আমার প্রিয় পোস্ট
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- কমেন্ট অব দি নাইট --- রাতের সেরা গালি - মন্তব্য
- শতাব্দীর শ্রেষ্ঠ বাঙ্গালীবিদ্বেষী আবুল আলা মৌদুদী - অমি রহমান পিয়াল
- অধ্যাপক ড. নুরুল উল্লাহর সাক্ষাতকার - অমি রহমান পিয়াল
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- বদরুদ্দীন উমরের একটি লেখা - ছু-মন্তর
- একুশে বই মেলা ২০০৯: যেসব ব্লগার লেখকদের বই বেরুচ্ছে, তাদের তালিকা.. - মেঘবাজি
- যুদ্ধাপরাধীদের বিচার চাই-১: একটা কমিশন গঠনের কাহিনী - শওকত হোসেন মাসুম
- মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস তুলে আনতে চাই ব্লগে। সবাই লিখুন, আসুন ব্লগকে কাজে লাগাই ভিন্ন মাত্রায় - শওকত হোসেন মাসুম
- ছাগুরামকাব্য 08ঃ শাকাহারী জমায়েৎ - মুখফোড়
- আজ ১৯শে মে। ১৯৬১ সালের এই দিনে মাতৃভাষা বাংলার জন্য শহীদ হয়েছিলেন ১১ জন ভাষাবিপ্লবী। - কুঙ্গ থাঙ
- ব্লগীয় ছড়া (অনেক ডিস্টার্বিং এলিমেন্টস আছে, নিজ দায়িত্বে পড়িবেন) - ঝরা পাতা
- অধিকার বিষয়ে ব্লগের বুদ্ধিজীবীরা কী বলেন? - ব্রাত্য রাইসু
- পলিটিক্যাল ইসলাম কয় কারে? - সাধক শঙ্কু
- নেটজগত থেকে জামায়াতমনস্কতা বিতাড়ন কতটা জরুরি? - মনসুর হিল্লাজ
- যুদ্ধাপরাধীদের সাথে সাথে রাজনীতিতে ধর্ম ব্যবসা বন্ধ হলে অসুবিধা কী? - মনসুর হিল্লাজ
- মুক্তিযুদ্ধের অবদান কী কেবলই বাংলার মাটিতে নাইট্রোজেন দান? ধূলার পাহাড়ে আরো কিছু অশ্রুপাত - ফারুক ওয়াসিফ
- নিরপেক্ষ বিজ্ঞানভিত্তিক প্রজন্ম (গালাগালিমুক্ত!!!!!!!!!!!) - সাধক শঙ্কু
- পুরোনো খাম্বা নতুন করে..... - রিকো
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- হামপটি ডামপটি স্যাট অন এ ওয়াল এন্ড হামপটি ডামপিট হ্যাড এ গ্রেট ফল - নিধিরাম সর্দার
- মুক্তিযুদ্ধ নিয়ে জটিল প্রশ্ন: উত্তরটা আমি দিতে চাই - শওকত হোসেন মাসুম
- বোলোগের এ-টিম - শমশেরআলম
- একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ - ডাক্তার আইজউদ্দিন
- মতাদর্শিক আধিপত্য এবং ইন্টেলেক্চুয়াল মকারি - সুমন চৌধুরী
কর্তৃত্বপরায়ণ মনোবৃত্তি নিয়ে মানুষের মুখ বন্ধ করা যাবে না । শেষ পর্যন্ত মানুষ তার বলাটা বলবেই ।

অবশেষে বিরিয়ানি রেসিপি
০৯ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:১১
খাবার জিনিসের মধ্যে বিরিয়ানি জিনিসটা আমি ভালো রান্না করি বৈলাই আমার ধারনা । মাঝে মাঝে খুব কমপ্লিকেটেড কিছু রেসিপি ওয়েবে বা কিছু বই পুস্তকে দেখি । যেইগুলা কামের না সাধারনত । বিদেশে জায়ত্রি জায়ফল কিনাটা সহজ ব্যাপার না । নিজেও চিনেন না দোকানদারও চিনে না । তারওপর ডয়েশ টাইপ কোন ভাষার দেশ হইলে তো কথাই নাই । তারচে আমার এই রেসিপি ফলো করেন । কামিয়াব হৈতে পারবেন ।
