদ্যোগটা নেয়া হয়েছে ....... এখন কেন সবাই এইটা নিয়ে মাথা ঘামাইতেছে ..... যখন সিদ্ধান্ত হল তখন তো কেউ কিছু বলল না । আমিও জাফর ইকবালের সাথে একমত যে আমাদের দেশে টাইম সেইভের কোনো প্রয়োজন নেই ... আমরা যে পরিমান সময় শুধু রাস্তায় / যানজটেই ব্যয় করি .... তবে অফিস আওয়ার এক ঘণ্টা এগিয়ে আনতে বললে আমাদের বাঙালিদের মাথায় আকাশ ভেঙ্গে পড়বে এই জন্যে এই ব্যবস্থা .... লেখক মনে হ্য় মার্কেট, সপিংমলের কথা ভুলে গিয়েছেন। এগুলতে কিন্তু বিদ্যুতের সাশ্রয় হ্য় না .....
কাঠুরিয়া. বলেছেন:
ভাইজান, আননের এই ঘোড়ি ব্যাভার করাইতো ভালো, ৮০ মিনিটে ১ ঘ্ন্টা - - - - ১ ঘ্ন্টায় মেলা কাম করোন জাইবো । । । .
বাগসবানি বলেছেন:
আরেকটা কথা না বলে পারছি না , এই ব্যবস্থায় আইটি প্রফেশনালদের অনেক প্রেসারে থাকতে হবে .......... তাদের কথা ভেবেও যদি নিজেকে সান্তনা দেন ........
পারভেজ রবিন বলেছেন:
বিবেক হীন বলেছেন: পশ্চিমাদের থেকে কপি পেষ্ট করছে আরকি। পুরো সহমত।সময় আগানো হবে কোন দিকে? এখন ৮টা বাজলে তখন ৯টা বাজবে না ৭টা বাজবে?
তিথী ও টাটা বলেছেন:
বাগসবানি বলেছেন: আরেকটা কথা না বলে পারছি না , এই ব্যবস্থায় আইটি প্রফেশনালদের অনেক প্রেসারে থাকতে হবে .......... কি সমস্যা একটু বুঝিয়ে বললে বুঝতে পারতাম
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















