আমার প্রিয় পোস্ট

পুরনোদিনের বাংলা রোমাণ্টিক ছায়াছবিঃ- সপ্তপদী

০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০২

শেয়ারঃ
0 0 0



সপ্তপদী

তারাশংকর বন্দোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ১৯৬১ সালে পরিচালক অজয় কর তখনকার জনপ্রিয় রোমাণ্টিক জুটি উত্তম কুমার ও সুচিত্রা সেনকে নিয়ে নির্মান করলেন “সপ্তপদী”।

ষাটের দশকের গোড়ায় এই ছবি সিনেমাহল গুলিতে সাড়া ফেলে দিয়েছিলো। বাংলা সিনেমার স্বর্ণযুগের সূত্রপাত এই ছবির হাত ধরেই।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত “সপ্তপদী”-একটা টান-টান আধুনিক ছবি ।

মেডিকেল কলেজ়ের স্টুডেন্ট কৃষ্ণেন্দু ও রীনা ব্রাউন। রীনা এ্যাঙ্গলো ইন্ডিইয়ান। কলেজে ভারতীয় ও এ্যাঙ্গলো ইন্ডিইয়ানদের মধ্যে ফুটবল টুনামেন্ট হয়। এখানেই কৃষ্ণেন্দু ও রীনা ব্রাউনের মধ্যে বিরোধ শুরু হয়। যা আরো ছোট ছোট ঘটনায় বারতে থাকে।

পরে কলেজ ফাংশনে “ওথেলোর-ডেসডিমোনা"য় অভিনয় করতে গিয়ে তারা পরস্পরের কাছে আসে। ধিরে ধিরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এসময় মায়ের আকস্মিক মৃত্যুতে কৃষ্ণেন্দু ভেঙ্গে পরলে রীনা সব সময় তার সাথে থাকে। পরীক্ষায় কৃষ্ণেন্দু টপার হয়। এ কৃতিত্ব সে রীনাকে দেয়।

তাদের বিবাহ স্থির হয়। রীনার বাবা কৃষ্ণেন্দুকে খ্রিষ্টান হতে বলেন। কৃষ্ণেন্দু রাজি হয়। কিন্তু এ সংবাদে গ্রামে তার গোঁড়া হিন্দু ব্রাহ্মণ পিতা কুপিত হন।

কৃষ্ণেন্দুকে এ বিবাহে অসম্মত না করতে পেরে গোপনে তিনি রীনার সাথে দেখা করেন। তাকে বোঝাতে চান কৃষ্ণেন্দু মোহে এ বিবাহ করছে। অবশ্যই একদিন সে রীনাকে ত্যাগ করবে।
কিন্তু রীনা মনেপ্রাণে বিশ্বাস করে কৃষ্ণেন্দু তারই!

তার ভালবাসা ও বিশ্বাসের কাছে পুত্র স্নেহে অন্ধ পিতা হার মেনে তার পুত্রকে ফিরে পাওয়ার আকুতি জ়ানায়। এবার রীনা পিতার স্নেহের কাছে হার মেনে কথা দেয় সে কৃষ্ণেন্দুকে বিবাহ করবেনা এমন কি তার সংস্পর্ষেও থাকবেনা। রীনাকে বিবাহ না করলে কৃষ্ণেন্দুও আর ধর্ম ত্যাগ করবে না, এই বিশ্বাস নিয়ে পিতা গ্রামে ফিরে যান।

কৃষ্ণেন্দু রীনার কাছে এলে সে কেন ধর্ম ত্যাগ করছে সে প্রশ্ন রীনা তাকে করে। কৃষ্ণেন্দু জানায় রীনাকে পেতে সে সব ত্যাগ করতে পারে। রীনা বলে একজন সামান্য নারীর জন্য কৃষ্ণেন্দু আজ তার ধর্ম ত্যাগ করতে প্রস্তুত কাল হয়ত আরো কোন সুন্দরীকে পেয়ে কৃষ্ণেন্দু তাকেও ত্যাগ করবে। সে এ বিবাহ কিছুতেই করবে না।

