আমার মনে হয় পর্যবেক্ষন ক্ষমতা একটু কমই আছে। মনে আছে ছোটবেলায় একটু বেশীই কম ছিল। কেউ কিছু বললে তা বোঝার আগেই অনেক সময় চলে যেত। এখনো পরিস্থিতি বেশী একটা পাল্টে নি। যেমন ধরুন একটা গান বহুবার শুনেছি, তবু হঠাৎ একদিন গানটির একটা কলি মাথায় বেজে উঠল। মনে হল, আরে গানটির/লাইনটির এই মানেতো আগে বুঝতে পারিনি!!!
বলা যায় অন্জন দত্তের গান শুনে শুনে আমার কৈশোর কেটেছে। ২৪৪..., বেলা বোস, দাস বাবুর কেবিন গান গুলো সারাদিন গুন গুন করতাম। কয়েকদিন আগে গানগুলো আরেকবার মনে মনে গুন গুনাইবার সময় আরো অনেক কিছু খেয়াল করলাম যেগুলো আগে বুঝিনি বা খেয়াল করিনি। কি আশ্চর্য্য!!!
কয়েকদিন আগে নাস্তার টেবিলে বউর সাথে একটু খিটিমিটি লেগেছিলো। আমার ২বছর ৪ মাসের ছেলে সেটা খেয়াল করে এবং পরদিন আমি নাস্তার টেবিলে বসা মাত্র ওর মাকে ডেকে আমাকে ফল দেবার কথা মনে করিয়ে দেয়। নিজের মগের জুস সাদে। অন্য সময়ও আমি অফিস থেকে ফিরলে জামা কাপড় আগিয়ে দেয়া, গোসল করার কথা মনে করিয়ে দেয়া, শোবার সময় আমি নিজের বালিশে শুয়েছি কি না সেসব খেয়াল করে আর আমাকে শুধরে দেয়।
এখনকার বাচ্চারা সবাই মনে হয় আমাদের সময়ের তুলনায় ভালোই স্মার্ট। আল্লাহ তাদের সবাইকে অনেক অনেক বড় মানুষ করুন।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



