somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জান্নাতে হুর শুধু পুরুষদের জন্য : একটি বিভ্রান্তি

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ইসলামী বিষয় নিয়ে লেখালেখি করতে স্বাচ্ছন্দ বোধ করি। কিন্তু ব্লগে ইসলাম বিষয়ে কিছু লিখতে মন চায় না। কারণ, অনেকে ব্লগটাকে শুধু বিনোদনের একটা মাধ্যম মনে করে। শিক্ষা বা মত বিনিময়ের মাধ্যম হিসাবে গ্রহণ করতে চায় না।
কিন্ত যখন দেখি কোন একটি ইসলামী বিষয় নিয়ে ব্লগে কৌতুহল হচ্ছে বা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তখন এ বিষয় না লিখলে নিজেকে অপরাধী মনে হয়।
অনেকে ধারনা করে আল কুরআনে বিশ্বাসীদের জন্য জান্নাতে যে হুর বা সঙ্গীর কথা বলা হয়েছে তা শুধু পুরুষদের জন্য। আসলে এটা একটি ভুল ধারনা।
আরবী ভাষায় নারী ও পুরুষদের সবগুলো পারসন ভিন্ন শব্দ দিয়ে বুঝানো হয়। বাংলা ভাষায় পারসনগুলোতে নারী ও পুরুষের ভিন্নতা নেই। ইংরেজী ভাষায় কোন কোন ক্ষেত্র্রে আছে।
আল কুরআনে আল্লাহ যখন সম্বোধনের ক্ষেত্র্রে পুরুষবাচক শব্দ ব্যবহার করেছেন তখন এ শব্দ দিয়ে নারী ও পুরুষ উভয়কে বুঝানো হয়, সম্বোধন করা হয়। আল্লাহ যখন পুরুষ বাচক শব্দ ব্যবহার করে বলেন, তোমাদের উভর সিয়াম ফরজ, তখন আমরা কেহ বলি না যে, সিয়াম পুরুষদের জন্য ফরজ, মেয়েদের জন্য নয়। এ রকম শত শত দৃষ্টান্ত আছে আল কুরআন ও হাদীসে।
তাই আল্লাহ যখন পুরুষ বাচক শব্দ ব্যবহার করে বলেছেন, জান্নাতীদের জন্য হুর আছে, তখন জান্নাতী নারী ও পুরুষ সকলকে বুঝাবে।
আল কুরাআনে অসংখ স্থানে বলা হয়েছে অলাহুম ফীহা আযওয়াজুম মুতাহহরাহ, মানে তাদের জন্য জান্নাতে রয়েছে পবিত্র সঙ্গী। (উদাহরণ হিসাবে সূরা বাকারার ২৫ নং আয়াতের শেষটা দেখতে পারেন) কিন্তু আমি আশ্চর্য হই, অধিকাংশ অনুবাদকগণ এর অর্থ করেছেন, স্ত্রী। একেবারে ভুল অনুবাদ। অবশ্য তারা মানুষ। এমনকি ইসলামিক ফাউন্ডেশনের তর্জমাতেও এ শব্দের অর্থ করা হয়েছে সঙ্গীনি। তারাও ভুল করেছে। পরে তারা টীকা লিখে ভুল সংশোধনের চেষ্টা করেছে। তবে বাদশা ফাহদ কুরান কম্পেলেক্সের অনুদিত ভার্সনগুলোতে আমি এ ভুলটা দেখিন। তাদের ধন্যবাদ।
জাওয আরবী শব্দ। বহু বচনে আযওয়াজ। তার অর্থ হল, জোড়া। সঙ্গী-সঙ্গিনী। কিন্তু এ শব্দটির এক চেটিয়া স্ত্রী অর্থ করা হল পুরষতান্ত্রিক মানসিকতার প্রকাশ। এটা কখনো সঠিক নয়। আমার মনে হয় এ ভুল অনুবাদ এ বিভ্রান্তি সৃষ্টির জন্য অনেকাংশে দায়ী। জাওয শব্দটি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। এ শব্দটি দিয় স্বামী স্ত্রী উভয়কে বুঝায়।
স্বামী স্ত্রী উভয়ে যদি ঈমানী আদর্শে আদর্শবান হয় ও একে অপরকে অকৃত্রিমভাবে ভালবাসে তাহলে তারা জান্নাতে একত্রে বসবাস করবে।
দুনিয়ার স্বামী স্ত্রীরা জান্নাতে একত্রে থাকবে এ সম্পর্কে আল কুরআনের বহু স্থানে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন। বিস্তারিত জানতে
http://www.islamhouse.com/p/262011
তা ছাড়া নবী কারীম সা. বলেছেন, যে যাকে ভালবাসে সে তার সাথেই থাকবে।
হুরদের কিছু গুণাবলি আল কুরআন ও হাদীসে বর্ণনা করা হয়েছে। এ গুণাবিলর দুএকটি দেখে অনেকে মনে করেছেন তারা স্ত্রী জাতীয় হবে। আসলে এটা ধারনা করে নেয়া ঠিক নয়। এখানে আরবী ভাষা অলংকারের তাগলীবের নিয়ম অনুসরণ করা হয়েছে। একটি পারসন উল্যেখ করে উভয়টাকে বুঝানো হয়েছে। আমরা কে না জানি, আল্লাহ পুরুষদের চেয়ে নারীদের অনেক বেশী সুন্দর ও আকর্ষনীয় করে সৃষ্টি করেছেন। তাই সুন্দরের বর্ণনায় তাদের প্রসঙ্গটা বার বার আসা অপ্রাসাঙ্গিক নয়।
মনে হয় যা বুঝেছি তা বুঝাতে পারলাম না।
৩৬টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×