কৃষ্ণেন্দু রীনার আচরণে আঘাত পায়। রীনা অন্তরে অন্তরে ক্ষত-বিক্ষত হতে থাকে। তবু সে আস্বস্থ হয় কৃষ্ণেন্দু ধর্ম ত্যাগ করেনি, তার পিতাকে দেওয়া কথা সে রাখতে পেরেছে।

কিন্তু কৃষ্ণেন্দুও রীনার পিতাকে খ্রিষ্টান হবার কথা দেয়। সে ধর্মান্তরিত হয়। যা দেখে রীনা প্রচন্ড কষ্ট পায়।

এ সময় রীনার জীবনে আরেক কষ্ট নেমে আসে। সে জানতে পারে তার মা তাদের বাড়িরই পরিচালিকা। পিতার কাছে সে মায়ের অধিকার দাবী করে অপদস্ত হয়।

এসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ডাক্তারদের সাহায্য চাওয়া হয়। সংসারে ক্ষত বিক্ষত রীনাও যুদ্ধে চলে যায়।

বহুদিন পর মাতাল ও অসুস্থ অবস্থায় এক গ্রাম্য পথে চিকিৎসার জন্য গ্রামের ফাদারের কাছে সাহায্য পেয়ে তাকে ধন্যবাদ জানাতে গিয়ে ফাদাররূপী কৃষ্ণেন্দুকে দেখে সে চমকে ওঠে।

আজ রীনা কোন ধর্ম মানে না, কৃষ্ণেন্দুকেও ব্যাঙ্গ করে, আঘাত করে। কিন্তু কৃষ্ণেন্দুর নির্লিপ্ত শান্ত প্রশান্তি দেখে তার কাছ থেকে আবার পালিয়ে আসামে যুদ্ধে চলে যায়। ঘটনাচক্রে কৃষ্ণেন্দুকেও সে সময় সেখানে যেতে হয়।

গ্রাম থেকে পিতার চিঠি এলে কৃষ্ণেন্দু রীনার এমন সব আচরণের প্রকৃত কারণ বুঝতে পারে। তার গোঁড়া হিন্দু পিতাও বিজাতীয়া কন্যা রীনা ব্রাউনের প্রেম ও সত্য বচন পালনের নিষ্ঠা দেখে নিজের ভুল বুঝতে পারেন, ক্ষমা চান।

কৃষ্ণেন্দুকে যুদ্ধক্ষেত্রে আবার দেখে রীনা তার কাছ থেকে পালিয়ে ফেরে। এসময় সে আহত হয়। কৃষ্ণেন্দু তাকে রক্ষা করে ও শুশ্রসা করে নিজের স্ত্রীর পরিচয় দেয়। জ্ঞান ফিরে রীনা সব অনুভব করে নতুন জীবন পায়।


এই সিনেমাটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার, সুচিত্রা সেন, তরুণ কুমার, ছবি বিশ্বাস, ছায়া দেবী প্রমুখ ।

সম্পূর্ণ ছায়াছবিটি দেখতে ক্লিক করুন
Click This Link

সবচেয়ে জনপ্রিয় রোমাণ্টিক গান -
'এই পথ যদি না শেষ হয়'
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়

এ পথ যদি না শেষ হয়
তবে কেমন হোতো তুমি বলোতো
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হোতো তুমি বলোতো ||

কোন রাখালের এই ঘর ছাড়া বাঁশীতে,
সবুজের ওই দোল দোল হাসিতে
মন আমার মিশে গেলে বেশ হয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় ||

নীল আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে,
এই গান যেন যায় হারিয়ে
প্রাণে যদি এ গানের রেশ হয়,
পৃথিবীটা যদি এ স্বপ্নের দেশ হয় ||


ছবিতে গানের ব্যবহার আধুনিক এবং চমকপ্রদ।

গোটা ছবিতে প্লে-ব্যাক বলতে আছে
“এবার কালী তোমায় খাব”,
“ওথেলো-র অংশবিশেষ” (গান নয়) উৎপল দত্ত এবং জেনিফার ক্যান্ডল্ “ওথেলো” অংশে উত্তমকুমার এবং সুচিত্রা সেনের জন্য অসাধারণ স্বরদান করেছেন।
এবং
দুটি ভার্সনে “এই পথ যদি না শেষ হয়!”

