somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্র্যাক ইউনিতে কাস্টমার সার্ভিস শিক্ষা...

৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে বেশীর ভাগ জায়গায় আমি উপযুক্ত কাষ্টমার সার্ভিসের অভাবটা খুব ফিল করি। খুব ভালো উদাহরন হলো আড়ং। সেখানের সেলসম্যানরা দেখে মনে হয় যেন তারা কোন হনু রে। সে তুলনায় আগোরা খুব ভালো লাগে। তাদের ব্যবহার আন্তরিক মনে হয়, অনেক সহজ হয় শপিং করা।

আমি গত উইকে ব্র্যাক ইউনিতে গিয়েছিলাম এম বি এর ফর্ম কিনতে। এডমিশন অফিসের অ্যাটেনডেন্ট প্রথমে বলল ফর্ম কেনার আগে তাদের স্যারের কাছে আমার বিদেশী ডিগ্রীর মান ঝাচাই করে নিতে। খুব ভালো কথা। কয়েক বার তার অফিসে গিয়ে তাকে না পেয়ে শেষে ফোনে আলাপ করে নিলাম। এরপর ফর্ম জমা দেবার সময় অ্যাটেনডেন্ট ভদ্রলোক বললেন, "আপনি যে স্যারের সাথে কনসাল্ট করেছেন তার কি প্রমান আছে?"

আমার পক্ষে উক্ত স্যারকে কখনো খুজে পাওয়া সম্ভব নয় মনে করে বললাম, ঠিক আছে আপনারা ফর্ম রাখেন, স্যারের সাথে ঝাচাই করে নেন, পরে আমি এসে এ্যাডমিট নিয়ে যাব।

কিন্তু কে শুনে কার কথা? "আমি কেন আপনার ফর্ম রাখব?"

তাদের সার্ভিস নিয়ে আমার অসন্তুষ্টি জানাতে গিয়ে আরো মহা বিপদে পড়ে গেলাম। তারাতো আমার কোন কথাই শুনবে না। বরং ঝাড়ি দেয়া শুরু করলো ।

"আপনি ঠিক সময়ে যাননি কেন স্যারের কাছে (তাদেরই দুই জন আমাকে দুই রকম ভুল সময় বলেছিলো), আপনারইতো দোষ।"

কি সর্বনাশ। প্রথমত প্র. মজিব সাহেব কে আমি চেনারই কথা নয়। তাদেরই উচিত ছিল আমার ফর্ম রেখে মান ঝাচাই করে আমাকে জানানো। সেটাই স্বাভাবিক ছিল। শেষে আমি যখন রেগে গেলাম একজন বলল, "আমি দশ লাখ টাকা খরচ করে এই ইউনিভার্সিটিতে পড়েছি। আমার সাথে খারাপ ব্যবহার করবেননা।"

আমি মনে মনে বললাম, তুই গাধা আরো ৫০ লাখ খরচ করে সার্ভিস কাকে বলে শিখে তারপর সার্ভিস দিতে আসবি। সবচেয়ে বিরক্ত হলাম যখন শ্রদ্ধেয় প্রফেসর মজিব ইউ আহমেদ পুরো ঘটনায় আমাকেই দায়ী করলেন এবং তার অ্যাটেনডেন্ট, সিস্টেম বা কোন কিছু নিয়ে কোন অভিযোগ শুনতেই অস্বীকার করলেন।

কি অদ্ভুদ!!! এই বেসিক জিনিসটা প্রফেসর মজিব ইউ আহমেদ ও ব্র্যাক ইউনিভার্সিটি কিভাবে ভুল করলেন? কাষ্টমাররা কখনো ভুল করেনা। তারা সবসময়ই সঠিক। বি ইউ তাদের বিজনেস স্টুডেন্টদের এই কথাটা মনে হয় কখনো শেখায় না। তাদের ছাত্রদের শিক্ষা কখনোই সম্পূর্ন নয়।
১৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×