আমার প্রিয় পোস্ট
- গরু চোরাচালানের অর্থনীতি, বিএসএফ প্রধানের ঔদ্ধত্য ও আন্তর্জাতিক আইন - দিনমজুর
- টিপস :: যেভাবে হবেন একজন ভারত বিরোধী - অন্ধ তীরোন্দাজ
- এন্ড্রয়েড সমগ্র (আপডেটেড ১৩ ফেব্রুয়ারী, ২০১২ পর্যন্ত) - রায়হান কবীর
- লিবিয়া যুদ্ধে আমি এবং আমাদের নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- আমার দেখা আমেরিকা (৩) - গ্রীন
- মুসলিমদের বিশ্বাস করা ১০টি মিথ - ঘুমাচ্ছিলাম
- সীমান্তে হত্যাকাণ্ড: প্রকৃত দোষী কে? - ফয়সাল মাহমুদ-
- হায়!!! আমার দেশ প্রত্রিকা সংবাদটি চুরি করেও নিজের বলে চালিয়ে দিল - ফাহামুন রহমান পুন্নী
- দাদাগিরি প্রোগ্রামের গুগলি কালেকশন (সবার জন্য ঈদ উপহার) (সমাধান দেওয়া হয়েছে) - তাজুল ইসলাম মুন্না
- গুগল নিয়ে ঘাঁটাঘাটি - ফিউশন ফাইভ
- ইতোমধ্যেই তীব্র পানি সংকটে সুরমা - জহির২০১০
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে কিছু কথা এবং সেগুলোর প্রত্যুত্তর - মামুন বিদ্রোহী
- "অভ্র কিবোর্ড"-এর বিকল্প "গুগল" - স্বপ্নকর
- আমি এভাবেই বাংলাদেশকে আপন করেছি আত্মায় মিলিয়ে.......... - সজল শর্মা
- মস্কোতে রবীন্দ্রনাথ ঠাকুর(অন্যরকম অনুভুতি) - শেরজা তপন
- তাহলে স্যাম মানেকশ-ই বাংলাদেশের স্রষ্টা? - ফারুক ওয়াসিফ
- রেখোছো বান্গালী করে, মানুষ করোনি। প্রসঙ্গঃবাংলাদেশের কোন নিজস্ব সেনাবাহিনী থাকবে না...!!!??? - পাগলা আইজু
- পিলখানা গণহত্যা: গুজবের ময়না তদন্ত - ঘনাদা
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- একটি ঐতিহাসিক রিপোস্ট দিয়ে লগআউট করলাম



- ইউনুস খান
- অভিযুক্ত থাই নৌবাহিনী সদস্যদের বিচার দাবি : পিটিশন খুলুন কেউ একজন - ফিউশন ফাইভ
- শাবাশ নতুন ভারত! - অরুন্ধতি রায় - ত্রিভুজ
- আমি নাস্তিক। - পুতুল
- ইসলামে বিবাহ এবং বাল্যবিবাহে আজকের চোখে- - অপ বাক
- বাঙালি মুসলমানরাই সবচেয়ে লিবারেল? - ফাহমিদুল হক
- ব্ল্যাক হোলের সাথে ম্যানহোলের এবং হোয়াইট হোলের সাথে সুড়ঙ্গমুখের মিল আছে- সত্যি কথা কিন্তু! - অনিশ্চিত
- ব্লগারদের মিলন মেলার কিছু ছবি !!! - সুখী মানুষ
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- পরীক্ষাগারে বিগ ব্যাং: উত্তর মিলবে অনেক প্রশ্নের - অনিশ্চিত
- একজন জাকির হোসেন ও একটি রুখে দাড়ানোর গল্প - হাসিব
- বিদেশী সাহায্য ছাড়া কি বাংলাদেশ চলতে পারে? - ফাহমিদুল হক
- বিবর্তন বাদঃ প্রজাতির জন্ম? - উৎস
- বঙ্গবন্ধু কি সত্যিই দালালদের ক্ষমা করেছিলেন? আসুন নতুন করে ট্রুথ কমিশন গঠনের দাবি জানাই - শওকত হোসেন মাসুম
