আমাদের মেধা ও দিগন্ত টিভি'র নকল লেগো !
০৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি একজন শিক্ষানবিশ সাংবাদিক। নিয়মিত কাজ করি একটি অনলাইন পত্রিকায় । প্রয়োজনের তাগিদে ইন্টারনেট ব্যবহার করতে হয়। প্রতিদিনের মতো একদিন গুগল সার্স ইঞ্জিনে ইমেজ সার্সিং এর এক পর্যায়ে দেখি ডাইরেক টিভি (ডাইরেকটিভি.কম) নামে আমেরিকার একটি চ্যানেল এর লেগো যা আমার খুবই পরিচিত একটি বাংলাদেশী চ্যানেলের লেগুর মত মনে হল। মনের মাঝে খটকা তৈরী হওয়ায় বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষন করি এবং নিশ্চিত হই বিষয়টি সত্য। আমাদের ইলেক্ট্রনিক্স মিডিয়া পরিবারের নতুন সদস্য হিসেবে আত্নপ্রকাশ পাওয়া দিগন্ত টেলিভিশন চ্যানেলটির শুরু থেকে বর্তমান অবধি প্রতিথযশা লোকজন দ্বারা এর ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে বলে ব্যাক্তিগত ভাবে আমি জানি । তাহলে দিগন্ত টেলিভিশনের মৌলিক একটি বিষয় তাদের লেগো কিভাবে একটি বৈদেশিক চ্যানেলের রেজিষ্ট্রার্ড লেগোকে নকল করে তৈরী হয়েছে তা আমার বোধগম্য হয়না। মেধাবী হিসাবে বহি:বিশ্বে আমাদের যথেষ্ট সুনাম থাকলেও এধরনের নকল প্রবণতার কারণে আমাদের মেধার কোয়ালিটি কি প্রশ্নবিদ্ধ হয়না?
নাকি দিগন্ত টেলিভিশন সূদর প্রসারী কোন লক্ষ্য বাস্তবায়ন করার জন্য ডাইরেক্ট টিভি’র বাংলাদেশী এজেন্ট হিসেবে কাজ করছে? ডাইরেক টিভি’র ওয়েব সাইটে যে লেগো দেখা যায় তাতে দিগন্তটিভি'র লোগোর মধ্যে শুধু এটুকু পার্থক্য যে, দিগন্ত টিভি'র লোগোর মাঝখানে কিছু রেখা সংযোজিত হয়েছে এবং প্রতিষ্ঠানের নামের টাইপের ধরন পরিবর্তন করা হয়েছে।
মোঃ মোস্তাফিজুর রহমান,রিপোর্টার, নোয়াখালী ওয়েব।
http://www.noakhaliweb.com.bd
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন