somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্যাথেটিক হোমিওপ্যাথি

২৩ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হোমিওপ্যাথির ফিলোসফিতে দুটো এমন জিনিস আছে যেগুলো মেনে নেওয়া বর্তমান বিজ্ঞানের পক্ষে সম্ভব নয়। প্রথমত, "like cures like" - মানে, যে বস্তু বা রাসায়নিক আপনার অসুখের কারণ, সেই কারণ দিয়েই তৈরী হবে অসুধ। যেমন, বিছুটি পাতা দিয়ে তৈরী করা যেতে পারে চুলকানির অসুধ।

আরেকটি সমস্যা হল ডাইলুশন। হোমিওপ্যাথির ফিলোসফিতে, অসুধ যত বেশী দ্রবণে মেশানো হবে, তত তার শক্তি বাড়বে। অন্য ভাবে, দ্রবণে মূল উপাদানের ঘনত্ব কমলে, অসুধের শক্তিও বাড়বে!!

ভেবে দেখা যাক ঠিক কতটা ডাইলুশনের কথা বলা হচ্ছে। সাধারণভাবে, ১০ এর মাত্রায় ঘনত্ব প্রকাশ করা হয় আর তা বোঝাতে রোমান হরফ X ব্যবহৃত হয়। তার মানে দাঁড়ায়, 1X হল 1/10, 2X হল 1/100 আর 3X হল 1/1000 এরকম। সাধারণভাবে, 30X অসুধ বাজারজাত হয়, যাতে ১-এর পিঠে ৩০টা শূন্য পরিমাণ জলে এক পরিমাণ অসুধ মেশানো হয়। অতি উত্তম!!

তাও নাহয় মেনে নেওয়া যায়, কিন্তু কিভাবে বাজারে 30C অসুধ পাওয়া যায়? X যেমন 10 গুণ করে বাড়ে, C বাড়ে 100 গুণ করে। মানে, 1C হল 1/100, 2C হল 1/10000 আর 3C হল 1/1000000 এরকম। এবার ভেবে দেখুন 30C মানে কি দাঁড়ায়। ১ এর পিঠে ৬০টা শূন্য পরিমাণ জলে এক পরিমাণ অসুধ। যদি অসুধের পরিমাণ ১ অণূ ধরে নিই, তাহলে আমার ১ এর পিঠে ৬০টা শূন্য অণূর জল লাগবে সেটা মেশানোর জন্য। কতটা জল? পৃথিবীর ৩০ বিলিয়ন গুণ আকারের একটা পাত্র লাগে সেই জল রাখতে।

তার মানে, আপনি 30C Nux vomica অসুধ খেলে তাতে ১টি Nux অণুও না থাকার সম্ভাবনা খুবই বেশী। হোমিওপ্যাথির বিজ্ঞানীরা আবার নতুন একধরনের থিয়োরী আমদানি করেছেন - জল নাকি "মনে রাখতে" পারে তাতে কি মেশানো হয়েছিল। বলাই বাহুল্য, এরকম কোনো memory এখনো অবধি খুঁজে পাওয়া যায় নি। আর ঘনত্ব কমলে সেই মনে রাখার ক্ষমতা বেড়ে যায় - এমন ভাবাটাও অবাস্তব।

ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি আর এই চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে ক্রমাগত জনপ্রিয় হয়ে চলেছে - শুধুমাত্র বিশ্বাসের ওপর ভর করে।

হোমিওপ্যাথি নিয়ে রিচার্ড ডকিন্সের এই ভিডিওটা না দেখলেই নয়। যারা হোমিওপ্যাথিতে বিশ্বাস করেন তারা অতি অবশ্যই দেখবেন ...

১) রিচার্ড ডকিন্সের ভিডিও
২) হাতুড়েদের হাতুড়ি
২৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×