"তৃতীয় বিশ্বের একজন চাষীর প্রশ্ন"- হুমায়ুন আজাদ
আগাছা ছাড়াই, আল বাঁধি, জমি চষি, মই দিই,
বীজ বুনি, নিড়োই, দিনের পর
দিন চোখ ফেলে রাখি শুকনো আকাশের দিকে। ঘাম ঢালি
খেত ভ'রে, আসলে রক্ত ঢেলে দিই
নোনা পানি রূপে; অবশেষে মেঘ ও মাটির দয়া হ'লে
খেত জুড়ে জাগে প্রফুল্ল সবুজ কম্পন।
খরা, বৃষ্টি, ও একশো একটা উপদ্রব কেটে গেলে
প্রকৃতির কৃপা হ'লে একসময়
মুখ দেখতে পাই থোকা থোকা সোনালি শস্যের।
এতো ঘামে, নিজেকে ধানের মতোই
সেদ্ধ ক'রে, ফলাই সামান্য, এক মুঠো, গরিব শস্য।
মূর্খ মানুষ, দূরে আছি, জানতে ইচ্ছা করে
দিনরাত লেফ-রাইট করলে ক'মণ শস্য ফলে
এক গণ্ডা জমিতে?
(কবিতাটি পত্রিকার ব্যাক কাভারে রাখা হয়েছে)
সূচিপত্রঃ
১। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের পাঁচালিঃ কৃষির সামরিকীকরণ?
২। আন্তর্জাতিক শেয়ার বাজারের পতন ও ফাইনান্সিয়ালাইজেশনের সংকট
৩। বিরাষ্ট্রীয়করণ ও বিনিয়োগ
৪। প্রেসিডেন্ট বারাক ওবামাঃ অনেকের আশার বেলুনই চুপসে যাবে
৫। অথঃ সস্তা সমাচার (২য় কিস্তি)
৬। রপ্তানীমুখী কৃষি অর্থনীতি ও গরিবের খাদ্য সংকট
৭। কিউবার কৃষি অর্থনীতি
৮। অর্থনীতির আলাপ সালাপ
৯। কলসেন্টার কর্মীঃ সেবার নরকে সাইবার কুলি
১০। শিল্পী এস এম সুলতান ও ভিনসেন্ট ভ্যান গঘঃ জীবন কারিগর
১১। বার্ড ফ্লু ও পোল্ট্রি শিল্পঃ মুনাফা-ভাইরাস-মুনাফা চক্র
১২। নেপালে মাওবাদীদের নির্বাচনী বিজয়, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের মিথ এবং কিছু জরুরী ভাবনা
১৩। বেশ্যা
১৪। কিছু মার্কসীয় তত্ত্ব
প্রাপ্তিস্থানঃ
আজিজ সুপার মার্কেট
১। বইপত্র
২। জনান্তিক
৩। শ্রাবণ
৪। প্রথমা (একুশে)
৫। তক্ষশীলা
৬। লিটল ম্যাগ প্রাঙ্গন লোক
৭। বিদিত
৮। পলল
৯।পাঠশালা
মুক্তিভবন (পুরানা পল্টন)
১০। জাতীয় সাহিত্য প্রকাশন
নাইল্যাকাডা----------কার্তিক, ১৪১৫ ---------২০ টাকা
যোগাযোগঃ (মতামত জানাবেন)
nailyakada_bd@yahooডটcom
dinmojur@yahooডটcom
nailyakada@gmailoডটcom
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