এই পথ যদি না শেষ হয়
http://www.youtube.com/watch?v=nsxUJctxJPw

এবার খালি খাবো তোকে
http://www.youtube.com/watch?v=xs2xMbdpeIY

এবার কালি খাবো তোমায়
http://www.youtube.com/watch?v=vh0ICXiqpek

On The Mary Go Round
অন দ্যা মেরি গো রাউন্ড
http://www.youtube.com/watch?v=5BB5vUDly9I

Othelo
ওথেলো
http://www.youtube.com/watch?v=p85tZivVM5Q

 

সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
বাবুনি সুপ্তি বলেছেন: সপ্তপদী মুভিটা আমার দারুন লেগেছে। এখনো আমি উত্তম কুমার ও সুচিত্রা সেন এর মুভি দেখি।

মনে করিয়ে দিলে।

এই পথ যদি না শেষ হয় .... গানটা অসম্ভব ভাল লাগে।

ওথেলো তে সুচিত্রাকে আমি নতুন করে দেখেছিলাম। আর ওখানে উত্তম কে মুগ্ধ হয়ে দেখেছি।
০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: রোমাণ্টিক জুটি বলে কথা! ;).......এখন সিনেমায় এমন জুটি আর দেখাই যায় না!

ওথেলো তে উৎপল দত্তকে কিন্তু বেশি মনে পরে!



ভাল লাগার জন্য ধন্যবাদ .... :D

২. ০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
র হাসান বলেছেন: এবার কালী তোমায় খাবো..গানটা বেশ মজার!
০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: ঠিক...ঠিক!


আপনি ‘নির্জন সৈকতে’টা লোড করবেন! ইউটিউবে লিঙ্ক আছে......এর কাহিনী খুব সুন্দর!..... দিলে বলবেন কাঁচা হাতে আবার না হয় রিভিউ করে দেবো :)

৩. ০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
সুচিত্রাসেনের প্রায় সব মুভি দেখেছি।

অনেক ধন্যবাদ অনি।
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ :)

০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:০৩

লেখক বলেছেন: ঠিক আছে! ....ঠিক আছে! :D.....(দীপান্বিতা)

০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ .... ধন্যবাদ

৬. ০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
সুরঞ্জনা বলেছেন: স্বপ্তপদী অনেক প্রিয় একটি ছবি। বিশেষ করে ঐ
গানটি...এই পথ যদি না শেষ হয়, তবে হোত তুমি বলতো...

কেমন আছো গো দীপামনি?
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:০৯

লেখক বলেছেন: হ্যা, বিখ্যাত গান...'এ পথ যদি না শেষ হয় ....তবে কেমন হোতো তুমি বলোতো!'


আমি ভাল আছি…:)…আপনার খবর কি! সব ভাল তো! অনেক শুভ কামনা ....

৭. ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৮:১৭
ভুরিদত্ত বলেছেন: দীপান্বিতা দেখি ব্লগকেই বাসা বানিয়ে ফেলেছে।

বেশি ব্লগরব্লগর মানে যৌবনের প্রতি অবিচার। দেখো না আমি কিরম ফেদার-টাচ স্টাইলে ব্লগাই?
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ ....

৮. ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৮:৩১
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: গত পরশু এই ছবিটি দেখলাম। :)
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:১২

লেখক বলেছেন: আমি তো অনেকদিন আগে দেখেছি! গল্পটা ঠিক লিখেছি তো! :)

৯. ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৮:৩৪
দারাশিকো বলেছেন: দেখা হয় নাই....তবে দেখে ফেলবো আশা করি
ভালো পোস্ট, ধন্যবাদ

সিনেমাখোর গ্রুপে পোস্টটা পেলে আরও ভালো লাগতো.... আসবেন নাকি?
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: অবশ্যই দেখে ফেলুন...ভাল লাগবে.....:)

ধন্যবাদ

সিনেমাখোর গ্রুপে কি ভাবে জয়েন করবো আর এই লেখাটা কি আর সেখানে দেওয়া যাবে!

