সাইবার যুদ্ধ ও আমার ভাবনা...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ খবর অনুযায়ী বাংলাদেশী হ্যাকারদের নেতৃত্বে বিভিন্ন দেশের হ্যাকার গ্রুপ ২০০০০ এর মতো ইন্ডিয়ান সাইট হ্যাক করেছেন এবং এর পাল্টা বাংলাদেশী ৪০০ এর মতো সাইট হ্যাক হয়েছে। অনেকে বাংলাদেশী হ্যাকারদের এই যুদ্ধ ঘোষনায় খুব আবেগ আপ্লুত। সত্যি কথা বলতে, ইন্ডিয়ার বিভিন্ন বাংলাদেশ বিমুখ কাজে আমারো অনেক বিদ্বেষ জমে আছে। কিন্তু তবুও আমি এই যুদ্ধ ঘোষনাকে সমর্থন করছিনা।
অন্যায়ের প্রতিবাদ অন্যায়ের মাধ্যমে করা যায় না। তাতে হিতে বিপরীত হয়। আর যেখানে দোষ আসলে আমাদেরই বেশী, সেখানে তো আরো নয়। দোষ আমাদের বেশী এই জন্যই বলছি, আজকের প্রথম আলো দেখুন। ইন্ডিয়া বাংলাদেশের কাছে ট্রানজিট বিষয়ক আরো বেশ কিছু সুবিধা চেয়েছে, অথচ আমাদের পক্ষ থেকে ট্রানজিট বিষয়ক টোল বা ফি দাবী এখনো করা হয়নি!!! হায়রে আমাদের রাজনীতিবিদরা। এমন অযোগ্য প্রশাসন থাকলে যে কেওইতো পেয়ে বসবে, তাকে আমি কিভাবে দোষ দেই। ইন্ডিয়াযে আমাদের পুরো ট্রান্সপোর্ট নেটওয়ার্ক বা অন্যান্য সব সুবিধাদি ফ্রি নিয়ে যাচ্ছেনা, সেটাইতো মনে হচ্ছে তাদের বদান্যতা। তারা চাইলে আমাদের অযোগ্য প্রশাসন মনে হয় ঘরের বউকে, মাকেও দিয়ে দিত। ধিক্কার জানাই আমাদের রাজনীতিবিদদের...
ইন্ডিয়া বলেছে সীমান্তে তারা গুলি চালাবেই। কোই, আমাদের সরকার থেকেতো আর্ন্তজাতিক আদালত বা কোথাও এই নিয়ে কোন অভিযোগ করতে দেখলাম না। ইন্ডিয়ায় আমাদের পন্য বাজারজাতে অনেক অশুল্ক বাধা আছে, আমাদের টিভি চ্যানেলগুলো চলতে দেয়া হয়না, অথচ আমাদের দেশে তো ইন্ডিয়ান সব পন্য অবাধে আসছে। আমাদের দেশে অনেক ইন্ডিয়ান কাজ করেন, আমাদের কতজনকে তারা কাজের সুযোগ দিয়েছে?
অভিযোগের শেষ নাই। তবে অভিযোগ করতে হলে আমাদের আগে নিজেদের আত্নশুদ্ধি করতে হবে। আমাদের রাজনীতিবিদদের বাধ্য করতে হবে ইন্ডিয়া থেকে আমাদের ন্যায্য অধিকার আদায়ে সর্বোপরি ব্যবস্থা নিতে। একতরফা কোন নীতি কারো জন্যে ভাল নয়।
হ্যাকিং বিষয়ে বলি, আমাদের সব হ্যাকারদের মনোবেদনার প্রতি পূর্ন সহানুভুতি ও শ্রদ্ধা রেখেই বলছি, আপনারা আপনাদের এই মেধা যদি দেশের বিভিন্ন প্রযুক্তি প্রজেক্টে কাজে লাগাতেন তাহলে তা দেশের জন্য আরো ভাল ফলাফল বয়ে আনত। বিশেষ করে যেসব প্রযুক্তি ইন্ডিয়া আমাদের চেয়ে ভাল বানায়, সেগুলো চিহ্নিত করে তার চেয়ে ভাল সমাধান যদি আমরা বানাতে পারি, তাহলেই আমরা ইন্ডিয়াকে বেশী উচিত শিক্ষা দিতে পারব। আমদের বিশাল মেধা যেহেতু প্রমানিত, আমাদের মোটামুটি ইন্ফ্রাস্ট্রাকচারও হয়েছে, তাহলে ইন্ডিয়া কেন এখনো আউটসোর্সিয়ে আমাদের চেয়ে এগিয়ে আছে? বিশেষ করে যেখানে আউটসোর্সিং বাজারে ইন্ডিয়ার অনেক বদনাম আছে, কিন্তু সেরকম বদনাম আমাদের প্রতি নেই।
আমরা কেন একটা ফেইসবুক বা এরকম একটা যুগান্তকারী কিছু বানাইনা, যেটা আমাদের শিল্প সংস্কৃতির ধারা, আমাদের ইতিহাস, মুক্তিযুদ্ধসহ সব চেতনা ধারন করে তা বিশ্বের মাঝে আরো ভালভাবে ছড়িয়ে দেবে? কেন আমরা একটা বিশাল গ্রুপ বানাইনা যারা উন্মুক্ত সোর্স প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবীর মানুষকে স্বল্পমুল্যে বিভিন্ন প্রযুক্তি সেবা দেবে? আমরা কেন পৃথিবীর সেরা ভাইরাস গার্ড বা সিকিউরিটি সল্যুশন বানাইনা? আমাদের ভাল কাজের মাধ্যমে কেন আমরা প্রমান করিনা যে আমরা যেনতেন কোন দেশের মানুষ নই, যাদেরকে বোকা বানিয়ে শুধু ঠকানো যায়?
আমাদের প্রচন্ড মেধাবী হ্যাকাররা যখন যুদ্ধ করছে, তখন কিন্তু তাদের অনেকের বাসাতেই হয়তো ইন্ডিয়ান চ্যানেল চলছে, বা ইন্ডিয়ার পন্য ব্যবহার হচ্ছে। যুদ্ধ যদি আর্থসামাজিক ও সাংস্কৃতিক ভাবে না হয়, তবে তা কখনো সফল হবার কথা নয়। পাকিস্তানের সাথে বা ইংরেজদের সাথে যুদ্ধও কিন্তু সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক প্রতিরোধের মাধ্যমেই শুরু হয়েছিল।
যুদ্ধ কখনো শান্তি বা উন্নতি আনতে পারে না। আমরা দেশের লোকদের অনেক শান্তি বা উন্নত জীবন প্রাপ্য। আমরা সবাই সে চেষ্টা করলেই আমাদের দেশের বেশী ভাল হবে।
১৭টি মন্তব্য ১২টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।