আমার প্রিয় পোস্ট
- কিছু বইয়ের ভাল লাগা কয়েকটি উক্তি - উপদেশ গুরু
- কিভাবে মেদ ভুঁড়ি বা পেট কমাবেন ? - ফিটনেস বাংলাদেশ
- কয়েকটি ইসলামিক নিদর্শন(নাস্তিকদের প্রবেশ নিষেধ) - সোহাগহোসেন
- জাতীয় ফুল শাপলা - কিছু ভিডিও, কিছু গান আর সাথে কিছু ছবি ব্লগ - কবির চৌধুরী
- ব্লগারদের পছন্দের সেরা কিছু রোমান্টিক বাংলা গান। - নিঃসঙ্গ
- ইংরেজি শেখার ওযেব সাইট - নিলআকাশেরদুঃখ
- সব্জির পাটিসাপটা ( রেসিপি এন্ড খাওন দাওন পুস্ট )
-১ - কি নাম দিব
- প্রেসিডেন্ট জিয়াউর রহমান : যার নিরেট দেশপ্রেমের স্বাক্ষী দেয় সিআইএ'র সিক্রেট টেলিগ্রাম ০৩২৫/০৯৫০Z.....এবং অনেক অজানা কথকতা....... - দাসত্ব
- কুরআনে শব্দ খোজার জন্য ব্যবহার করুন “জিকর” নামের অসাধারণ সফটওয়্যার - কর্ণেল সামুরাই
- রাসূল (স) এর প্রশংসা করাই যদি মিলাদ শরীফ আয়োজনের প্রধান উদ্দেশ্য হয়.....। - কািন্ট টুটুল
- নির্ঝরের স্বপ্নভঙ্গ ---রবীন্দ্রনাথ ঠাকুর - কবিতা পোস্ট
- কেন আজও আমরা গরীব আছি আর থাকব ? - বায়েস আহমেদ
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর - ৩য় পর্ব - রাগ ইমন
- আমেরিকার রাষ্ট্রনায়কদের ছবি - আল্লাহ রাখা
- শুধু তোমার জন্য, লেখক নির্মলেন্দ গুন - sumon2015
- ভালোবাসার ক্রায়োলাইটস-১ - উদাসী স্বপ্ন
- সাফল্যের ১০ মন্ত্র - এরশাদুর রহমানা
- Male are hunters: it's in their GENE! - উদাসী স্বপ্ন
- জেগে ওঠো মানিব্যাগ - মেহরাব শাহরিয়ার
- একজন শিরোনামহীন ভালোবাসার জন্য - রাগ ইমন
- অনুকাব্য - ১৬ - কালপুরুষ
- আমরা ভালো আছি , আপনারা ভালো আছেন তো ? - রাগ ইমন
- বাংলাদেশ কে ইসলামিক রাস্ট্র হিসেবে দেখতে চাই - যুকরুফা ০৭
- জনপ্রিয় কিছু ওয়েব সাইট এর ঠিকানা.......... - গিফার
- ধর্মব্যবসায়ীদের কথা - দিগন্ত
- বার বার আমি ফিরি যে পথে - রাগ ইমন
- তুমি যে তোমারই তুলনা (উৎসর্গ - ইসলামের এক বীর সৈনিককে) - উম্মু আবদুল্লাহ
- কবর - সুমি
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- উপাসনার অভিনয় - কম্পিউটার গুরু
- অলস ভোরের ভাবনা! - রাগ ইমন
- বিষন্ন ভালোবাসা - জয়িতা
- যেদিন বন্ধু চলে যাবো চলে যাবো বহু দুরে - আলী
- পশু রাজের বিয়ে (জমজমাট ব্লগে ছড়া) - আহমাদ মুজতবা
- প্রেমজিত! - সাইফ সামির
তোমার ফিরে না আসা বার্ষিকী আজ
০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:৩৮
তুমি ফিরে না আসা বার্ষিকী উপলক্ষ্যে আমার এ লেখা। একটি বছর যে কথাটি আমার একবার ও বলা হয় নি। সে শব্দটি নিয়ে একটা কবিতা লেখার স্বাদ আমার অনেক দিনের। কত কাগজ, কত কালি নষ্ট করেছি। কিন্তু আজও সে কবিতা লেখা হয়নি আমার। তোমার মুখের একটি ছবি আঁকার ইচ্ছে আমার অনেক দিনের। কত চেষ্টা, কত ক্যানভাস, কত রঙ তুলি নষ্ট করেছি, কিন্তু আজও সে ছবি আমার আঁকা হয় নি। এ আমার অক্ষমতা।
তোমায় কত ভাল বাসি তা আজ মর্মে মর্মে উপলিব্ধি করছি। তুমি জানতে কি? তোমার অজান্তে অপলক চেয়ে থাকতাম তোমার মুখের দিকে। কখনো অধীর আগ্রহে অপেক্ষা করতাম তোমার মুখে একটু হাসি দেখার জন্য। বিশেষ করে তোমার অসুস্থতার পর। যদি একটু হাসতে, তোমার সে হাসি দেখতে দেখতে আবার তা মিলিয়ে যেত। কিন্তু তবুও সে হাসির ধ্বনি আমার কানে বাজতে থাকত বহুক্ষন।
