somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... সেমিনারে সারাদিন...
একজন বললেন তাদের এক কলিগ ড্রাগ অ্যডিক্টেড হয়ে যান। তাকে ফেরানোর চেষ্টা করা হয়, কিন্তু কোন লাভ হয় না। পরে দেখা যায় সে কলিগদের ঘড়ি, ফোন এসব চুরি করা শুরু করেছে।

আমাদের বেশীর ভাগ কোম্পানীগুলোতে এই বিষয় গলো নিয়ে কোন পলিসি নেই। মনে হয় সরকারও ঠিক এর গুরুত্ব বুঝে না। যেমন ধরুন, কোন কোম্পানী চাইলেই যে কাওকে কোন কারন না দেখিয়ে যে কোন সময়ে (২/৩ মাসের ক্ষতিপূরন দিয়ে) ফায়ার করতে পারে। তাইতো যায় যায় দিনের ঘটনার বার বার ঘটতে থাকে এবং কোন সমস্যা হয় না। আবার ধরুন সেক্স অ্যবিউজের ক্ষেত্রে কোন সরাসরি আইন নাই বা যা আছে তার ভুল ব্যাখ্যা করা সম্ভব। তাইতো জাহাংগীর নগর বিশ্ববিদ্যালয়ের ঘটনার কোন বিচার হয় না। মিনিমাম সেলারীর ক্ষেত্রেও তেমন কার্যকর কোন আইন সরকারের নাই।

সরকারের আইনের এ ধরনের দুর্বলতার কারনে যে সমস্ত এইচ আর এ বিষয়গুলোকে পলিসির আওতায় আনতে চান, তারা বেশ অসুবিধায় পড়েন।

সরকারের আয়ের অন্যতম উৎস চাকুরীজীবি দের ইনকাম ট্যাক্স। অথচ এই চাকুরীজীবিদের বিভিন্ন অধিকারের ব্যাপারে আইন করতে সরকার গুলো খুব উদাসীন। কি তামশা!!! মনে হয় রাজনৈতিক দলগুলোর আয়ের উৎসের সংগে কনট্রাস্ট হয় বলেই এমন হয়।

]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28856274 http://www.somewhereinblog.net/blog/didar/28856274 2008-10-18 07:46:47
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও...
ঢাকায় সেটল হবার পর বাবু, মুনমুন, সিলভী, তাজদের সাথে কিছু জিগরী দোস্তত্ব হয়ে যায়। কত রাত আমি আর বাবু ক্লাসের সুনয়না মেয়েটির হাসি নিয়ে গবেষনা করে শেষ করে দিয়েছি তার ইয়ত্তা নেই। বাবুটা হঠাৎ প্রেমে পড়ে যায়। আর তার যে কত কাহিনী। আমি অবশ্য সারা বছর প্রেমেই পড়ে থাকতাম। সিলভী প্রেমের বয়স তখন মনে হয় ৭ বছরের বেশী। কিন্তু যে বেকুবকে পৃথিবীর অন্যতম সেরা এই মেয়েটি মন দিয়েছে সেই গাধাটাকে নিয়ে আমাদের অনেক অভিযোগ ছিল। মুনমুন ছিল কেমন জানি, একটু আনমোনা, একটু উদাসী, একটু অলস কিন্তু কিভাবে যেন সব পরীক্ষায় আমার চেয়ে অনেক নম্বরের ব্যবধানে এগিয়ে থাকত। আমি হিংসায় জ্বলে পুড়ে মড়তাম। তবে ওর খামচীর দাগগুলো এখনো মনে হয় আমার কবজীতে পাওয়া যাবে।

একবার মুনমুনের জন্মদিনে আমরা একটি রেস্টুরেন্টে গেছি খেতে। সেখানে কি নিয়ে যেন বিশাল ঝগড়া হলো আমার সাথে প্রায় সবার। ঝগড়া ঝাটি শেষ করে মোটামুটি আপোষ হবার পর আমি পকেট থেকে একটি কবিতা বের করলাম।

কালো আকাশে নীল আলো,
জীবন সুতা এলোমেলো।

তাক করা কামানের গোলা
হলুদ শর্ষের আসা যাওয়া,
মিনমিনিয়ে দুটি শব্দ
নাই বা হলে এরচে' নিস্তব্ধ।

মুছে যাওয়া কথার বীনা
নতুন সূর্যের আশা, বায়না,
মুছে ফেলে ক্লান্তি, ঋণ,
নতুন করে, শুভ জন্মদিন।

মুনমুনের পুরো নাম, কাজী তাহমিনা মুনমুন।

বড়াপী ছিল মুনমুনের বড় বোন। আমার অন্যতম বেস্ট ফ্রেন্ড। সারাজীবন তাই ভেবে আমি গর্বিত হবো। কক্সবাজারে আমি আর বড়াপি সারা সময় এক সংগে থাকতাম দেখে ফটোগ্রাফার বেটা অন্য কিছু ভেবেছিল। বেটা বেক্... আসলে মনে হয় আর কিছু দিন আগে যদি জন্মাতাম তো বড়াপীকে নির্ঘাত প্রেম নিবেদন করে বসতাম। হি হি...

আমি তখন একটু আবৃত্তি চর্চার দুঃসাহস দেখিয়েছিলাম। আস্ফর্ধা খুব বেড়েছিল নিশ্চয়, কারন আমি কিছু আবৃত্তি রেকর্ডও করেছিলাম। দেশ ছাড়ার পড় সিলভী আমাকে চিঠি লিখে, তোর আবৃত্তি করা শেষের কবিতা হঠাৎ হঠাৎ আমার কানে বেজে উঠে।

মোর লাগি করিওনা শোক,
আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক।

এরপর আচমকা পারিবারিক কিছু ব্যাপারে আমি ছোটখাট দুর্যোগের মধ্যে পড়ি। এর এক পর্যায়ে বন্ধদের সংগে খুব দুরত্ব তৈরী হয়ে যায়। অনেকটা আমার দোষে আর কিছুটা ভাগ্য দোষে তারা আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। সংকট যখন অনেকটা নিয়ন্ত্রনের বাইরে আমি ঝাপটে ধরতে চাই আমার বন্ধদের, খুজেঁ ফিরি তাদের... কিন্তু ততদিনে তারা আমার অনেক পর হয়ে যায়। শুনিযে, বড়াপীর সংসারে আমি অজান্তে কিছু ঝামেলা তৈরী করে দিয়েছি। মুনমুন আমাকে বড়াপীর বাসায় ফোন করতে মানা করে দেয়।

