আমার একটা অদ্ভুত থিয়োরি আছে।
আমাদের ইংরেজি মাসগুলোর কিছু নাম আসছে বাংলা থেকে। কিভাবে সম্ভব?
কখোনো চিন্তা করছেন, সেপ্টেমবার মাস, নভেম্বার এগুলো বাংলার সাথে কত মিল। কোথায় মিল? দাড়ান দেখাই:
September = সপ্তম বার
October = অস্ট বার
November = নবম বার
December = দশম বার
আপনারা জানেন কিনা জানিনা, একসময় বছর শুরু হতো মার্চ মাস থেকে।
সেই হিসাবে, সেপ্টেমবার ছিলো আসোলেই সপ্তম মাস।
এর আগে, জুলাই এর রোমান নাম ছিলো "Quintilis (fifth)"
গায়াস জুলিয়াস সিজারের নামে থেকে জুলাই আর অগাস্টাস সিজার থেকে আগস্ট। কারন ঐ মাসে তাদের জন্ম ছিলো। কিছু আসছে রোমান দেব দেবির নাম থেকে, যেমন May, possibly from Maja, Maia a Roman earth goddess। এখানে আবার খেয়াল করুন বাংলা/সংষ্কৃত শব্দ - "মায়া" এর সাথে প্রচুর মিল। তা যাইহোক এদুটো ব্যাপার নিয়ে আসলে আমি আলাপ করছি না। আমি বলতে চাচ্ছিনা যে সবগুলো নামই এসেছে বাংলা ভাষা থেকে। আমি বলছি, "কিছু" নাম এসেছে।
তো, অনেকে দাবি করেন যে, এই নাম গুলো ল্যাটিন শব্দ Sept, Oct ইত্যাদি থেকে এসেছে। আমার মতে, তা হয়তো ঠিক না। কারন, আমি অনেক গুলো ডিকশোনারি ঘেটে দেখেছি, যেখানে তারা Sept, Oct এর হিসাব মেলাতে পারলেও ber(বার) উপসর্গ (postfix) এর হিসাব দিতে পারেনি। লিখে রাখছে, অজানা কোনো ভাবে এটা যুক্ত হয়েছে। অথছ ল্যাটিনে, এই ber উপসর্গ (postfix) আর খুব বেশি শব্দে নেই!
অন্যদিকে, বাংলায় কিন্তু আমরা অহরহ "বার" উপসর্গ ব্যাবহার করছি। যেমন, "রবিবার", "সোমবার", "প্রতিবার", "কয়বার"। শুধু কিন্তু এখানেই শেষ নয়, "বার" উপসর্গ এর মানে হলো: একটি পর্ব কে উল্লেখ করে "বার" উপসর্গ (Indicating a certain Period.)
যেমন ধরুন: রবিবার শব্দের উৎপত্তি হলো, রবির পর্ব কে বোঝানোর জন্য। মঙ্গলবার = মঙ্গল গ্রহের পর্ব।
একটা জিনিষ এখানে খেয়াল করবেন আমি আমাদের এখনকার যুগে "বার" শব্দের লোকপ্রিয় ব্যাবহার দিয়ে জিনিষটা বিচার করছি না। আমি ধরে নিচ্ছি "বার" শব্দের প্রকৃত রূপ কে (একটা টাইম পিরিওড)। যেমন ধরুন "সেই বার, আমরা খুলনা গেছিলাম", এই বাক্যে কিন্তু শুধু একটা দিনকে বোঝানো হচ্ছে না, পুরো খুলনা ট্রিপটাকে বোঝানো হচ্ছে। হতে পারে একটা পুরো মাস, বা সপ্তাহ।
আবার ধরুন: "সেবার গরমকালে আমরা যশোর গেলাম।" এখানে সেবার একটা দিন হতে পারে অথবা মাস ও হতে পারে।
এছাড়াও: "মাছটা ধরতে যেয়ে বারে বারে হাত পিছলে যাচ্ছে"
সেখানেও বারের মানে কিন্তু দিবস নয়।
তো এগুলো শব্দ হাজার বছর আগে আমাদের জোতিষবিজ্ঞানীরা বের করছিলেন "বছর" কে ঠিক করার জন্যে এবং এই চারটা নতুন মাস জুড়ে দেন। এই জিনিষটাই অনেকজাতির কাছে গ্রহনযোগ্য হয় এবং গ্রহন করেও। কিন্তু তাদের অলরেডি সাপ্তাহিক দিনের নাম প্রচলিত ছিলো তাদের নিজেদের ভাষায়। তাই তারা খালি মাস এর নাম গুলো নেয়, সাপ্তাহিক দিনের নাম গুলো নেয় নি। ( সে জন্যে ওরা দিনের শেষে এখোনো "ডে" ব্যাবাহার করে। )
কিন্তু এখন ইতিহাসের পাতা থেকে সেটা মুছে গেছে। খালি রেখে গেছে কিছু নিশানা, শব্দগুলোর নিজের মধ্যেই।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