যখন কোন কারনে আমার মন খারাপ থাকে তখন একা ওই আকাশের দিকে চেয়ে বসে থাকি। আর তোমার হাসি মাখা মুখ খানি চোখের সামনে ভাসাতে চেষ্টা করি। ভাবতে ভাবতে কখন যে আমার সব টুকু মন্দ লাগা হারিয়ে যায়, তা- নিজেও জানি না।
মা, যখন তুমি খুব ব্যস্ত থাকতে, খুব মনোযোগ দিয়ে তোমায় লক্ষ্য করতাম। তোমার চলা, বলা, তোমার কর্মক্লান্ত- ঘর্মাক্ত মুখ, সব সব কিছুকে আমার মনে হয় কোনো নিপুন কারিগরের কর্মলীলা। যে কথাগুলো মনে পড়ছে আজ ভীষনভাবে- তুমি আমাকে টিউব ওয়েল চেপে পানি তুলতে দিতে না। এতে নাকি হাত শক্ত হয়ে যায়। ধান শুকানোর জন্য কড়া রোদের মধ্যে তুমি যখন তা বার বার উল্টিয়ে দিতে, আমার খুব ইচ্ছা হত তোমাকে সাহায্য করতে। কিন্তু দিতে না কারন তোমার মেয়ের গায়ের রং কালো হয়ে যাবে বলে। কলেজ থেকে ফিরতে দেরী হলে চেঁচামেচি করে ঘরের সবাইকে অস্থির করে তুলতে। ঠিক তেমনি অফিসে পৌঁছানো মাত্র ফোন না দিলে কত কৈফিয়ত যে দিতে হত। আজ কারো কাছে আমার সে কৈফিয়ত দিতে হয় না। যেন আঁচলে ঢেকে রেখেই তুমি আমাদের মানুষ করেছ।
আট ছেলে-মেয়ে ও কাজের লোক সহ ১০-১২ জনের এক বিশাল সংসার ছিল তোমার। সারাদিন এক টানা খানুনির পরও যখন তুমি রাত জেগে জেগে তাহাজ্জ্বত পড়তে। তা দেখে -সত্যই অবাক হতাম।
চলার পথে যখন কোন কষ্ট, দুঃখ বা অশান্তি বোধ করি তখন শুধু তোমাকে পাশে রাখতে ইচ্ছা করে। মনে হয়, শুধু তোমার হাতের স্পর্শ আমার সব টুকু যন্ত্রণা, কষ্ট ধুয়ে মুছে ছাফ করে দিবে।
তুমি যখন আমার উপর রাগ করতে তখন মনে হত আমার গোটা পৃথিবী যেন শূণ্য হয়ে যেত। কিছুক্ষন রাগ করে থাকলে সুযোগ খুঁজতাম কখন তুমি পান খাবে। পান খেলে তোমাকে অন্যরকম মনে হত। তাই তখন যে কোন আবদার তুমি মেনে নিতে । তুমি জান না মা, তোমায় কত ভাল বাসি। শুধু তুমি চাওনি বলে জীবনের সবচেয়ে বেশী পছন্দের যিনিষটি আমি গ্রহণ করিনি । খুব বেশী অনুভব করি তুমি ছাড়া পৃথি বী আমার অর্থহীন। তোমার মুখ, হাসি আর একটু স্নে হে র পরশ ব্যাস। একুটুই ছিল আমার পরম সম্পদ।
কিন্তু কোথায় পাব বল সেই পরম স্নেহের পরশ?
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০০৯ দুপুর ১:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মানুষ বলেছেন:
ব্যাপার না
শান্ত কুটির বলেছেন:
সহমর্মিতা
ইলা বলেছেন:
বিশেষ কোন দিন ক্ষন নয়, প্রতিদিন প্রতিক্ষন মায়ের কথা মনে পড়ে। প্রতি ওয়াক্তে নামাজ শেষে `মা' -র জন্য দোয়া করি।
উদাসী স্বপ্ন বলেছেন:
নতুন পোস্ট কবে নাযিল হবে, জানতে পারি?
উদাসী স্বপ্ন বলেছেন:
কেমন আছো?
উদাসী স্বপ্ন বলেছেন:
সুখে থাকো! সূর্য্য কোথঅ ডোবে কেউ জানে না, সূর্য্য কেন মেঘের আড়াল হয় কেউ জানে না। হয়তো তার উত্তরও কোনোদিন কেউ পায় না! তবু ধরনী সুখে থাক!
লেখক বলেছেন: কী ব্যাপার? হঠাৎ এতো দোয়া দুরুদ কেন?
উদাসী স্বপ্ন বলেছেন:
নতুন জীবন কেমন কাটছে? জানি না কেন এতো জানতে ইচ্ছে করে!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