১০. ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৮:৫৯
বিডি আইডল বলেছেন: চমৎকার রিভিউ...দেখা আছে...ডিভিডিও আছে....
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ .......রিভিউ ঠিক ঠিক লেখা হয়েছে তো!... কারণ পরে এভাবেই লিখে যাবো! :D

১১. ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৯:০৫
নির্ভয় নির্ঝর বলেছেন: হে হে হে.... আপনি মনে করিয়ে দিলেন এবং আজ আবারও দেখলাম। ;) :) :)


রিভিউ এর জন্য ধন্যবাদ। :) :)

ভালো থাকবেন। :)
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: রিভিউ পড়ে দেখলেন নাকি!! ..... ধন্যবাদ ...ধন্যবাদ ....:)


আপনিও খুব ভালো থাকবেন। :)

১২. ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৯:০৭
সহেলী বলেছেন: এই ছবিতে সুচিত্রার আধুনিক সাজ চোখে পড়বার মত !
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:৫১

লেখক বলেছেন: তা ঠিক!......তবে মেকআপ মাঝে মাঝে একটু চড়া লেগেছে .......তবে সে যুগটার কথাও ভাবতে হবে...সাদা-কালো যুগে মেকআপ একটু চড়াই করতে হতো বোধহয়!

১৩. ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৯:১১
মুভি পাগল বলেছেন: ++++++++++

উত্তম সুচিত্রার পুরো লাইফটাইম কালেকশান যদি কিনতে পাওয়া যেত তবে যত টাকাই হোক, কিনে ফেলতাম
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১:০৭

লেখক বলেছেন: +++ধন্যবাদ+++ :D

আমার মনেহয় উত্তম সুচিত্রার পুরো লাইফটাইম কালেকশান একটু চেষ্টা করলে পেয়ে যেতে পারেন!

১৪. ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৯:২৪
ভাবের অভাব বলেছেন: খুবই পছন্দের একটা সিনেমা। ++++++++++++++++
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ ...ধন্যবাদ ...:)

১৫. ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৫১
আবদুল ওয়াহিদ বলেছেন: পুরানো দিনের কথা মনে পড়ছে। সেই কবে রুপা উপন্যাসটি গিফট করেছিলো। ভালো লেগেছিল।

সিনেমাটা পুরো দেখা হয়নি। যতটুকু দেখেছি ভালো লেগেছে। ধন্যবাদ।
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১:৩৩

লেখক বলেছেন: এটাও কোনও উপন্যাস থেকে সিনেমা করা হয়েছে, তাই না! আমিও তাই ভাবছিলাম!


ভাল লাগার জন্য ধন্যবাদ .... পুরো সিনেমাটা সময় করে দেখে ফেলুন... :)

১৬. ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ২:৩১
ম্যাভেরিক বলেছেন: তারাশঙ্করের উপন্যাসগুলো সূক্ষ্ম, সুগভীর, অসাধারণ। সপ্তপদী'র শেষ লাইন বোধহয় এরকম ছিল: আশীর্বাদে দু'হাত প্রসারিত করে রাখলেন ফাদার, কে জানে ঈশ্বরের পা'ই ছুঁয়ে রইলেন কিনা।

মুভিটিও দেখেছিলাম বহুকাল আগে। কিন্তু যতদূর মনে পড়ে, উপন্যাসের পরিণতি ছিল বিয়োগান্তক, যেখানে মুভিটির উপসংহার মিলানান্তক। :)
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ২:৫৪

লেখক বলেছেন: তাই নাকি! দেখুন কান্ড! আমি কিন্তু উপন্যাসটা পড়িই নি! সিনেমাটা দেখেই আবছা আবছা গল্পটা লিখেছি! :(

সিনেমাতে মিলানান্তক দেখাতেই হত...না হলে চলবে না...:)

১৭. ০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ৯:৩৮
ভাঙ্গন বলেছেন: ..এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হবে তুমি বলতো!

...
কি খবর দিদি?
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১০:০৪

লেখক বলেছেন: :D

...

ভাল :)......আপনার কি খবর!

১৮. ০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩১
আবু সালেহ বলেছেন: শোকেজ এ রাখলাম...... B-) :P
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ ....ধন্যবাদ ....:D

১৯. ০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৬
মাহিন আহমেদ বলেছেন: উত্তম সুচিত্রার প্রেমে পড়েছি সেই ছোটবেলা থেকেই। আমার তো মনে হ্য় সুচিত্রা সেন এর তুলনা আর কেউ হতে পারে না। :)
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১০:০৮

লেখক বলেছেন: বলেন কি!:D

সত্যি, সুচিত্রা সেনের হাসি... তার ব্যক্তিত্ব একদম অন্য রকম!