এরপর আরো কিছু সময় কেটে যায়... বড়াপীর দুটি ছেলে হয়, মুনমুন এক ক্লাসমেটকে বিয়ে করে, বাবুটাও তার সেই প্রেমিকাকে শেষ পর্যন্ত পায়... কিন্তু আমার কথা ওরা কেউ মনে করে না।

হঠাৎ হঠাৎ ওদের খুব দেখতে ইচ্ছে করে...]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28854791 http://www.somewhereinblog.net/blog/didar/28854791 2008-10-15 01:33:58
Bangladesh - Undiscovered gem of Asia লিংকটা হলো: http://www.youtube.com/watch?v=tbuwCaN3cLk




]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28852197 http://www.somewhereinblog.net/blog/didar/28852197 2008-10-08 08:59:00
এই সব দিন রাত্রি - ২
বন্ধু বান্ধব, আত্বীয় স্বজন ও অফিসিয়াল- সব ধরনের নেমন্তন্ন ছিল এই সপ্তাহে, ইফতারের। প্রচুর খানা হলো । সর্বশেষ আমাদের বাসায় দাওয়াত দিলাম কিছু বন্ধুকে। বেশ ভালো কিছু সময় কাটল ইফতার নিয়ে।

এ সপ্তাহে একটা বড় অসুবিধা পড়েছিলাম পারিবারিক ফিনান্সিং নিয়ে। মাত্র গত মাসে একটা পারিবারিক ইনভেস্টমেন্ট করতে হয়েছিল। তার উপর হঠাৎ করে ছোট ভাইয়ের প্ররোচনায় n.s.u তে m.b.a তে ভর্তি হয়ে গেলাম। আমার মত মরার (গরীবের) জন্য তা ছিল খাড়ার ঘা। পরিকল্পনা ছাড়া ভর্তি হয়ে যাওয়ায় সাইড ইফেক্ট প্রকট হয়ে দাড়াচ্ছে।

সপ্তাহ শুরুতে এক গভীর বিষন্নতা আমাকে আকড়ে ধরেছিল। আমার এই ধরনের বিষন্নতার সাথে পরিচয় এই প্রথম নয়। আমি এ সম্পর্কে ছোট একটি পোষ্ট করেছিলাম ব্লগে। পরে ব্যাপারটা এক বেশ মজার কাহিনী হয়ে গেল- তাতো ব্লগবাসী বেশ ভালো করেই মনে হয় বুঝতে পেরেছে। আমার কলিগরা ফেইসবুকে তুলে দিল আমার মন খারাপ। আর যায় কোথায়- ব্লগ, ফেইসবুক দুই মিডিয়াতেই চলল বিভিন্ন গবেষনা ও সাজেশন দেবার প্রতিযোগীতা। আমার মতো এক অতি নগন্য মানুষের জন্য কলিগ ও ব্লগারদের এই কেয়ার ও মনোযোগ সত্যি কখনো ভুলার নয়।

]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28846252 http://www.somewhereinblog.net/blog/didar/28846252 2008-09-22 01:30:42
শিরোনামহীন...

শুধু তোমার জন্য কোন গান লেখা হয়নি আমার,
শুধু তোমার জন্য বাজেনি কখনো এই গীটার,
তবু তুমি ছাড়া হবেনা একটাও রাত্রি সাবাড়,
তবু তোমার জন্য কোন সুর খোঁজা হয়নি আমার...


(অন্জন দত্ত)]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28845897 http://www.somewhereinblog.net/blog/didar/28845897 2008-09-21 00:31:36
আবারো কম্প...? http://www.somewhereinblog.net/blog/didar/28845756 http://www.somewhereinblog.net/blog/didar/28845756 2008-09-20 18:25:50 স্বাধের লাউ...
ইলিশের কথাই ধরি। আমি বহু বছর চিটাগাং এ ছিলাম বলে তাজা ইলিশের স্বাধ খুব ভালো করে চিনি। মাঘি পূর্নিমার সময় প্রচুর ইলিশ ধরা পড়ে। আমাদের বাসা ছিল চিটাগাং মৎস কেন্দ্রের প্রায় ৩/৪ কি. মি. এর মধ্যে। আমরা প্রচুর ইলিশ বাজারে পেতাম সে সময়। দিনে জনপ্রতি প্রায় একটা করে ইলিশ খেতাম সে সময়। তার স্বাদ কোন মতেই পদ্মার ইলিশের মতো না হলেও খুব কম ছিলনা। ঢাকায় আসার পর সেই স্বাদ আর পেতাম না তেমন একটা। মাঝে সিডনীতে মাঝে মাঝে বেশ ভালো স্বাদের মায়ানমারের ইলিশ পাওয়া যেত। ঢাকায় ফেরার আবার সে স্বাদ মিস করতে লাগলাম।

সম্ভবত গত বছর ইলিশ রপ্তানি বন্ধ (নাকি নিয়ন্ত্রন) করার পর থেকে আবার মনে ভালো স্বাদের ইলিশ পেতে শুরু করেছি।

নিয়মিত বাজার করা আমার সম্ভব হয়না। আমার বউ আমাকে এই গুরু দায়িত্ব থেকে বাচিয়েছে। বাজারে কখন কি ভালো পাওয়া যায় তা আর মনে নেই। তবে এটা বেশ খেয়াল করছি ইদানিং সব খাবারেরই স্বাদ গত কয়েক বছরের চেয়ে ভালো লাগছে অনেক।

আপনাদের কি এমন মনে হচ্ছে? ]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28844505 http://www.somewhereinblog.net/blog/didar/28844505 2008-09-17 22:06:09
ভাল লাগছে না... http://www.somewhereinblog.net/blog/didar/28843681 http://www.somewhereinblog.net/blog/didar/28843681 2008-09-15 23:23:46 শ্যাম হরিণ...
":কি নাম বললেন, সাবমেরিন?"

