somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মি, মাইসেল্‌ফ এ্যান্ড পরী

০৩ রা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পরী,

তোমার mail টা পরে আমার মধ্যে দ্বৈত স্বত্ত্বার জন্ম নিলো হঠাৎ করেই। দু’টো আমি একসাথে হাজারো চিন্তার ঝড়ে ভেঙ্গেচুরে গুঁড়িয়ে যাচ্ছিলাম। তুমি কি ‘Me, Myself & Irene’ movie টা দেখেছো? অনেকটা ওইরকম।

‘Me’ ভাবছে... বাহ্‌, আমার পরী সোনাটার বিয়ে হবে। লাল টুকটুকে বউ সেজে সে যাবে তার নতুন ঘরে। আরেকটা ঘর হাসি আর আনন্দে ভরিয়ে তুলবে, আলোয় ভরিয়ে দেবে। দূর থেকে আমি শুনবো তার নতুন জীবনের কথা, নতুন ভালোলাগা আর ভালোবাসার কথা। তার সুখ দেখে আমি হবো আরো সুখী। তার ক্ষণিকের দুঃখ আর কষ্টে দেবো স্বান্তনা, দেবো আশ্বাস। মন প্রাণ ভরে দোয়া করবো যেনো পাগলী টা আমার থাকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে হয়ে। কোনো দুঃখ যেনো কখনো তাকে স্পর্শ না করে।

‘Myself’ ভাবছে... এসে গ্যালো আমার সব হারানোর দিন। আমার পরী কে অন্য একজন যেনো ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি তার চলে যাওয়া। অচেনা অন্য একজন তাকে কত নামে আদর করে ডাকবে, পাগলামো আদর আর ভালোবাসায় ভাসিয়ে নেবে আমার পরী কে। আমার যখন খুব ইচ্ছে করবে পরী কে দেখার, তার কথা শোনার, সে থেকে যাবে ধরা ছোঁয়ার বাইরে অনেক দূরে। আমার এতো দিনের চেনা জানা আপন পরী হয়ে যাবে অচেনা একজন। সময়ের সাথে সে চলে যাবে দূর থেকে আরো দূরে।

এই দুই আমি’র দ্বন্দ্বে পড়ে ভালো করে কিছুই ভাবতে পারছি না। যতো যাই হোক, এইটুকু বুঝি, আজ হোক কাল হোক বিয়ে তোমাকে করতেই হবে। আজও যেমন তুমি বিয়ের জন্য প্রস্তুত নও, হয়তো ৫ বছর পরেও তোমার মানসিক প্রস্তুতি এমনই থাকবে। তবে আমি বিশ্বাস করি, বিয়েটা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর প্রয়োজনীয়। সব মেয়েই বিয়ের আগে ভাবে, মাথায় যেনো আকাশ ভেঙ্গে পড়ছে। বিয়ের পর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। সবাই তখন ওই জীবনটাতেই অভ্যস্ত হয়ে পড়ে। ওটাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে সহজ জীবন, জীবনধারা আর সম্পর্কে পরিণত হয়। এই সব ভেবে আমার এখন মনে হচ্ছে, ‘the earlier, the better’। তোমার বিয়ের সাথে সাথেই আমাদের সম্পর্কের মধ্যে একটা ঝড় উঠবে। সেই ঝড় থেমে সব শান্ত হতে একটু সময় লাগবে। ঝড়টা থামার পর কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের দু’জনের অবস্থান তা আমরা কেউ ই জানি না। আমার এখন সেটাই দেখার অপেক্ষা।

ভালো থেকো। ভালোবাসি সবসময়।

More about Pori & Akash
১৩টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×