অসময়ে আউট'ল
১৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চুপদুপুরে ভাতঘুম ভাঙিয়ে দিয়ে বুনোপশ্চিম থেকে ধেয়ে আসে আউট ল। বিষের গেলাসে চুবিয়ে রাখে ক্যাকটাস কার্তূজ। এই ফুল বড় দ্রুত ফোটে। হয়তো বিকেলেই ফুটবে ফট ফট করে। তখন আমি পুষ্প আর বুলেটের তাত্ত্বিক পরম্পরা নিয়ে আলোচনা করব তার সাথে, গোধূলীর বিমর্ষতাকে ধাওয়া করে ধূলি উড়িয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে দামদর করে কিনে নেব লবস্টার। অনাষাঢ়ে বৃষ্টিস্নাত যুগলদের মুখে ঠেসে চেপে ধরব ধূলিময় চিঙড়িপিস্তল। তারা বৃষ্টিতে ভিজতে শেখেনি, তারা ধূলিজর্জর পৃথিবীর পলায়নপ্রবৃত্তি জেনেছে। আমার ভাতঘুম নষ্ট করা ওয়ান্টেড তকমাওলা আউটলয়ে'র চোখে তখন রাজ্যের ক্লান্তি। মারণঘাতী কোল্ট পিস্তল দেখে টোকাইরা এসে হাস্যোচ্ছলে হাওয়াই মিঠাই গুলি ছুড়ছে।
আমার ভাতঘুম আর বেপরোয়া পশ্চিমা অভিসন্ধিৎসু দস্যু হতাশ হয়ে ধানমন্ডির লেকে লাফ দিয়ে হাবুডুবু খেতে খেতে চিৎকার করবে, "রঙ চা! চিনি ছাড়া এক কাপ!"
রঙমিশ্রিত চায়ের প্যারাট্রুপারে আশ্রয় নিয়ে আমরা উড্ডীন হব পূর্ব-পশ্চিমের জীর্ণ মেঘসরাইয়ে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন