আমার প্রিয় পোস্ট

কর্তৃত্বপরায়ণ মনোবৃত্তি নিয়ে মানুষের মুখ বন্ধ করা যাবে না । শেষ পর্যন্ত মানুষ তার বলাটা বলবেই ।

উবুন্টু ডেস্কটপে মাই কম্পিউটার, রিসাইকেল বিন, হোম ফোল্ডার

১৩ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪০

শেয়ারঃ
0 0 0

কাজের সুবিধার জন্য হাতের কাছে ডেক্সটপে আমি সাধারনত মাই কম্পিউটার, হোম ফোল্ডার আর রিসাইকেল বিন সর্টকাট রাখতে পছন্দ করি । উইন্ডোজের পুরনো অভ্যাস বলতে পারেন এটাকে । উবুন্টুতে বাই ডিফল্ট এগুলোর সর্টকাট ডেস্কটপে থাকে না । আপনি মেন্যু থেকে প্লেসেস-এ ক্লিক করলে এগুলো পাবেন । এটা আমার কাছে একটু ঘোরালো মনে হয় । তাছাড়া বাই ডিফল্ট উবুন্টুতে মাউন্ট হওয়া ড্রাইভগুলো সর্টকাট ডেক্সটপে দেখায় । আমার ৭টা ড্রাইভ পুরো ডেক্সটপ ঢেকে ফেলে । ডেক্সটপ থেকে এই ড্রাইভ আইকনগুলো সরিয়ে মাই কম্পিউটার, রিসাইকেল বিন, হোম ফোল্ডার এগুলো আনতে হলে যা করতে হবে সেটা এখানে বলছি ।

প্রথমে উপরের মেন্যুবারে উবুন্টু লোগোটাতে রাইট ক্লিক করুন । এডিট মেন্যুয সিলেক্ট করুন । এরপর এই উইন্ডোটা আসবে ।



এখানে ডানদিকে সিস্টেম টুলস সিলেক্ট করুন । তারপর ডানদিকে কনফিগারেশন এডিটর সিলেক্ট করুন । ডানদিকে নিচে ক্লোয ক্লিক করুন ।
এটা করলে এ্যাপ্লিকেশনস মেন্যুতে সিস্টেম টুলস ক্লিক করলে কনফিগারেশন টুল নামে নতুন একটা এন্ট্রি দেখতে পাবেন । ওটা ওপেন করুন ।
এখন সেখানে
Apps > nautilus > desktop এ যান । তারপর, computer_icon_visible, trash_icon_visible, trash_icon_visible এই তিনটির পাশের বক্স চেক করে দিন । এরপর volumes_visibleটা আনচেক করে দিন ।
ঠিক এরকম -



উইন্ডো ক্লোয করে ডেস্কটপ দেখুন । আপনার ডেস্কটপে এখন মাই কম্পিউটার, হোম ফোল্ডার এবং ট্র্যাশ ফোল্ডার দেখাচ্ছে ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: উবুন্ট দেখতে কেমুন জানি চোখে শান্তি শান্তি লাগে
১৩ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:০৪

লেখক বলেছেন: হ । এই ভয়ানক স্টেবল ওএস । একবার সেটাপ করে নিতে পারলে নিশ্চিন্ত । কোন ঝামেলা করবে না ।

২. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৫৩
আট আনা বলেছেন: উবুন্টু তে কি ভাল মিউজিক প্লেয়ার(xmms) আছে ? firefox, msn, yahoo, flash video player plugin for firefox আছে ? থাকলে আমি ইন্সটল করুম । :)
১৩ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:০৩

লেখক বলেছেন:
১. উবুন্টুর মিউজিক প্লেয়ার বেশ ভালো । ডিফল্ট যেটা থাকে সেটার নাম রিদমবক্স । আমার পছন্দের প্লেয়ার । মাল্টিমিডিয়া কোডেক ইনস্টল করে নিতে হবে প্রথমেই ।

২. ফায়ারফক্স আছে অবশ্যই । মেসেঞ্জারের জন্য পিজিন । এতে পরিচিত সব ক্লায়েন্টের এ্যাকাউন্টে লগইন করতে পারবেন । ফ্ল্যাশ প্লাগইন আছে । পার্ফেক্টলি কাজ করে ।

৩. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:১৬
আট আনা বলেছেন: ধন্যবাদ। ওরা যে সিডি মেইল করত সেটা কি এখনো চালু আছে ? কোন লিঙ্ক আছে এরকম অনুরোধ করার ?
১৩ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:২১

লেখক বলেছেন: এটা এখানে পাবেন ।

৪. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:০৮
রাশেদ বলেছেন: থ্যাঙ্কু, কাজে দিবে।
৫. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০৫
অরণ্যচারী বলেছেন: কাল রাতে সিডির জন্য অ্যাপ্লাই করলাম। কতদিন লাগবে বাংলাদেশে আসতে?
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩২

লেখক বলেছেন: আমার কোন ধারনা নাই । দেশে থাকি না ।
অমি আজাদের সাথে এ্যাপয়েন্টমেন্ট করলে উনার বাসায় গিয়ে কপি করে আনতে পারবেন ।

৬. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১৪
রূশো বলেছেন: পোষ্টে প্লাস।

ভাই ম্যাটল্যাব (৭.৫)কেমনে উবুন্টুতে (৮.১০ ইন্ট্রেপিড আইবেক্স) ইন্সটল করা যায় সেইটা নিয়ে একটা টিউটোরিয়াল দেন। বহুত বিপদে আছি।

১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: আমার ম্যাটল্যাব নেই । ইউনি সার্ভারে লগইন করে সেখান থেকে ব্যবহার করি । তবুও দেখবো কোন একটা কপি যোগাড় করা যায় কিনা ।

৭. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪৩
রূশো বলেছেন: এক্সটারনাল ইউএসবি হার্ড ডিস্ক কানেক্ট করলেই বলে 'আন এবল টু মাউন্ট' :(

কোন সমাধান আছে?
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: সমাধান অবশ্যই আছে । আমি তো কানেক্ট করলে সাথে সাথেই পায় !
পুরো এরর মেসেজটা টাইপ করে ওয়েবে সার্চ করলেই পাবেন কি করতে হবে । এখানেও দিতে পারেন । চেষ্টা করে দেখা যায় এর সমাধান করা যায় কিভাবে ।

৮. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০৪
নিঃসঙ্গ বলেছেন: ধন্যবাদ হাসিব ভাই :)
৯. ১৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৮
অক্ষর বলেছেন: প্রিয়তে রাখলাম, পরে উবুন্টুতে নিয়া ট্রাই কর্বো
মোট সময় লেগেছে ২.১০৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আইপি - ৭৯.২৩৬.৯৯.১১০
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই