ভ্যাব্লা ভেবুর মনটা দারুন ছটফটে
ভ্যাব্লয়েডের মুখে কথার খই ফোটে,
হাসি, সেতো সারাক্ষণই সঙ্গী আর-
একটু ঝাড়ি দিলেই ভেবুর মুখটা ভার!
ভেবুরে, তোর মেঘের দেশে আরেক বাড়ি
গতজনমের কথা কি তাই ভুলতে পারি?
এখন,
মেঘু বলে ডাকে তোকে অনেকেই, ডাকুক!
ভেবু আমার কাছে ভেবু হয়ে থাকুক!
ভ্যাব্লা তোর ব্লগাশোনায় নেই যে মন,
ট্যাব্লার সাথে কাটাস সময় সারাক্ষণ!
DGM!
শুধু যেন তোর হাসিখানি মুছে না যায়।
ভ্যাব্লা ভেবু বুঝতে পারেনা(!) কবিতা তাই,
কিছু সহজ কথা বললাম, জটিলতা যে নাই!
থাকুক তোর মনটা তেমনই ছটফটে
তাতে যেন অনেক স্বপ্নসুখের ফুল ফোটে!
শুভ জন্মদিন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


