আজকের ইত্যাদি দেখেছেন? আমার কাছে ইত্যাদির অন্যতম একটি স্মরনীয় পর্ব হয়ে থাকবে আজকের পর্বটি। হানিফ সংকেত তার মেধার চূড়ান্ত প্রমান ইতিমধ্যেই দিয়েছেন। আজকের পর্বটিও তেমনি একটি উদাহরন।
দেশিয় সংস্কৃতির সম্পূর্ণ অনুকূল এই অনুষ্ঠানটিতে যা প্রদর্শিত হল, যেকোন বাঙালীর মন ছুয়ে যাবে।
যেখানে অন্য অনুষ্ঠানে ডিজে ভিজেতে ভরা থাকে সেখানে হানিফ সংকেত এনেছেন লাঠিয়াল বাহিনীর নাচ।
যেখানে অন্যে অনুষ্ঠানে থাকে ফালতু কিছু নাট্যাংশ, সেখানে এখানে প্রতিটি নাট্যাংশই শিক্ষনীয়।
ফকিরের ল্যাপটপ ব্যবহার নিয়ে যে ভবিষ্যতবানী করা হল, তা যে অমূলক নয় ইতিমধ্যেই আভাষ পাওয়া যাচ্ছে।
শাকিরার সামিনা মিনা... গানটি ঘিরে যে প্যারোডি হল লাইলি-মজনু, শিরি ফরহাত দের নিয়ে তা খুব মজার হয়েছে।
বিদেশিদের নিয়ে বাসের নাট্যাংশটি? অসাধারন না?
প্রতিবেদনটি? ৮৫ বছর বয়সী আর ৭৫ বছর বয়সী দুজনের বিয়ে নিয়ে?
গায়ক গায়িকা দের নিয়ে মার্কেটে বাজারের গীতি নাট্যটি? কেমন ? জটিল না?? গায়ক হাসান কে অনেকদিন পরে দেখলাম।
নানী-নাতি? মজা না?
সবশেষে সাবিনা ইয়াসমিন এর গানটা ?
অসাধারন একটা অনুষ্ঠানের জন্য হানিফ সংকেত কে ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