উপকরণ :
১. বড় একটা হাড়ি । ননস্টিকি আবশ্যক । মাংস নিশ্চিন্তে সেদ্ধ দিতে ননস্টিকি দিয়াই রান্না করা উচিত । অভাবে স্টিকি স্টিলের হাড়ি দিয়াও কাজ চলবো । তয় সাবধান । একবার মাংস পুড়লে বিরিয়ানি রান্নার ঐখানে সমাপ্তি দিয়া দিতে হইবো ।
২. রাইস কুকার । বড়গুলা । এক কেজী চাল যেকানে নিশ্চিন্তে রান্না করা যায় ।
৩. বাসমতি চাল । কমদামিগুলার মইধ্যে লায়লাটা ভালো । বেশী দামি অনেক আছে । যেইটা ইচ্ছা আপনার ।
৪. বিরিয়ানি মশলা, শানের মসলা সবচেয়ে ভালো । রাধুনিরটা সবচেয়ে খারাপ । শানের নরমাল বিরিয়ানি মশলাই চলে । বম্বেরটা মাঝামাঝি । তবে বেস্ট আউটপুটের জন্য সিন্ধি বিরিয়ানির মসলা দেয়া উচিত । বিরিয়ানির মসলা লাগবে দেড় প্যাকেট । তিনপ্যাকেট একবারে কিনবেন । বাকীটা পরের বার ব্যবহার্য ।
৫. গরুর মাংস । সবচেয়ে কমদামিটা না কিনা একটু ভালো কোয়ালিটির চর্বি ছাড়া মাংস ১.৫ কেজি । মাংস আমি ভালো কৈরা টুকরা করি । পারলে এক কিউবিক সেন্টিমিটার সাইজ । এতে মশলা ভালো ঢোকে । তাড়াতাড়ি সেদ্ধ হয় মাংস ।
৬. তেল, রসুন, আদা, টমোটো, পিয়াজ, লবন - রসুন আদা দিবেন নরমাল গরুর মাংসে যেকরম দেয় সেরকম । টমোটো দুইটা ।
৭. ঘি আর কেওড়া জল - আবশ্যিক । মাখন দিয়া ফাকিবাজির রান্নার চিন্তা থাকলে বিরিয়ানি খাবার চিন্তাই বাদ দেয়া উচিত ।
৮. অল্প কিছু গরম মসলা ।
এইসব যোগাড়যন্ত্র কৈরা রান্নায় বসেন । রান্নার তিনটা অংশ । প্রথমটা মাংস । দ্বিতীয়টা ভাত তৃতীয়টা ভাত ও মাংসের মিক্স ।
প্রথম অংশ
মাংস রান্না করতে চুলা গরম দিয়া হাড়ি চড়ায় দেন । ব্লেন্ডার মেশিনে পেয়াজ রসুন আদা গুড়া কৈরা পেস্ট কৈরা ফালান । মেশিন না থাকলে আদা রসুন কুচি দিতারেন । হাড়িতে তেল ঢাইলা ঠান্ডা তেলেই পেস্ট ছাইড়া দেন । অল্প লবন দিতারেন পিয়াজ গইলা পানি বাইরানোর লাইগা । তয় বেশী দিয়েন না । শান মসলাতে লবন দেয়াই থাকে । বেশী লবন দিলে পরে খাইতে অসুবিধা । সাথে গরম মশলা অপশনাল । দিলেও হয় না দিলেও হয় । গরম মশলা শানের মসলার সাথেই থাকে ।
বইগুলাতে দেখবেন লেখা থাকে পেয়াজ পুইড়া বাদামী হৈলে তারপর নেক্সট স্টেপে যাইতে । দরকার দেখি না কোন । পেস্ট গরম হৈয়া একটু পানি বের হইলেই শানের পুরা এক প্যাকেট মশলা ঢাইলা দেন ।
একটু নাড়া চড়া দিয়া এক কাপের মতো পানি ঢাইলা আদা রসুন পেয়াজের পেস্ট আর মশলা ভালো কৈরা মিক্স করেন । থকথকে একটা ঝোল হৈলে মাংস ঢাইলা দেন । ভালো করে ঘুটা দিয়ে সব মাংসে মশলাটা মিশায় হাড়ি ঢাইকা দেন ।
