কোন রকম ভূমিকা ছাড়াই শুরু করছি । একটু আগে ফজলে এলাহী নামে এক ব্লগার একটি পোস্টে তার কিছু ঘৃন্য চিন্তা ভাবনা উগরে দিয়েছেন ।
দেখা যাক তিনি কি কি বলছেন
১.
"এই সংগঠন তার যাবতীয় কর্মকাণ্ডে ইসলামের একটা অর্থ 'শান্তি'র সর্বোচ্চ পরিচয় দিতে সক্ষম হয়েছিল এবং 'আল্লাহ্, তাঁর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের কর্তৃত্বশীলদের আনুগত্যের প্রশ্নে' ইসলামের আরেকটি অর্থ 'আত্মসমর্পণ'-এর দৃষ্টান্ত স্থাপন করে মুসলমানদের নিকট গ্রহণযোগ্য সংগঠনে রূপান্তরিত হয়েছে আল্লাহর মেহেরবানীতে।”
মিথ্যাভাষণে পরিপুর্ন এই বক্তব্যটি রাজাকার মুজাহিদের দেশে যুদ্ধাপরাধীর অস্তিত্ব নেই কথারই প্রতিধ্বনি । আমার প্রশ্ন, নারী ধর্ষণ, মুক্তিযোদ্ধা-বুদ্ধিজীবি হত্যা, রগ কাটা নীতি দিয়ে উনি যে “ইসলামের অর্থ শান্তির সর্বোচ্চ পরিচয়ের কথা বলছেন সেটা আমার ধর্মকেই অপমান করে । তার এই দুঃসাহসের উৎস কোথায় ?
রুখে দাড়াও এ দানবদের । সময় থাকতে ।
২.
“অবশেষে মুসলমানদের চিরশত্রু ভারতের হিন্দুত্ববাদী সরকারের তার প্রতিপক্ষ মুসলিম দেশ পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত কুটিল ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে তৎকালীন পাকিস্তানের অবিবেচক কিংবা ভারত সরকারের ষড়যন্ত্র বাস্তবায়নকারী গাদ্দার সরকার কিংবা ইসলামী ভ্রাতৃত্ব সম্পর্কে অজ্ঞ পাকিস্তান সরকারের অত্যাচার ও নৃশংস দমন নীতির আওতায় এনে যু্দ্ধের মুখে ঠেলে দেয়া হয় এই মুসলিম দেশটির একাংশকে।”” “
প্রথমে তিনি বলছেন মুসলমানদের চিরশত্রু ভারত । পুরোপুরিভাবে সাম্প্রদায়িক এই মন্তব্যের নিন্দা জানাই । সাম্প্রদায়িক বিষবাস্প ছড়ানো কোন ব্লগারের এখানে জায়গা হবে না ।
এরপর তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ভারত সরকারের ষড়যন্ত্র বলে আখ্যা দিচ্ছেন । কতবড় ধৃষ্টতা থাকলে বাংলাদেশী বলে দাবি করা একজন লোকের পক্ষে এ ধরনের মন্তব্য করা সম্ভব সেটা ভেবে আমি অবাক হই । দমন করুন এই শত্রুদের ।
তিনি আরোও বলেছেন,
“দীর্ঘ নয়মাস যুদ্ধ হলো, এদেশের প্রায় ত্রিশ লাখ মানুষ প্রাণ দিলেন, অগণিত অসংখ্য মা-বোন তাদের ইজ্জত হারালেন, অর্থনৈতিকভাবে প্রায় পুরোপুরি ধ্বংস হলো একটি দেশ আর এই ধ্বংসলীলার পেছনে যে যুদ্ধের সহযোগী তথা ষড়যন্ত্রের বাস্তবায়ণকারী দেশ ভারতই আসল অপরাধী,”
কি চমৎকার বিশ্লেষণ । ভারত কি ষড়যন্ত্র করলো আর আপনাদের প্রভুরা মেশিনগান ট্যাংক নিয়ে ঝাপিয়ে পড়ে ৩০ লাখ লোক মেরে ফেললো ! দুই লাখ নারী ধর্ষণ করলো ! যাদের হাত দিয়ে এসব হলো তাদের বিরুদ্ধে কি একলাইন নিন্দাও ফজলে এলাহীর পোস্টে জায়গা হলো না ?
রুখে দাড়াও এ দানবদের । সর্বশক্তি দিয়ে ।
৩.
“ভারতের ঘৃণ্য ষড়যন্ত্রের সাথে সেদিন পূর্ব পাকিস্তানের যারা যারা জড়িত ছিল, তারা চায়নি কোনরূপ সমোঝোতা হোক।”
কিসের সমাঝোতা ? ২৫শে মার্চ রাতে যারা হায়েনার মতো বাঙালীর ওপর ঝাপিয়ে পড়েছিলো তাদের সাথে সমঝোতা ? হাহ.. হাসালেন মোরে । এজন্যই ফজলে এলাহীর মতো লোকদের রাজাকার ও যুদ্ধাপরাধী গালি দেই আমরা ।
রুখে দাড়াও এ দানবদের । প্রতিহত করো এদের ।
৪.
বুদ্ধিজীবি হত্যা সম্পর্কে ফজলে এলাহী ফরমাইয়াছেন,
“এদেশের গণমানুষ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের সম্পদতুল্য মনীষীরা নিহত হলেন যাদের নিকৃষ্ট ষড়যন্ত্রের বাস্তবায়নের শিকার হয়ে;”
লিখুন । ভালো করে লিখুন নতুন ইতিহাস । বুদ্ধিজীবি হত্যায় কারা জড়িত ছিলো সেটা জানতে আমি নিশ্চিত ফজলে এলাহীর টাইপ নরপশুদের লেখা পড়তে আসবে না ।
রুখে দাড়াও এ দানবদের । রাহুর গ্রাস থেকে রক্ষা পাক স্বদেশ ।
৫.
বঙ্গবন্ধু সম্পর্কে ফজলে এলাহী লিখেছেন,
অবশেষে শেষ রক্ষা হলো মাত্র। মূলত ভারতের ষড়যন্ত্র বাস্তবায়নের যে ধারাবাহিকতা শুরু হয়েছিল যুদ্ধের পূর্ববর্তী সময় থেকে, তার সবচেয়ে বড় পতন ছিল ১৫ই আগষ্ট ১৯৭৫। ...... অবশেষে আল্লাহ্ হেফাযত করলেন বাংলাদেশ নামক এই ছোট্ট মুসলিম দেশকে।Ä'
দেশের এক জাতীয় নেতা যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি তাঁর বিরুদ্ধে এই ঘৃন্য অপবাদের নিন্দা জানাই । জারজ ফজলে এলাহী ও তার মতো নিওরাজাকারদের জন্য একরাশ ঘৃনা ।
রুখে দাড়াও এ দানবদের । থুথু বর্ষিত হোক তাদের প্রতি ।
৬.
“মূলত স্বাধীনতা পরবর্তী সরকার দেশের প্রতি তাদের এই আনুগত্য ও দেশের জন্য কাজ করার যে মনোভাব প্রত্যক্ষ করেছেন; যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করার পরও তাদের ক্ষমা করে দেয়ার পেছনে এটাও একটা মৌলিক কারণ।”
কে কারে ক্ষমা করছে ফজলে এলাহী সাহেব ? রগ কাটা, ধর্মকে বিকৃত করা, সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়ানোকে কি আপনি দেশের কাজ বলেন ? কৃতকর্মের পাপ স্বীকার না করাটাও কি দেশের জন্য কাজ ? অবশ্যই । তবে সেটা আপনার স্বপ্নরাষ্ট্র পাকিস্তানের জন্য কাজ । বাংলাদেশ নামক দেশটির জন্য কোন কাজ নয় ।
রুখে দাড়াও এ দানবদের ।
৭.
ফজলে এলাহী আরোও এরশাদ করছেন
“এই ধারাবাহিকতাতেই নতুন বাংলাদেশে জামায়াতে ইসলামী তার সত্য পথের যাত্রা শুরু করে। যতদিন সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল, ততদিন গোপনে তারপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার পর থেকে প্রকাশ্যে "জামায়াতে ইসলামী বাংলাদেশ" নামে।”
সেইটাই হয়েছে জাতীর সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটা নইলে ফজলে এলাহীর মতো লোকেরা স্বাধীন বাংলাদেশে এরকম কথা বলার সুযোগ পায় !
এই দানবদের রুখে দাড়ান ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



