somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু মজার দৃশ্য

০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Jomaloye Jibonto Manush


যমালয়ে জীবন্ত মানুষ- ভানু, জহর, পাহাড়ি সান্যাল প্রমুখ ছিলেন...বেশ মজার বই, সে সময় গল্প বা উপন্যাস থেকে সিনেমা হত বলে সিনেমাকে বই বলত মনে হয়।

Saary Chuattor

সাড়ে চুয়াত্তর- উত্তম-সুচিত্রা জুটির প্রথমদিকের বই। নায়ক –নায়িকা ছাড়াও অন্যান্য পার্শ্ব চরিত্রগুলির ভূমিকাও ভিষণ গুরুত্বপূর্ণ। এতে ভানু, জহর, তুলসী চক্রবর্তী যেমন আছেন তেমনি মানবেন্দ্র, শ্যামল মিত্র প্রমুখ গায়করাও মেস বাড়িতে নায়কের বন্ধু রূপে অভিনয় করেন।

এই বইয়ে উত্তম-সুচিত্রার যুটি ছাড়াও তুলসী চক্রবর্তী ও মলিনা দেবীর প্রৌর গ্রাম্য দাম্পত্য আরেক রিলিফ......

এ প্রসঙ্গে তুলসী চক্রবর্তীর কথা একটু জানাতে ইচ্ছে করছে......এনাকে দেখলেই মন ভাল হয়ে যায়......সত্যজিৎ রায় ওনাকে একজন বড় মাপের কমেডিয়ান মানতেন।
কাগজে পড়লাম ‘পরশপাথর’-এর শুটিং শেষে তুলসী চক্রবর্তী পারিশ্রমিক নিয়ে দাঁড়িয়ে আছেন সত্যজিৎবাবুর ঘরের সামনে। সত্যজিৎবাবু বেরিয়ে এসে দেখেন তুলসীবাবুর হাতে ধরা একগোছা টাকা। সত্যজিৎবাবু বললেন-‘আপনার যদি কিছু বলার থাকে, বলুন। আমার ম্যানেজার হয়তো হিসেবে গন্ডগোল করে থাকতে পারেন।’ তুলসীবাবু হাঁ হাঁ করে উঠলেন- ‘কি বলছেন! আমি পাই ৭৫টাকা, সেখানে আপনি আমায় দিয়েছেন ৩০০টাকা। সত্যজিৎবাবু, এরপর তো আমায় লোকে কাজ দেবে না। বলবে তুলসী চক্কোত্তির রেট বেড়ে গেছে মানিকবাবুর ছবিতে কাজ করে।’ সত্যজিৎবাবু শুনে বলেছিলেন –‘আমি জানিনা আপনার রেট কত, কিন্তু আপনার মত শিল্পীর জন্য যা দিয়েছি সেটাও কম। আমার সাধ্য নেই, নাহলে আমি আরও দিতে চেষ্টা করতাম।’


Personal Assistant

পারসোনাল এ্যাসিস্টেন্ট- ভানু এখানে নায়ক। তার নাম রমাকান্ত। বেকার, চাকরীর খোঁজে থাকে। অন্যদিকে নায়িকা রুমা গুহঠাকুরতা, বড়লোক, তার অফিসে পারসোনাল এ্যাসিস্টেন্ট দরকার সেখানে সব কর্মচারী মহিলা। রুমা পারসোনাল এ্যাসিস্টেন্টও চান মহিলা। ভানুও এপ্লাই করে রমা নাম হওয়ায় তাকে কলও করা হয়। কিন্তু পুরুষ দেখে তাকে রিজেক্ট করলে সে রেগে যায়। বাধ্য হয়ে তার ইণ্টারভিউ নেওয়া হয় অন্য মহিলাদের সাথে। দু’হাতে দ্রুত টাইপ-সর্টহ্যান্ড লিখে টপার হওয়ায় তাকে চাকরী দিতে নায়িকা বাধ্য হয়। এরপর আরো মজার ঘটনা ঘটে তার একটু এখানে দেখুন।

bhranti bilash

ভ্রান্তি বিলাশ- এর সম্পর্কে বেশি কিছু বলার নেই। প্রায় সবার দেখা।
এই বইএ উত্তম কুমার ও তার কাজের লোক ভানুর ডবল রোল। সাবিত্রী ও সন্ধ্যা রায় নায়িকা। এছাড়া সবিতা বসু, তরুন কুমার, ছায়া দেবী প্রমুখ অভিনয় করেন। হিন্দীতেও এর অনুকরনে হয় গুলজারের ‘অংগুর’ সঞ্জীব কুমার, মৌসুমী, দীপ্তি নাভাল-প্রমুখ অভিনয় করেন।

Sriman prithwiraj - Tolpitolpa niye ebar bhaloi bhaloi

শ্রীমান পৃথ্বীরাজ- বিভূতি ভূষণ মুখ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে খুব মজার, আমার ভাললাগা একটা সিনেমা। এখানে অনেক কিশোর কিশোরীরা অভিনয় করেছে, মূখ্য ভুমিকায় অয়ন বন্দোপাধ্যায়, মহুয়া রায়চৌধুরী এছাড়া সত্য বন্দোপাধ্যায়, উৎপল দত্ত, রবি ঘোষ, চিন্ময়, সন্তোষ দত্ত, সন্ধ্যা রায়, বিশ্বজিৎ প্রমুখ অভিনয় করেন।
ইউটিউব থেকে সিনেমাটা ডাউনলোড করা যাবে। দেখতে পারেন, ভাল লাগবে।


Bari theke paliye

বাড়ি থেকে পালিয়ে- ঋত্তিক ঘটকের ১৯৫৮এর একটা ক্লাসিক কমেডি।

কাঞ্চন একটি বাচ্চা ছেলে যে গ্রামে থাকে। মাকে খুব ভালবাসে। বাবা রাগী। ভয়ে গ্রাম ছেরে শহর কলকাতায় আসে এবং হরেক মানুষ দেখে। একটা ছোট্ট মেয়েকেও পছন্দ হয়, মার কাছে নিয়ে যাওয়ার স্বপ্নও দেখে......শেষে শহরের কষ্ট দেখে তার গ্রামে মা-বাবার কাছে ফেরার মন হয় এবং ফিরে আসে......তার শহরের অভিজ্ঞতা এখানে খুব সুন্দর ফুঁটে ওঠে।
কাঞ্চন যে সেজেছে তাকে দেখতেও ভীষণ দুষ্টু২! তার নাম Param Bharak Lahiri। এছাড়া পদ্মা দেবী মা ও জ্ঞ্যানেশ মুখার্জি বাবা সাজেন। কালি ব্যানার্জি, জহর রায়, কেষ্ট মুখার্জিরাও আছেন।


Dhanyi Meye

ধন্যি মেয়ে- জয়া ভাদুড়ির প্রথম দিকের বাংলা সিনেমা। খুব জনপ্রিয়। প্রায় সকলেরই দেখা। পার্থ মুখার্জি নায়ক, দাদা-বৌদি সাজেন উত্তম কুমার ও সাবিত্রী চ্যাটার্জি। এছাড়া রবি ঘোষ, জহর রায়, সুখেন দাস, চিন্ময়, অনুভা গুপ্তা(রবি ঘোষের স্ত্রী), তরুন কুমার, হারাধন প্রমুখ অভিনয় করেন।

১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×