- রিফ্যুজি ক্যাম্পের শিশুরা : ১৯৭১ - অমি রহমান পিয়াল
- আমেরিকার চামচামি এবং আমাদের মানসিকতা! - মানবী
বেনজির হত্যা ও কারণ - আমার মতামত
২৮ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১০
(লেখার মতামত আমার ব্যক্তিগত - ইন্ডিয়া-পাকিস্তান ফ্রেন্ডশিপ কমিউনিটির সদস্য হিসাবে ও পাকিস্তানে সংবাদপত্র নিয়মিত পড়ার কারণে আমার নিজস্ব ধারণা থেকে লেখা)
আমার মনে হয়না তালিবানি জঙ্গী ছাড়া বেনজিরের হত্যা আর কেউ করেছে - পর্দার পেছনেও আর কারো স্থান পাওয়াও মুশকিল। মুশারফ যতই বলুন, এই ঘটনায় সবথেকে বড় ক্ষতি তার নিজেরই হয়েছে - তাই আমার মনে হয়না এত বোকার মত কাজটা করিয়েছে।
তালিবানিরা আগে থেকেই ঘোষণা করেছিল যে মহিলা রাষ্ট্রপ্রধান তারা কিছুতেই মেনে নেবেন না কারণ তা ইসলাম-বিরোধী। আর বেনজির দেশে ফেরার চেষ্টা করলে তাকে একই কারণে হত্যা করা হবে। বর্তমান পরিস্থিতিতে ভোট হলে বেনজিরের জয় সুনিশ্চিত ছিল। সুতরাং ওই জঙ্গী-গোষ্ঠীরাই এটা সরাসরি কারো মদত ছাড়াই এই কাণ্ড করিয়েছে বলে আমার ধারণা।
অনেকেই বলে থাকতে পারেন যে এই গোষ্টীগুলোর এত দাপট কি ভাবে যদি না এদের পেছনে কারো মদত থেকে থাকে। মদতের কথায় পরে আসা যেতে পারে, তবে আপাতত বলে রাখি এদের শক্তি সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। কিছুদিন আগেই খবরে প্রকাশ যে বেশ কিছু পাকিস্তানি আর্মি কম্যান্ডারও এদের পেছনে আছে। এমনকি, বার-দুয়েক, পাকিস্তানি আর্মির সৈন্য নিজে আত্মঘাতী হামলা চালিয়ে তার সহকর্মীদের মেরে ফেলার ঘটনাও সামনে এসেছে। সুতরাং, জন-সমর্থনের প্রশ্নে এদের খুব একটা সমস্যা আছে বলে মনে হয় না। এর পরে আসে, অস্ত্র-সমর্থনের প্রশ্ন। যেহেতু পাকিস্তানি আর্মির একাংশ এদের সাথে জড়িত তাই সে বিষয়েও এদের কোনো সমস্যা নেই।
উত্তর-পূর্ব পাকিস্তান আর বালুচিস্তানে আছে আফগানিস্তান থেকে বিতাড়িত এক দল তালিবানি। মজার ব্যাপার হচ্ছে, পাকিস্তান সরকার থেকে এই আদিবাসী অধ্যুষিত এলাকা কখনই শাসন করার চেষ্টা করা হয়নি। ফেডারাল ট্রাইবাল ল এর সমর্থনে, এই ওয়াজিরিস্তান অঞ্চল সর্বদাই "স্বাধীন" ছিল। তাই যখন পাকিস্তান আর্মি তাদের অঞ্চলে জঙ্গী খোঁজার নামে হামলা শুরু করল তারা সেটাকে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করা শুরু করল। শুধু তাই নয়, ৯/১১ পরবর্তী পাকিস্তানে তিন ধরনের দল তৈরী হল। এক দল দেশ থেকে যে কোনো মূল্যে তালিবান ও জঙ্গীবাদ দূর করা পক্ষে, একদল বাস্তবসম্মত ভাবে আমেরিকার সাথে যাওয়া ছাড়া উপায় নেই বলে মনে করত আর শেষ আরেকদল যে কোনো মূল্যে আমেরিকা বিরোধিতা করতে প্রস্তুত। তাদের সমর্থন আর বিপক্ষের দল তৈরী হল পাকিস্তানে আর শুরু হল আইডিওলজিকাল কনফ্লিক্ট। যেহেতু পাকিস্তানে লোকের হাতে বন্দুকের অভাব নেই, তাই অচিরেই এই বিবাদ গলা ছেড়ে বন্দুকের আওয়াজে নেমে এল। বেনজির প্রথমদলের সমর্থক ছিলেন বলে, এই বিবাদ-কেই শর্ট টার্মে বেনজিরের হত্যার কারণ বলে চিহ্নিত করা যায়।
এবারে আসা যাক তুলনামূলক গূঢ় কারণে। আমি প্রথমে আমেরিকার ভূমিকায় আসি। সোভিয়েত ইউনিয়নের পেছনে লাগার জন্য আমেরিকা আশির দশকে ব্যবহার করত এই তালিবানিদের। আমেরিকা থেকে আসা ও রাশিয়ানদের ফেলে যাওয়া অস্ত্রবলে এরা বলীয়ান - সাথে আছে গরিলা যুদ্ধের ট্রেনিং যা আমেরিকানরা দিয়ে গেছে। আপাতদৃষ্টিতে এদের মৌলবাদী বলে মনে হলেও এরা এরকম মৌলবাদী ছিল না - আমেরিকা আর সি-আই-এ 'নাস্তিক' কমিউনিস্টদের আটকানোর জন্য যে ট্রেনিং ক্যাম্পগুলো তৈরী করেছিল, তাতে এদের মৌলবাদীত্বে দীক্ষিত করা হয়েছে। আমার এই ধারণার কারণ ভারতে (বিশেষত কোলকাতায়) বসবাসরত আফগান আর পাশতুনরা। এদের মধ্যে একজনও কোনো মৌলবাদী ধারণায় উদ্বুদ্ধ নয় - বরং শান্তিপূর্ণ ভাবে জীবন-যাপণ করে - আর দশজন বাঙালীর মতই। একই জনগোষ্ঠীর লোকে যদি আরেক জায়গায় শান্তিপূর্ণভাবে বাস করতে পারে, তবে মূল জনগোষ্ঠীকে কিভাবে মৌলবাদী বলা চলে?
সবশেষে আসা যায় পাকিস্তানের ইতিহাসের দিকে। স্বাধীনতার পর থেকেই যেহেতু (পশ্চিম) পাকিস্তান প্রায় সংখ্যালঘু-শূন্য হয়ে পড়ে - তাই রাজনীতিকরা দলাদলি করার জন্য আবার বেছে নেন ধর্মকেই। শুরু হয় কে কতটা বেশী ধর্মপরায়ণ - তার ভিত্তিতে দলাদলি। প্রথম ধাপ হিসাবে দলাদলি শুরু হয় আহমদিয়া (কাদিয়ানি) দের নিয়ে। সময় যত এগোয়, কাদিয়ানিরা একরকম এক-কোণে আশ্রয় নেয়। এদের কফিনে শেষ পেরেক পুঁতে দেন জিয়া। উনি, আইন করে কাদিয়ানিদের মসজিদ বানানো বন্ধ করে দেন, আর পাকিস্তানের ইসলামিক পাসপোর্ট পাবার জন্য কাদিয়ানি নবীকে 'ইমপোস্টার' হিসাবে ডিক্লারেশন দেওয়া বাধ্যতামূলক করে দেন (বলাই বাহুল্য - এখনো এই আইনগুলোর পরিবর্তন হয়নি)। এই জিয়ার আমলেই পাকিস্তানের আইডিওলজিকাল পার্টিশন নিশ্চিত হয়। কাদিয়ানিদের কফিনে পেরেক পোঁতা শেষ হলেও দলাদলি শেষ হয় না। রাজনীতিকরা শুরু করেন পরবর্তী পার্টিশন - সূফী বনাম তালিবানি। একই সময়ে, আশির দশকে প্রচুর আফগান পাকিস্তানে রিফিউজি হিসাবে চলে আসে, যারা এই তালিবানি ঘরাণাকে পাকিস্তানে সুপ্রতিষ্ঠিত করে।