":সামহোয়্যার ইন বুঝলাম, কিন্তু ইন হয়্যার?
:হেভেন...
:ও, রিয়েলি, হাউ কিউট... তোমাদের কোম্পানীর নাম সামহোয়্যার ইন হেভেন?"

"ও, বিদেশী ভদ্রলোকের নাম কি সাবারিন? কত আজগুবি নাম হইতে পারে দুনিয়ায়!"

ইত্যাদি, ইত্যাদি...

আজকে সন্ধ্যায় ব্লগে অলস সময় কাটাতে কাটাতে হঠাৎ মনে হল, লোকজন নামটিকে কত কিছু করল, কিন্তু শ্যাম হরিন কেউ বলল না।

নাম হিসেবে শ্যাম হরিন অন্য অপসন গুলোর চেয়ে কম পিকিউলিয়ার হবার কথা।

]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28840888 http://www.somewhereinblog.net/blog/didar/28840888 2008-09-09 21:20:18
এই সব দিন রাত্রি...
তারেক রহমানের মুক্তির ব্যাপারটা পুরো সপ্তাহ জুড়ে কষ্ট দিয়েছে আমাকে। কোন মতেই সরকারের এই চিন্তাধারনা মানতে পারছিনা আমি। এতে করে শেষ রক্ষা হবে বলে মনে হয় না। আইন আদালতকে পাশ কাটিয়ে সরকার যে কমপ্রোমাইজ করল, বিএনপি কে সংলাপ এবং নির্বাচনমুখী করার জন্য, তার ফল শুভ হবে বলে মনে হয়না। এখন বিএনপি আরো পেয়ে বসবে বলে মনে হয়। শুধু তাই না, অন্যরাও এখন জেঁকে বসবে বলে আতংক হয়।

বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের পারফরমেন্স ছিলো এ সপ্তাহের আরেক কলংক। আশরাফুলের দলের যে রোগ তার সমাধান কবে হবে আল্লা মালুম। তবে অধিনায়ক যদি পরিবর্তন হয়ও আমার মনে হয় সাকিব, তামিম আর মাশরাফি এরা সবাই কম বয়সী এবং এখন অধিনায়ক করলে এদের পারফরমেন্সের জন্য দীর্ঘ মেয়াদী ক্ষতি হবে, যেটা আশরাফুলের ক্ষেত্রে হয়েছে।

গত সপ্তাহে কয়েক কলিগ মিলে সপরিবারে গিয়েছিলাম যমুনা রিসোর্টে। রিভার ক্রুজ করলাম, সুইমিং করলাম। রোজা তখনো শুরু হয়নি। কয়েকজন মিলে ড্রিংক করাও হলো, হিক্...। চমৎকার ছিলো ওয়েদার এবং সবকিছু। রিসোর্টের এক্সপেন্সিভ লান্চ কেও খেতে পারেনি। পরে ডিনারে সবাই মিলে টাংগাইলের একটি রেস্টুরেন্টে স্মরনকালের সেরা খানা দিলাম। সেনা বাহিনী কর্তৃক সংরক্ষিত যমুনার এপাড় থেকে একেবারে বুঝা যায়নি অন্য পাড়ে বন্যার লিলা কেমন চলছে। একুল ভাংগে, ও কুল গড়ে, এইতো ... খেলা...

ও, এ সপ্তাহে এন এস ইউ তে আম্বিয়া (m.b.a) কোর্সে ভর্তি হলাম। ]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28839502 http://www.somewhereinblog.net/blog/didar/28839502 2008-09-06 14:46:18
বেইলী রোডের ধারে...
আজকে অফিস থেকে ফেরার পথে একটি ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম। এক লোক একটি বাসের দরজায় হেন্ডেল ধরে ঝুলছে আর ভেতরের লোকদের পেছনের খালি জায়গায় যেতে বলছে। পেছনে দাড়িয়ে থাকার জন্য কিছু জায়গা খালি ছিল। কিন্তু লোকরা কেও সে জায়গায় যাবেনা। সবাই গেটের সংগে জটলা পাকিয়ে আছে আর ভদ্রলোক ঝুলতে ঝুলতে বকাঝকা করছে। এই অবস্থা দেখে বেশ ভয় পেলাম। কি সর্বনাশ!!! কেহ কারে নাহি ছাড়ে, সমানে সমান...

খবরে শুনলাম নতুন ৪০ টি রুটে নাকি বাস চালানো হবে। একটু আশার আলো দেখতে পাচ্ছি। দেখা যাক কি হয়।

]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28836089 http://www.somewhereinblog.net/blog/didar/28836089 2008-08-28 22:21:37
যোগ বিয়োগ গুন ভাগ...
ভদ্রলোক ঢাকা স্টক এক্সচেন্জ এর গবেষক টাইপের হোমড়া চোমড়া ব্যক্তিত্ত্ব। খুব ভালো পড়াশুনা করেছেন। দেশে বিদেশে অনেক গবেষনা, কাজ করেছেন। তার সাথে এই সরকারের কিছু কাজ নিয়ে আলোচনা হলো। ভদ্রলোক সরকারের কয়েকটি সাহসী কাজের কথা বললেন।

স্টক এক্সচেন্জ এ যত বেশী কোম্পানী রেজিস্টার্ড থাকে, যত বেশী লেনদেন হয়, তত তা বিনিয়োগকারীদের জন্য ভালো ব্যাপার। তাহলে কারো পক্ষে কোন ছল করে দাম বাড়ানো বা কমানো সম্ভব হয় না। এটা ছিল প্রথম যা বুঝতে পারলাম। ভদ্রলোক বললেন এই সরকার বিভিন্ন পলিসি করছে যাতে কোম্পানীগুলো সঠিক লাভ লোকসানের হিসেব দেখাতে বাধ্য হয়। তাতে স্টক এক্সচেন্জ এ কোম্পানীর সংখ্যা বাড়ার সম্ভাবনা থাকে এবং বেশী লেনদেন হয়।

