ঝিমঝিম রাত
দেখো চাঁদের আলো আমারই চোখে
বাতাস বহে আমার চুলে
এই মধুরাত
চাই না বৃষ্টি আমার চোখে
তোমাকে যে চাই
কেমন করে পাই
এমন রাতে বলতে ভয় লাগে
জানি না যে
কেন লাগে
জানি না যে!
ঝিমঝিম রাত
দেখো ছোট্ট পাখি আমারই পাশে
শান্তি মনে
এখন ঘুমে
এই মধুরাত
চাই না বৃষ্টি আমার চোখে
তোমাকে যে চাই
কেমন করে পাই
এমন রাতে বলতে ভয় লাগে...
ও... কালকে মনের কথা আমি বলব
তোমার মনের কথা আমি জানবো
কিন্তু আজকে এ রাত
স্বপ্ন থাক
স্বপ্ন থাক
স্বপ্ন থাক
ঝিমঝিম রাত... চাই না বৃষ্টি আমার চোখে...
#এই গানটি প্রকাশিত হয়েছিলো মিক্সড এ্যালবাম "ঝড়" এ। জুলির এটাই একমাত্র গান। আর কখনও তাকে গাইতে দেখিনি। সে যে খুব ভালো গায়িকা তা না, কিন্তু গানটি শুনে দেখুন, কেমন একটা অপরিপক্বতা, টিনেজ আবেগ আর অভিমান সবকিছু মিলে জুনিকে পছন্দ না করে পারা যায় না!
ঝড় এ্যালবামের কাভার
গানের লিংক http://www.box.com/s/v98txkik3mdv6s490o54
নিহত নারীকে-আইয়ুব বাচ্চু
জানি না কেন অন্ধকারে তুমি একা
কাঁদো ঐ চোখদুটি দুহাতে ঢেকে
যদি চাও বল না কার আজ আমাকে
বেদনা কাকে বলে
জানি তার পরিচয়
"সম্মুখের ধ্রুবতারা পথ বলে দেবে
ঠিকানা কোনখানে ঠিক জানা যাবে"
মানুষের বেঁচে থাকা
দেয়ালের বাঁধা ভেঙে
মানুষের যত আশা
আমরণ থাকে জেগে
বিশ্বাস কর আমায়
নিয়ে যাবো তোমায় আলোয়
ভালোবাসা দেবো তোমায়
দেবো তোমায়
দেবো তোমায়!
জানি না কেন অন্ধকারে তুমি একা...
অতীতের বুকে আছে পেছনের ছবি আঁকা
সময়ের করুণাতে সামনের পথ ঢাকা
একরাশ আলো এনে
জ্বেলে দেবো কুয়াশা
আলো এনে দেবো তোমায়
দেবো তোমায়
দেবো তোমায়
জানি না কেন অন্ধকারে তুমি একা...
# এই গানটিও ওই সময়ের। শক্তি এ্যালবামের। সুর এবং সংগীত প্রিন্স মাহমুদ। আজকে সেই বাচ্চু বা প্রিন্স আর একসাথে গান করে না। আমরা বঞ্চিত হচ্ছি অনেক ভালো গান থেকে।
গানটির লিংক- Click This Link
অনেকদিন পর এই গানদুটো খুঁজে পেলাম রেডিও বিজি২৪ এর কল্যাণে। রেডিও বিজি২৪কে আন্তরিক ধন্যবাদ এত অসাধারণ দুর্লভ গানগুলো শোনার সুযোগ করে দেয়ার জন্যে।
প্রিয় রেডিও

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