মিনিট পনের পরে টমেটো টুকরা টুকরা কৈরা দিয়া দেন মাংসে ।
মাংস সিদ্ধ হইলে ঢাকনিটা উঠায়া ভালো কৈরা নাড়ানাড়ি দিয়া ঝোল কমায় ফেলবেন । ঝোল ততখানিই রাখবেন যতটুকুতে আপনার মনে হয় ১ কেজি চালের ভাত মাখানো যাবে । একটু বেশি রাখলে ভালোই । খাবার সময় পিরিচে কৈরা সামনে দিবেন । কিছু পাবলিক অতিরিক্ত ঝোল ঝোল পছন্দ করে ।
আরেকটা কথা, বিরিয়ানি মশলার একটি অসুবিধা হৈলো যতই মাংস জ্বাল হবে ততোই এর গন্ধ কমতে থাকবে । সেইজন্য ঝোল কমানোর আগে বাকি আধা প্যাকেট মশলা ঢাইলা তারপর নাড়ানাড়ি শুরু করবেন । দেখবেন গন্ধে পুরা সেইরম একটা মৌ মৌ আবহ তৈরী হবে ।
দ্বিতীয় অংশ
ভাত রান্নার জন্য রাইস কুকারে ঘি দেন । তারপর একটা কাগজের টুকরা রাইস কুকারের বাটনের ওপরে গুইজা দেন যাতে করে সে ওয়ার্ম মোডে না চইলা যায় । ঘি গরম হৈলে তার ওপর গরম মশলা দেন অল্প পরিমানে । অল্প কিছু আদা রসুনের পেস্টও দিতারেন । (আমি দেইনা ) ঘি গরম হওনের সময় জলদি কৈরা চাইল ধুইয়া ফালান । পানি ঝরায় ফেলেন সাথে সাথে । এইখানে চাইল ধুয়ার টাইমিং খিয়াল কৈরা । বাসমতি চাইল একটু বেশিক্ষন ভিজা থাকলে চাইল ভাইঙ্গা যাবার সম্ভাবনা । না ভাঙলেও পানি খায়া চাইল ফুইলা যাইবো । এতে পরে পানির হিসাবে গাঞ্জামের সমূহ সম্ভাবনা । অতএব ঘি গরম দিয়াই তারপর চাইল ধুইবেন । নো হাঙ্কি পাঙ্কি । ঘি আর গরম মশলা গরম হৈয়া যখন একটা মিক্সড গন্ধ নাকে পাইবেন তখন চাইল ঢাইলা একটু নাড়াচড়া দিবেন যাতে কৈরা ঘি পুরা চাইলের সাথে লাগে । এরপর যেই কয়কাপ চাইল দিছেন (এক কেজিতে সাধারনত ৮ কাপ হয়) সেই কয়কাপ পানি দিবেন । এতে চাইলটা একটু শক্ত শক্ত থাকবে । আপনে ল্যাটকা খিচুড়ি বানাইতেছেন না যার লাইগ্গা চাইল নরম হৈতে হবে । খিয়াল কৈরা ।
ভাত হৈয়া গেলে রাইস কুকারের ঢাকনিটা একটু চাগা দিয়া যথেষ্ট পরিমান কেওড়া জল ঢাইলা দিবেন । তারপর ঢাকনি আবার চাইপা কিছুক্ষণ রাখবেন ।
তৃতীয় অংশ
আপনার ভাত মসলা দুইটাই যখন হয়া যাইবো তখন একটা বড় গামলায় ভাত মাংস দুইটাই মিশাবেন । তারপর গামলার ওপরটা প্লাস্টিক মাইরা টেপ দিয়া সিল কৈরা দিবেন । এইভাবে সিল করা অবস্থায় ঘন্টাখানেক রাইখা দিবেন । ভুলেও মুখ খুলবেন না । রান্না করার সময় আশে পাশে অলওয়েজ কিছু টেস্টার পুলাপান পাওয়া যায় । তাগো থিকা সাবধান । ভুলেও ঐদিকে নজর যাতে না দেয় সেইটা নিশ্চিত করবেন ।
ঘন্টাখানেক রাখনের পর গামলার মুখ খুইলা পরিবেশন করবেন । সাথে বোরহানি, সালাদ দিতারেন ।
আর রান্নার পরিমানটা এমনভাবে করবেন যাতে পরদিন সকালের জন্য কিছু থাকে । বাসি বিরিয়ানির মাজেজাই আলাদা ।