ভদ্রলোক আরো বললেন এই কাজটা কোন রাজনৈতিক সরকার করতে চায়নি। ব্যবসা ও ব্যবসায়ীদের মধ্যে সচ্ছতা আনার ব্যাপারে তারা উদাসীন থাকেন।

বিশ্বের কিছু অর্থনীতির গবেষক কোম্পানী নাকি বাংলাদেশকে আগামী সময়ের সেরা অর্থনীতির একটি হবে বলে ধারনা করছেন। তারা বাংলাদেশে অফিস খুলে নাকি কাজ শুরু করেছেন এবং বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করছেন। সাধারনত এই কোম্পানী গুলোর হিসেব সঠিক হয়। - ভদ্রলোকের মুখে ফুল-চন্দন পড়ুক।

আমি শুধু আল্লা আল্লা করছি। গরীব দেশের লোক হওয়াটা খুব কষ্টের। আমি না দেখে যাই, যদি আমার ছেলে এই দেশকে ধনী দেশের কাতারে দেখে যেতে পারে, তবু আমি খুশী।

]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28834141 http://www.somewhereinblog.net/blog/didar/28834141 2008-08-24 00:55:21
পর্যবেক্ষন ক্ষমতা, সেবেলা - এবেলা...
বলা যায় অন্জন দত্তের গান শুনে শুনে আমার কৈশোর কেটেছে। ২৪৪..., বেলা বোস, দাস বাবুর কেবিন গান গুলো সারাদিন গুন গুন করতাম। কয়েকদিন আগে গানগুলো আরেকবার মনে মনে গুন গুনাইবার সময় আরো অনেক কিছু খেয়াল করলাম যেগুলো আগে বুঝিনি বা খেয়াল করিনি। কি আশ্চর্য্য!!!

কয়েকদিন আগে নাস্তার টেবিলে বউর সাথে একটু খিটিমিটি লেগেছিলো। আমার ২বছর ৪ মাসের ছেলে সেটা খেয়াল করে এবং পরদিন আমি নাস্তার টেবিলে বসা মাত্র ওর মাকে ডেকে আমাকে ফল দেবার কথা মনে করিয়ে দেয়। নিজের মগের জুস সাদে। অন্য সময়ও আমি অফিস থেকে ফিরলে জামা কাপড় আগিয়ে দেয়া, গোসল করার কথা মনে করিয়ে দেয়া, শোবার সময় আমি নিজের বালিশে শুয়েছি কি না সেসব খেয়াল করে আর আমাকে শুধরে দেয়।

এখনকার বাচ্চারা সবাই মনে হয় আমাদের সময়ের তুলনায় ভালোই স্মার্ট। আল্লাহ তাদের সবাইকে অনেক অনেক বড় মানুষ করুন।]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28832977 http://www.somewhereinblog.net/blog/didar/28832977 2008-08-21 00:21:40
জ্বরে জ্বরে জর্জরিত... মুহিবকে কালকে দেখতে গেলাম। বেচারাও বেশ কিছু দিন ধরে জ্বরে ভুগে একেবারে কাহিল।

আমি অনেক বারই জ্বরে ভুগেছি, ডেংগু, টাইফয়েড ইত্যাদি ইত্যাদি। কয়েকবার বেশ খারাপ ধরনের অসুস্থ হয়ে পড়েছিলাম। তবে মনে হয় দেশের বাইরে থাকতে কখনো অসুস্থ হইনি। মনে হয় বাংলাদেশেই মানুষ বেশী জ্বরে বা অন্যান্য রোগে আক্রান্ত হয়। মনে হয় আমাদের স্বাস্থ্য সচেতনতা অনেক কম এবং পরিবেশ দূষন, খাদ্যাভ্যাস, ভেজাল খাবার এই জন্য দায়ী। এই নিয়ে মনে হয় ভালো একটা রিসার্চ হওয়া দরকার।

এবার আমার ছেলেকে নিয়ে একটা ঘটনা বলি। কিছুদিন আগের কথা। আমার ছেলের সারাদিন বেশ জ্বর ছিল। হঠাৎ অফিসে ফোন করল আমার বউ, ছেলে খুব অসুস্থ হয়ে পড়েছে। আমি বউকে বললাম তাড়াতাড়ি ছেলেকে হাসপাতালে নিয়ে যেতে। আমি সরাসরি অফিস থেকে হাসপাতালে রওনা হলাম। হাসপাতালে আমি বাচ্চাকে কোলে নিয়ে জিগ্গেস করলাম, আব্বু তুমি কেমন আছ? আমার দুই বছর বয়সী ছেলে বলল, আমি ভালো নেই...

আমার মাথায় হঠাৎ বজ্রপাত হলো। সারা আকাশ ভেংগে আমার পড়ল খান খান হয়ে...

আল্লার কাছে অশেষ শুকরিয়া, আমার বাচ্চা তার দুই একদিন পরেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। ]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28829867 http://www.somewhereinblog.net/blog/didar/28829867 2008-08-11 22:51:49
গুলশান লেক, আমার দুঃখ...
আমার এক বসের বাসা লেকের পাড়ে, ২ নম্বর এর কাছাকাছি। একবার আমাদের ওর বাসায় দাওয়াত করল। আমরা তখন ওর বাসার বারান্দায় বসে আড্ডা দিয়েছিলাম অনেকক্ষন। মাঝে কিছু সময় লোডশেডিং হয়েছিল। আস্ত একটা চাদ ছিল আকাশে। লেকের পানিতে চাদের মুখ, আমার এত্তো ভালে লেগেছিল।

আগে আমি প্রায় দিন হেটে বা সাইকেলে গুলশান লেকের মাঝের রাস্তা দিয়ে অফিস যেতাম। লেকের বাতাসে খুব ভালো লাগত। মাঝে একদিন বউ ছেলে আর বোনের বাচ্চাদের নিয়ে লেকের নতুন যে ফুটপাত করেছে তা ধরে কিছু সময় হেটে বেরিয়েছিলাম। খুব ভালো লেগেছিল সবার। কিন্তু খুব মুসকিল হলো এরকম ভালো সবসময় লাগেনা লেকটা দেখতে।