একরকম ভাবে দেখলে আমার ব্যক্তিগত মতে, পাকিস্তানে এই আইডিওলজিকাল পার্টিশন হবারই ছিল। পারিপার্শ্বিকতা তাকে হয়ত ত্বরান্বিত করেছে। ধর্মের ভিত্তিতে দেশ পরিচালনা করলে সব সময়েই নিজেকে বেশী ধার্মিক দেখিয়ে বেশী সুবিধা অর্জনের প্রচেষ্টা জনগণের মধ্যে দানা বাঁধে। আর জনগণ যদিও বা দূরে থাকতে চায়, তাদের ব্যবহার করার মত রাজনীতিকের অভাব হয় না কখনই। আর সেই আইডিওলজিকাল পার্টিশন এখন পূর্ণোদ্যমে একের পর এক প্রাণহন্তারক হামলার আকারে আত্মপ্রকাশ করেছে - এ তো হবারই ছিল।
এখন যদি মুশারফ সরে গিয়ে দেশে গণতন্ত্রও আসে, আমার মনে হয়না একদিনে সমস্যার সমাধান হবে। অন্তত, বিশ বছর গণতন্ত্রে থাকলে যদি বা কিছু পরিবর্তন হয়। গণতন্ত্রের একটা সুবিধা হল এতে একটা প্ল্যাটফর্ম পাওয়া যায় যাতে লোকে ধৈর্য ধরতে শেখে, আলোচনার মাধ্যমে বিবাদ-মীমাংসা শেখে আর দেশের অন্যপ্রান্তে জন-মতামত সম্পর্কে ধারণা করতে শেখে। এই তালিবানি জঙ্গীরা যদি জানত যে দেশের অধিকাংশ মানুষ তাদের আসলে পছন্দ করে না, তবে হয়ত অনেকেই অস্ত্রের পথ ছেড়ে দিত - ব্রেনওয়াশ করাও শক্ত হত। লোকে সামরিক শাসনে ধৈর্য না হারিয়ে ভোটের জন্য ৫ বছর অপেক্ষা করতে শিখত। তাই পাকিস্তানের এই বিবাদ থেকে মুক্তির একটাই পথ - গণতন্ত্র।
প্রকাশ করা হয়েছে: রাজনীতি বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
গন্ডমূর্খ বলেছেন:
আপনার বিশ্লেষণ সুন্দর, তবে অসম্পূর্ণ। পাকি রাজনীতিতে দল ছাড়াও আর একটা পক্ষ আছে - সেনাবাহিনী। আর তাদের আইএসআই কুটচালে অত্যন্ত দক্ষ। আর পাকিরা কিন্তু তালেবান থেকে এই আইএসআই'কেই দায়ী করছে এই হত্যাকান্ডের জন্য।
দিগন্ত বলেছেন:
সেনাবাহিনীকে আমি রাজনীতির অংশ হিসাবেই দেখানোর চেষ্টা করেছি - দেখবেন জিয়ার কথা বলা আছে। আই-এস-আই একটা সেনা সংগঠন - তারাও হয় তালিবানি নাহয় গণতন্ত্র-পন্থী হবে। আসলে আই-এস-আই এর মানুষগুলোই তো ফ্যাক্টর।
দিগন্ত বলেছেন:
আপডেট - আল-কায়দা দাবী জানিয়েছে তারাই বেনজিরকে মেরেছে।
মদনবাবু বলেছেন:
দিগন্ত বলেছেন: আপডেট - আল-কায়দা দাবী জানিয়েছে তারাই বেনজিরকে মেরেছে। কোনো আইওয়াস নাকি ।
দেবতা বলেছেন:
ভাল বাছা
মদন বলেছেন:
সুন্দর বিশ্লেষন
দিগন্ত বলেছেন:
আইওয়াশের কি আছে, এই তালিবানি জঙ্গীদের সাথে আল-কায়দার সম্পর্ক সর্বজনবিদিত। তাই আমি যা মনে করেছিলাম, এই দাবী তার সাথে সঙ্গতপূর্ণ - বেনজির তালিবান-বিরোধী। আল কায়দা জানিয়েছে যে তারা পাকিস্তানে আমেরিকার সবথেকে বড় বন্ধুকে হত্যা করেছে। আর বাকি বন্ধুদেরও (পড়ুন মুশারফ) হত্যা করতে পিছপা হবে না।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















++