গুটেন আপেটিট
(ঐপাড়ায় প্রথম প্রকাশিত)
বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হাসিব বলেছেন:
হোস্ট আগে বাউড়া দ্যায় তারপর খাইতে বহে । এইটাই দস্তুর ।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
আমার অহন লাঞ্চ টাইম... আমারে আগে দ্যান
আনিকা বলেছেন:
ট্রায়াল দিমু বাসায়... খাইয়া মজা লাগলে একটি থ্যাংকু দিমুনে।
রুধীণ বলেছেন:
ভাইজান এইডা কি হাসিব রেসিপি নাকি নান্না মিয়া ,ফকরুদ্দিন ,হাজী থেইকা ধার করছেন ? তয় টেরাই দিমু। খাইতে মন চাইতাছে।
হাসিব বলেছেন:
রুধীন সাহেব, খিয়াল কৈরা । আমি কিন্তু কাউরে আমার পুস্ট পড়তে দাওয়াত দেই না । ভাল্লাগলে ভাল্লাগলো নাইলে নাই । চুরিদারির কামে আমি নাই।
মনিটর বলেছেন:
খিদা লাগসে
রুধীণ বলেছেন:
আমি আন্তরিক ভাবে দুঃখিত। আমি সত্যিই মজা করার জন্য লিখেছি। এখানে পোষ্ট পড়ার জন্য দাওয়াত পেতে হয় জানা ছিলনা।
রাশেদ বলেছেন:
হা হা! ট্রাই মারুম নে।আমারটা আরো শর্টকাট।
১। রাইস কুকারে ৪ পট বাসমতি, লগে ২ চামুচ লবন।
২। পাতিলে মুরগি নাইলে গরু মিক্সড বিরিয়ানী মাসালা দিয়া রান্না করা, সাথে আদা আর টমেটো দিলেই হইবে।
৩।। গরু বা মুরগি সিদ্ধ হইতে হইতে ভাত হইয়া যাইবে, ওইটা মাংসের মদ্ধ্যে ঢাইলা ঘুটান।
শেষ রান্না! রাশেদ এক্সপ্রেস বিরিয়ানি রেসিপি!
হাসিব বলেছেন:
এইটা আমার গাওয়া না । আকন্দ কাগুর এক ভক্তের গাওয়া । রচনাও তার ।
পজিটিভ বলেছেন:
হাসিব ভাই, দারুন একটা রেসিপি দিসেন, আমি রান্না ভাল পারি না, তয় ট্রাই করমু আপনার পদ্ধতি। ফেভারিটে রাখলাম। ৫
মামু বলেছেন:
অহন রাতের ১২টা বাজে।এত রাতে বিরানি কই পাই?
বাল এই রেসেপি কেন দিতে গেচেন? আমার তো লোল পড়তাচে...
েজবীন বলেছেন:
বিরিয়ানি পারি না, তবে আমি বোরহানিটা বানাই ভাল। আপনার দেয়া রেসিপিটা ট্রাই করব একসময়...(ক্লোজআপহাসি)৫
হাসিব বলেছেন:
মুকুল ভাই ধইন্যাপাতা দিলাম ।
বন্ধনহীন বলেছেন:
শুভ জন্মদিন, হাসিব।
হাসিব বলেছেন:
নভেম্বরের ১৩ তারিখ । এই রেসিপিটাতে এক কেজী চালের কথা বলছি । @ ফারলিন
বিষাক্ত মানুষ বলেছেন:
হাসিব ভাই শোকেসে রাখলাম .. টেরাই করুম তয় আমার এখানে ঘি পাওয়া যায় না, কি আর করা তাও টেরাই করমু। আপনের বর্ননা শুইন্যাই জিবে জল । আপনে দাওয়াত না দিলেও একদিন ঠিকই হাজির হমু বিরিয়ানির জন্য। রেডি থাইক্কেন । আমি কইলাম আপনের খুবোই নিকটে থাকি।
ৃৃমম বলেছেন:
৫. টেরাই করুম একদিন....
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















যে খাইটা রান্ধবো সে খাইবো না!! নাকি পরের দিনের বাসিটা হের!!