লেকের পানিতে এতো ময়লা আর মাঝে মাঝে তা থেকে এমন দুর্গন্ধ বের হয় যে তার ১০০ ফুটের মধ্যে দিয়ে হেটে চলা খুব কঠিন হয়ে দাড়ায়। এতো চমৎকার সম্ভাবনার একটা লেকের এই রুপ দেখাটা খুব লজ্জাজনক এবং কষ্টকর।

অস্ট্রেলিয়ায় একটা বিশেষ দিন আছে, যেদিন সবাই মিলে লেক, নদী, বন, জংগল ধরে হাটতে থাকে আর পলিথিন, পানির বোতল এ ধরনের অপচনীয় আবর্জনা সংগ্রহ করে তা ডাস্টবিনে ফেলত। আমরা কি এমন কিছু করতে পারিনা? অন্তত আমাদের বাসার আসেপাশের লেক, পার্ক বা এ জাতীয় এলাকার পরিবেশ রক্ষায় এতটুকু?

লেক, পার্কগুলো বাচলে তা আমাদেরই তো উপকার দিত।

সামনের কোন একটা ছুটির দিনে ব্লগার বন্ধুরা রাজি থাকলে এধরনের একটি ক্যাম্পেইন আয়োজন করা যায়। বিভিন্ন সময় বিভিন্ন বন্ধদের বাচাতে ব্লগাররা যেভাবে আত্ননিয়োগ করেছিলেন, সেরকম একটি প্রচেষ্টা করলে হয়ত লেকগুলোকেও বাচানো যেত। ]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28828960 http://www.somewhereinblog.net/blog/didar/28828960 2008-08-09 10:06:36
হোম ভিডিও...
http://www.youtube.com/watch?v=NW7ePB4fP3U

http://www.youtube.com/watch?v=TyYyqTRkq4c

ইন্টারেস্টিং, তাই না?]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28827895 http://www.somewhereinblog.net/blog/didar/28827895 2008-08-06 09:18:08
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ভালো মন্দ...
তত্ত্বাবধায়ক সরকারের সাধারন মেয়াদকাল তিন মাস। এই তিন মাস তারা একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করার সব পদক্ষেপ নিবেন, সেটাই তাদের প্রধান কাজ। এর বাইরে শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার নিয়মিত কাজ গুলো করবেন। নতুন কোন পলিসি তারা নিবেন না, কোন নতুন সম্ভাবনা কাজে লাগানোর সুযোগও তাদের সীমিত।

আমার মনে হয় তিন মাস অনেক সময়। রাষ্ট্রের বেলায়ও তা সঠিক। তিন মাস অনিয়মিত কাজ বন্ধ থাকার মানে হল প্রতি পাঁচ বছর পর পর আমরা তিন মাসের জন্য পৃথিবীর সব দেশ থেকে অনেক ক্ষেত্রে পিছিয়ে যাব। যেখানে আমাদের প্রতিটি মুহুর্তে অন্যদের থেকে অনেক জোর কদমে চলা উচিত, সেখানে তিন মাস করে পিছিয়ে যাওয়া অনেক সম্ভাবনাকে নষ্ট করে দিতে পারে।

অনেকে বলতে পারেন, তিন মাস পিছিয়ে যেয়ে আমরা যদি একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে যোগ্যদের নির্বাচিত করতে পারি, যারা কিনা ৫ বছর দেশটা চালাবে তাহলে সেটাই সই। আমার মনে হয় অন্যান্য দেশ যদি ৩ মাস নষ্ট না করে সেটা করতে পারে তো আমাদেরও পারা উচিত। আমার মনে হয় ১/১১ এর মতো কোন সংকট উদ্ভব না হলে ৩ মাস নষ্ট করাটা সমীচিন নয়।

আমি কিছুটা স্বপ্নপ্রেমিক। আমি খুব করে আশা করি যে এই সরকার পুরোপুরি সফল হবে। তারা একটি সুষ্ঠ নির্বাচন করতে পারবে এবং আমরা কিছু যোগ্য লোককে নির্বাচিত করতে পারব। আমি স্বপ্ন দেখি যে, তাদের হাতে আমাদের গনতন্ত্র নিরাপদ থাকবে, আমরা তাদের এতো বিশ্বাস করব যে, ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পর আগামীতে আর কখনো আমাদের কোন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন পরবে না।

আমি কি খুব বেশী আশা করে ফেললাম?]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28827057 http://www.somewhereinblog.net/blog/didar/28827057 2008-08-03 21:53:28
ঢাকা শহর... একটি উন্নত বস্তি...
চিটাগাং এ আমাদের বাসার হাটার দুরত্বে ছিল চারটি মাঠ। আমাদের বাসার সামনে যে গলি ছিল তাতেও আমরা অনায়াসে অনেক খেলাধুলা করতে পারতাম। আর এখন আমার ছেলের একমাত্র খেলার জায়গা আমাদের ডাইনিং রুমটা। কি দুঃখজনক!!!

এই ব্যাপারটা আমি কয়েক বছর আগে আমার ছেলে হবার আগে একদম ধরতে পারিনি। এখন ছেলে বড় হচ্ছে সিসিম পুর দেখে দেখে। আহারে... ওদের শারিরিক মানসিক বিকাশের জন্য খেলাধুলা বা বিনোদনের সুযোগ খুব সীমিত। যেকটি মাঠ এখনো আছে ঢাকায়, সেগুলোতে এত ভীড় থাকে যে বাচ্চাকে নিয়ে যেতে ইচ্ছে করে না।

ঢাকার বাইরে থেকে যাতায়াতের ব্যবস্থা এতো খারাপ যে যতবার এই শহরে ঢুকতে হয় ততবার আমি ভাবি, কেন আমি এই শহরে থাকি? গাজীপুরে আইটি পার্ক হলে আমি খুব করে চাইব আমাদের অফিস সেখানে শিফ্‌ট করতে। কিংবা ঢাকা চিটাগাং এক্সপ্রেস হাইওয়ে বা পাতাল রেল হলে আমি অবশ্যই ঢাকার বাইরে শিফ্‌ট করার চেষ্টা করব।

এই বস্তিতে আমার দম বন্ধ হয়ে আসে। কবে যে মুক্তি পাব?]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28826664 http://www.somewhereinblog.net/blog/didar/28826664 2008-08-02 21:50:33
ভদ্রতা জ্ঞান...
তবে, কয়েক সময় এমন হয় আমি জানি একজন আমাকে অন্যায় দোষারোপ, খারাপ ব্যবহার করছে। কিন্তু নিজের রুচীতে লাগছে বলে আমি তাকে কিছু বলছি না বা বলতে পারছি না। অন্যদিকে সহ্য করাটাও কঠিন লাগছে। এধরনের ব্যাপারগুলো খুব বিব্রতকর। আপনারা এমন হলে কি করেন?

