somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু ইংরেজি শব্দ যেগুলো বাংলা থেকে হয়তো এসেছে (রি পোস্ট -- ণিড়াপদ হওয়া উপলক্ষে )

১৩ ই মার্চ, ২০০৯ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

---আমার সকল বেয়াদপি মাফ করবেন

---- ইংরেজি মাস গুলো নিয়েও আমি একবার লিখেছিলাম সেটাতে কেউ আগ্রহি থাকলে এই লিংকটি দেখুন

আমি কতগুলো ইংরেজি শব্দের তালিকা তৈরি করেছি, যেগুলো বাংলা/সংষ্কৃত থেকে (হয়তো) উদ্ভাবিত।
আপনারা যদি আরো কোনো শব্দের কথা স্মরন করতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট আকারে আমার এই লেখার নিচে জুড়ে দেবেন। ধন্যবাদ।

Atlantic:
অতলআন্তিক। আমার ধারনা, হাজার হাজার বছর আগে, আমাদের এলাকা থেকে কোনো পর্যটক ইয়োরোপ এর শেষ মাথা পর্যন্ত যেয়ে, যে মহাসাগর পেয়েছিলেন, তার শেষ না পেয়ে, তার নাম দেন অতল আন্তিক।


Upper:
বাংলা শব্দ "উপর" এর সাথে মিল।

Horse:
বাংলা/সংষ্কৃত শব্দ " অর্শ্ব " থেকে হয়তো এসেছে। ধ্বনিতাত্তিক ভাবে, " অর্শ্ব " অনেক উপরের লেভেলের শব্দ। হয়তো, " অর্শ্ব " থেকে বিকৃত হয়ে Horse হয়েছে।

Gullible:
এইশব্দের মূল হলো "Gull" যেটা "গলা" শব্দের মতো। যদিও অনেক বিশেষজ্ঞরা বলেন "Gull" এসেছে seagulls থেকে, কিন্তু আমার বিশ্বাস এটা এসেছে "গলা" থেকে, কারন "গলা" শব্দের একটা অর্থ বাংলা ভাষায় রয়েছে, ইংরেজি কিংবা ল্যাটিনে তা নেই।

এছাড়া এটা হয়তো আপনারা অনেকেই জানেন যে, একসময় আমাদের এই উপমহাদেশ ছিলো মেডিকেল সাইন্স এ সবচে উন্নত। আপনারা হয়তো সেবা-সশ্রুতা কথাটা শুনেছেন। এটা এসেছে, সশ্রুতা নামক একজন সার্জন এর কাছ থেকে, যিনি বেচেছিলেন খ্রীস্টপূর্ব ৬০০ সালে, মানে আজ থেকে ২৬০০ বছর আগে। তিনি ছিলেন একজন প্লাস্টিক সার্জন (!), চোখের ছানির সার্জন।
http://en.wikipedia.org/wiki/Sushruta তো এটা অবাক করা কিছু নয় যে পরবর্তী শব্দ গুলো বাংলা/সংষ্কৃত থেকে বিদেশি ভাষায় গেছে।

Dental:
দন্ত শব্দ থেকে এসেছে।

Ocular:
অক্ষি শব্দ থেকে এসেছে।

Jungle:
জঙ্গল থেকে এসেছে।

Aggression:
আগ্রাসন। এটাতে দুটি ভাগ আছে, অগ্র ও আসন।

Father:
পিতৃ শব্দের সাথে অনেক মিল। ল্যাটিন: পাদ্রি শব্দটারও একই অর্থ। বাংলা ও ইংরেজিতে এই শব্দগুলো এসেছে একই উৎস থেকে। কোনো আদি ভাষা যেটা এখন হারিয়ে গেছে।

Mother:
মাতৃ শব্দের সাথে অনেক মিল।

Well:
এই শব্দটা আগে উচ্চারিত হতো, "ভেল" হিসাবে। যেটা বাংলা "ভালো" এর সাথে অনেক মেলে।

Karma:
খাটি বাংলা/সংষ্কৃত শব্দ "কর্ম" থেকে এসেছে।

Job:
"জীবিকা" শব্দের সাথে মেলে।

Man:
"মানব" শব্দের সাথে মেলে।

Medium:
মধ্যম শব্দের থেকে খুব সম্ভব এসেছে। কারন, খেয়াল করবেন Medium এর যে আরেকটা অর্থ তার বাংলা মানে কিন্তু মাধ্যম। আমার ধারনা যে বিদেশি, প্রথম মাধ্যম ও মধ্যম ও শুনছে সে দুটোর উচ্চরনে তফাত ধরতে পারেনি বলে দুটোকেই Medium বলে চালায় দেছে।

অথবা, যে আদি ভাষা থেকে এই মধ্যম, মাধ্যম ও Medium এসেছে, সেখান থেকে আসার সময় বাংলী আমরা ঠিক রাখতে পেরেছি, ইংরেজরা পারেনি ;)

Jump:
ঝম্প।


---------------------------------------
--- এরপর আমি একজন ব্লগার এর কাছে থেকে নিচে লেখা কিছু শব্দ পাই। ---সেগুলও জুড়ে দিলাম (ধন্যবাদ ব্লগার ম্যাভেরিক)
---------------------------------------
ম্যাভেরিক বলেছেন:
নাম=Name
রূঢ়=Rude;
ক্রুঢ়=Crude
গাড়ল=Garrulous
জগন্নাথ > Juggernaut

-------------------------

মোতাব্বির কাগু বলেছেন:
দুয়োর=দোর(উদাঃ খোল খোল দোর)=DOOR=Door=দরজা

লেখক বলেছেন: এইটা অ্যাড করলাম। দরজা থেকে সংক্ষিপ্ত হয় "দর" বা DOOR। চমৎকার
ধন্যাবদ

মোতাব্বির কাগু বলেছেন: অবতার=আভ্যাটার=Avatar


=================================
তো আমি আপাতত ঝম্প দিলাম। আরো হয়তো জুড়ে দেবো। আপনারাও খুজুন।



সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৪৯
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×