(এই পোষ্টটি অনেকটা শাহানা টাইপ হয়ে গেছে। প্রিয় ব্লগাররা আমাদের সবসময় মনে হয় এমনই প্রভাবিত করেন।)
]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28825749 http://www.somewhereinblog.net/blog/didar/28825749 2008-07-30 21:25:01
হরিষে বিষাদ...
যাই হোক এবার আসি মূল ঘটনায়। হঠাৎ খেয়াল করলাম বেয়ারাদের সবার মাথায় টুপি থাকলেও কুকদের মধ্যে সে বালাই নেই। তার উপর আবার তারা খাবার প্রসেস করছে কিন্তু হাতে কোন গ্লাভসও নেই। ইন্টারেস্টিং। খেতে মোটামুটি ভালো লাগলেও আজ ভোর থেকে তার মূল্য দিচ্ছি, পাকস্থলী অসম্ভব আপসেট।/<img src=" style="border:0;" /> ]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28824568 http://www.somewhereinblog.net/blog/didar/28824568 2008-07-27 09:30:03
আমার বন্ধু রুপন...
তো যে জন্যে রুপনের কথা বলা, আমার বন্ধুটি এই ব্লগের একজন মোটামুটি পরিচিত ব্লগার। আমি ইদানিং লিখিনা (বা সময় পাইনা) বলে ও সবসময় বলে লিখতে। আজকে ও অনেক বলল আর হাতে কিছু সময় থাকায় লিখতে বসলাম।

আচ্ছা আপনারা কেও কি অনুমান করতে পারেন, আমার বন্ধুটি কোন ব্লগার (তার নিক কি)? যে অনুমান করতে পারবেন তাকে পুরস্কার হিসেবে ২০ টাকা ফেক্সিলোড দেয়া হবে। আমি এই পোষ্টে কিছু হিন্টসও দিয়েছি। কেও কি পারবেন?]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28823804 http://www.somewhereinblog.net/blog/didar/28823804 2008-07-24 19:09:54
গাছ লাগিয়েছেন কোনো?
আমরা অফিসের কয়েকজন মিলে ভাবছিলাম গুলশান লেকের পাশে বা কোন পার্কে গিয়ে কিছু গাছ লাগিয়ে আসব। কিন্তু কোথায় গিয়ে অনুমতি নিতে হবে, এধরনের বিভিন্ন ঝামেলায় এখনো করা হয়নি। আমি তারপর ভাবলাম উত্তরায় আমাদের কিছু খালি জায়গা আছে সেখানে গিয়ে লাগাব। গেলাম উত্তরায়, কিন্তু প্রিপারেশন ভালো না থাকায় এবং সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল বিধায় সে পরিকল্পনাও ভেস্তে গেলো। সর্বশেষ আমি পরিকল্পনা করছি আমাদের গ্রামে গিয়ে কিছু গাছ লাগিয়ে আসব। দেখা যাক করতে পারি কি না।

আচ্ছা আপনাদের মধ্যে কেও কি এই বর্ষার মধ্যে কোন গাছ লাগিয়েছেন?]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28823793 http://www.somewhereinblog.net/blog/didar/28823793 2008-07-24 18:49:34
ডঃ ইউনুসকে ধন্যবাদ...
যেদিন ইউনুস সাহেব নোবেল পেলেন আমি অফিসে আমার সেই বাল্যবন্ধুর থেকে এস এম এস এর মাধ্যমে জানতে পারি। জানামাত্র আমি চিৎকার শুরু করি এবং সবাইকে বলতে থাকি। আরিল্ডকে যখন বলেছিলাম আরিল্ড জবাব দিয়েছিল, তুমি ৭ মিনিট লেট। সে সময় আমার মনে আছে অফিসে সবাইকে খাইয়েছিলাম এই খুশীতে।

২০০৭ সালের জুনে আমি আমার সেই সময়কার টিমের সাথে দ্বিতীয়বারের মত নরওয়ে যাই ট্রেনিং এ। ইন্ডিয়া বেইসড আমাদের এক প্রতিদ্বন্দী টিমও ছিল সংগে। আমাদের ক্লায়েন্ট ডিনার পার্টির আয়োজন করেন আমাদের সম্মানে। সেখানে অনেক কথার মাঝে ইউনুস প্রসংগ উঠে আসে। আমি খুব বড় গলায় তার কথা বলছিলাম আর আমার ইন্ডিয়ান বান্ধুবী নাক বাকা করে বলছিলেন, কই এমন কিছু তো শুনিনি। তো ডিনারের মাঝে একসময় ওয়াইন গ্লাসে টুং টুং শব্দ উঠল। আমরা চুপ করে মনোযোগ দিচ্ছিলাম কেউ কিছু বলবে তা শুনার জন্য। ক্লায়েন্ট কোম্পানীর ফাউন্ডার আমাদের ধন্যবাদ দিয়ে বক্তব্য দেয়ার এক ফাঁকে ইউনুস প্রসংগে টেনে আনলেন এবং বাংলাদেশের অনেক প্রশংসা করলেন। সবাই খুব হাততালি দিচ্ছিল, আমাদের ছয় জনের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমরা সবাই এক একটা বাচ্চা ইউনুস। গর্বে আমাদের সবার বুক এক ফুট ফুলে উঠেছিল। আড়চোখে দেখলাম আমার সেই ইন্ডিয়ান বান্ধুবী মুখ কালো করে খাবি খাচ্ছেন।

ডঃ ইউনুসের কাছে আমার অনেক ঋণ।
]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28796317 http://www.somewhereinblog.net/blog/didar/28796317 2008-05-10 22:46:42
দয়া করে নিরাপদে গাড়ী চালান...
আমি সবসময় ট্রাফিক সিগনাল মেনে চলি। তাই আমার রাস্তার সিগনালের জন্য অপেক্ষা করলাম। এক সময় সবুজ বাতি জ্বলল, কিন্তু দেখি বামের গাড়ি গুলোর সেদিকে কোন পাত্তাই নেই। কিছুক্ষন অপেক্ষা করে বিরক্ত হয়ে গেলাম। তার পর আমি আমার পথে চালিয়ে যাবার সিদ্ধান্ত নিলাম। একটা পাজেরো আমাকে প্রায় ছুইঁ ছুইঁ করে তীব্র হর্ন দিয়ে ইউ টার্ন নিল। আমি সেটিকে পাশ কাটিয়ে আরো সামনে গেলাম। তখনো বাকী গাড়ী গুলোর কোন থামাথামি নাই। একটি প্রাইভেট কার আমার বাম পায়ে সরাসরি ধাক্কা দিল। আমি পড়ে গেলাম। প্রিয় সাইকেলের অবস্থা খারাপ। বাম পায়ে আর বাম হাতের কনুই তে ব্যাথ্যা অনুভব করলাম। ড্রাইভার যেন চাচ্ছিল আমি ধাক্কা খেয়ে সাইডে পড়ে যাই আর সে চলে যাক। কিন্তু আমি আর সাইকেল দুটাই তার গাড়ীর সামনে পড়ে যাওয়াতে পালাতে পারলো না। উঠে গিয়ে সাইকেলটা তুলে নিয়ে বদমাশটার গাড়ীর সামনের গ্লাসে ছুড়ে মারলাম...

সাইকেলের প্রায় দলাটা নিয়ে বাড়ী ফিরে মনে হল এ ফেরাটা নাও হতে পারত। আমার একমাত্র ছেলে, প্রিয়তমার মুখ সবকিছু প্রায় হারিয়ে যাচ্ছিল। খুব বেশী ব্যবধানতো ছিলনা। আইন ভাংগার কি এক নেশা আমাদের? কোন কিছুর পরোয়া নাই? এক জনের জীবন আমার স্বার্থপরতার কাছে মূল্যহীন। অন্যের শত অসুবিধা করেও আমার স্বার্থ হাসিল করা চাই।

নিরাপদ সড়ক আন্দোলন নামে কি একটা কচুর কথা অনেক বছর আগে শুনেছিলাম। মাঝে মাঝে এখনো দেখি। গাধারা আদতেই কিছু কি করতে পেরেছে?

দয়া করে, দয়া করে নিরাপদে গাড়ী চালান। আপনি গাড়ীর ভেতরে বসলেই আপনার সময়ের দাম আর সবার চেয়ে বেশী হয়ে যায় না। আইন ভেংগে অন্যের অসুবিধা আপনি করতে পারেন না, আপনার সময়ের যত দামই হোক।


সংযোজন: কিছু বন্ধু হৃদয় অনুরোধ করেছেন বর্ননাকৃত দুর্ঘটনার একটি সিকোয়েন্স ব্লগে প্রকাশ করার জন্য। মূলত সে ঘটনাগুলো পোষ্টের মূল বক্তব্যের স্বার্থে প্রয়োজনীয় নয় বিধায় আগে বলা হয়নি। এখন বলছি...

আগে বলছিলাম যে সাইকেলটা গাড়ীর উইন্ডশীল্ডে ছুড়ে মেরেছিলাম। এতে উইন্ডশীল্ডে ক্র্যাক হয় এবং ওয়াইপার ভেংগে যায়। পরে গাড়ীতে দুই মহিলা যাত্রী থাকাতে আর না বাড়িয়ে ছেড়ে দিলাম। আমি খুব বেশী ব্যথ্যা পাইনি কিন্তু ড্রাইভারের এই অনাচারে খুব অবাক হয়েছিলাম।]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28795668 http://www.somewhereinblog.net/blog/didar/28795668 2008-05-09 00:21:32
বার্থডে... http://www.somewhereinblog.net/blog/didar/28793080 http://www.somewhereinblog.net/blog/didar/28793080 2008-05-01 01:25:58 ব্র্যাক ইউনিতে কাস্টমার সার্ভিস শিক্ষা...
আমি গত উইকে ব্র্যাক ইউনিতে গিয়েছিলাম এম বি এর ফর্ম কিনতে। এডমিশন অফিসের অ্যাটেনডেন্ট প্রথমে বলল ফর্ম কেনার আগে তাদের স্যারের কাছে আমার বিদেশী ডিগ্রীর মান ঝাচাই করে নিতে। খুব ভালো কথা। কয়েক বার তার অফিসে গিয়ে তাকে না পেয়ে শেষে ফোনে আলাপ করে নিলাম। এরপর ফর্ম জমা দেবার সময় অ্যাটেনডেন্ট ভদ্রলোক বললেন, "আপনি যে স্যারের সাথে কনসাল্ট করেছেন তার কি প্রমান আছে?"

আমার পক্ষে উক্ত স্যারকে কখনো খুজে পাওয়া সম্ভব নয় মনে করে বললাম, ঠিক আছে আপনারা ফর্ম রাখেন, স্যারের সাথে ঝাচাই করে নেন, পরে আমি এসে এ্যাডমিট নিয়ে যাব।

কিন্তু কে শুনে কার কথা? "আমি কেন আপনার ফর্ম রাখব?"

তাদের সার্ভিস নিয়ে আমার অসন্তুষ্টি জানাতে গিয়ে আরো মহা বিপদে পড়ে গেলাম। তারাতো আমার কোন কথাই শুনবে না। বরং ঝাড়ি দেয়া শুরু করলো ।

"আপনি ঠিক সময়ে যাননি কেন স্যারের কাছে (তাদেরই দুই জন আমাকে দুই রকম ভুল সময় বলেছিলো), আপনারইতো দোষ।"

কি সর্বনাশ। প্রথমত প্র. মজিব সাহেব কে আমি চেনারই কথা নয়। তাদেরই উচিত ছিল আমার ফর্ম রেখে মান ঝাচাই করে আমাকে জানানো। সেটাই স্বাভাবিক ছিল। শেষে আমি যখন রেগে গেলাম একজন বলল, "আমি দশ লাখ টাকা খরচ করে এই ইউনিভার্সিটিতে পড়েছি। আমার সাথে খারাপ ব্যবহার করবেননা।"

আমি মনে মনে বললাম, তুই গাধা আরো ৫০ লাখ খরচ করে সার্ভিস কাকে বলে শিখে তারপর সার্ভিস দিতে আসবি। সবচেয়ে বিরক্ত হলাম যখন শ্রদ্ধেয় প্রফেসর মজিব ইউ আহমেদ পুরো ঘটনায় আমাকেই দায়ী করলেন এবং তার অ্যাটেনডেন্ট, সিস্টেম বা কোন কিছু নিয়ে কোন অভিযোগ শুনতেই অস্বীকার করলেন।

কি অদ্ভুদ!!! এই বেসিক জিনিসটা প্রফেসর মজিব ইউ আহমেদ ও ব্র্যাক ইউনিভার্সিটি কিভাবে ভুল করলেন? কাষ্টমাররা কখনো ভুল করেনা। তারা সবসময়ই সঠিক। বি ইউ তাদের বিজনেস স্টুডেন্টদের এই কথাটা মনে হয় কখনো শেখায় না। তাদের ছাত্রদের শিক্ষা কখনোই সম্পূর্ন নয়। ]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28792692 http://www.somewhereinblog.net/blog/didar/28792692 2008-04-30 00:47:24
বিদুযতের মহা ব্যতয়...
লোড়শেড়িং এর পাল্টা ব্যবস্থা নিতে আমরা অফিস গুলোতে জেনারেটর, আইপিএস, ইউপিএস, ফুয়েল বাবদ অনেক টাকা খরচ করি। বাসা গুলোতেও আজকাল এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা এসবের পেছনে পুরো দেশে (বানিজ্যিক, আবাসিক সব মিলে) প্রতি বছর কত টাকা খরচ হয়, তার কি কোন হিসেব আছে? এমনতো হতে পারে তা প্রায় অসম্ভব রকম বড় একটি অংক, যা একত্র করে ইনভেস্ট করলে হয়তো বিদু্যৎ খাতের সব সমস্যা অনেকাংশে মেটানো সম্ভব।

কেউ কি কখনো হিসেব করে দেখবে?]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28790631 http://www.somewhereinblog.net/blog/didar/28790631 2008-04-24 00:13:54
দেশে বুঝি আর থাকা যাবে না...
আজকে দিনে দুজনের কথা শুনলাম, যারা অস্ট্রেলিয়ায় মাইগ্রেট করতে চায়। তাদের মধ্যে একজনতো কথা প্রসংগে আরেকবার আমার অবিবেচনা প্রসূত কাজের জন্য আরেক দফা গালাগাল করে নিল।

কখনো কখনো নিজেও হাফিঁয়ে উঠি। এত টেনসন, ঝামেলা, যন্ত্রনা, অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, অভাব আর ভালো লাগে না। নিরব দুভিক্ষ হয়ে কত শত লোক মারা যাবে নিয়ে প্রতিদিন আলোচনা শুনি, গ্যাসের অভাবে সব শিল্প টিল্প বন্ধ হয়ে যাবে, আগামী বছর সব দুনীর্তিবাজ আর সন্ত্রাসীরা এক সংগে বেড়িয়ে সব সুদে আসলে উসুল করে নিবে, এখনো নাকি দুনীর্তি মূলত কমেনি, বরং সামগ্রিক ভাবে বেডেছে। সবকিছুর দাম নাকি সব দিনই বাডছে, আরো কত কি...

এবার ক্ষুদ্র পর্যায়ের কথা বলি। সিড়নীতে থাকলে এতদিনো আমার পাসপোর্ট হয়ে যেতো। একটি ফ্ল্যাট ও গাড়ীর মালিকও মনে হয় হয়ে যেতাম।

তারপরও সবশেষে আমার আসলেই মনে হয় দেশে থাকাই আমার জন্য সবচেযে ভালো। আমার ছেলে কোন দেশের সেকেন্ড জেনারেশন হয়ে বড হোক তা আমার কোন মতেই কাম্য না। নিজের দেশে আত্বীয়স্বজনের মাঝে বড হয়ে, সংস্কৃতি শিখে যদি একজন আদর্শ মানুষ হতে পারে, তবেই আমি সুখী হবো। বলছিনাযে দেশের বাইরে থেকে আদর্শ মানুষ হওয়া যেত না, বা দেশে থাকলেই হতে পারবে। তবু এই সমাজ দেশের মাঝে বড় হোক, একে ভালো করে চিনুক জানুক, এদেরই কেউ হোক এটাই সবসময় দেয়া করি। ]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28790608 http://www.somewhereinblog.net/blog/didar/28790608 2008-04-23 22:56:46
অনেক দিন পর...
গত ১৫ তারিখে ছিল ধ্রূবর জন্মদিন। তাই ওর জন্য একটি ডেক্সটপ কম্পিউটার কিনলাম। কিন্তু তারপর থেকে মুশকিল হলো যে, সে এখন আমাকে ডেক্সটপটা দিয়ে আমার ল্যাপটপ দখল করতে চায়। তোমার কম্পিউটার কোনটা জিগ্গেস করলে আমার ল্যাপটপ দেখিয়ে দেয়।

কিন্তু ওর এই জ্বর টর না সারা পর্যন্ত ভালো লাগছে না।]]>
http://www.somewhereinblog.net/blog/didar/28789996 http://www.somewhereinblog.net/blog/didar/28789996 2008-04-22 01:10:38