২০. ০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:০২
আবদুল ওয়াহিদ বলেছেন: উপন্যাসের শেষে লেখক একটি পরিশিষ্ট দিয়েছেন। এখানে তিনি লিখেছিলেন যে, কাহিনীটা সত্য অবলম্বনে। এটা পড়লে চোখে পানি চলে আসে। তখন কেমন যেন বাস্তবের কাছে উপন্যাসের আবেদনটা কমে যায়। অন্তত আমার কাছে।

তারা শন্করের 'কবি' বার তিনেক পড়েছিলাম। এটা আমার পড়া সেরা প্রেমের উপন্যাসগুলোর একটা। এটা নিয়ে কি কোন মুভি হয়েছে?

ধন্যবাদ।।
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১০:২৯

লেখক বলেছেন: তারাশংকরের এই উপন্যাসটা পড়া হয়নি! খুব খারাপ লাগছে!

‘কবি’ আমিও পড়েছি...অপূর্ব লেগেছিলো!

হ্যা, দেবকী বোস ১৯৪৯এ সিনেমা করেন, সেটিও দারুন!

অনুভা গুপ্তাকে চেনেন! রবি ঘোষের স্ত্রী...যিনি সত্যজিতের ‘কাঞ্চনজঙ্ঘা’য় ছবি বিশ্বাসের বড় মেয়ে সাজেন, তিনি ‘কবি’তে ঠাকুরঝি...অনেকদিন আগে টিভিতে দেখা, এসব তো আর তেমন দেয় না! এখনও ওনার অভিনয় অল্প অল্প মনে পরে-অসাধারণ!

২১. ০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৯
ভেবে ভেবে বলি বলেছেন: আমার অনেক প্রিয় একটা ছবি। :)
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১০:৩২

লেখক বলেছেন: আমারও! :)

এই সিনেমাটাই সম্ভবত আধুনিকতাকে বাংলা সিনেমায় জনপ্রিয় করে তোলে!


ধন্যবাদ।

২২. ০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫৫
নির্ভয় নির্ঝর বলেছেন: রিভিউ পড়ে মানে কি...... আসলে এই সিনেমাটি আগেও অসংখ্যবার, মানে অসংখ্যয়য়য়য়য়য় বার দেখেছি। :) সর্বশেষ দেখেছিলাম ৩ মাস আগে। আজ আপনার রিভিউটি দেখে আবারও সিনেমাটির কথা মনে পড়ল এবং আবারও দেখলাম। এটিই বুঝিয়েছি। :) :) :)

আপনি কেমন আছেন? ভালো তো? :)
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:০০

লেখক বলেছেন: হাঃ...হাঃ...হাঃ! :D ....আমি ভাবলাম আমার লেখা পড়েই দেখতে বসলেন! ;)


দেখার জন্য ধন্যবাদ .....আরো অনেক ভাল পুরানো সিনেমা হারিয়ে যাচ্ছে......কোন ভাবে সংরক্ষণ করতে পারলে পরবর্তি প্রজন্ম ভাল জিনিষ দেখতে পেত!


আমি ভাল আছি......শুভেচ্ছা নেবেন :)

২৩. ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ৮:০১
র হাসান বলেছেন: 'নির্জন সৈকতে' সাদা-কালো হলে দিব নিশ্চয়ই। রঙিন সিনেমা এই মুহুর্তে দেয়ার তেমন একটা ইচ্ছা নাই। এইগুলো সব সাইটেই পাওয়া যায়।


আর রিভিউ-তো এমনিতেই দিতে হবে! :)

আরো কয়েকটা দিলাম, দেখেন।
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:০৫

লেখক বলেছেন: 'নির্জন সৈকতে' অবশ্যই সাদা-কালো....১৯৬৩র, তপন সিন্‌হার ফিল্ম......ইউটিউবে লিঙ্ক আছে, আমি ডাউনলোড করেছি... এটা অবশ্যই দিন!

দেখছি... :)

২৪. ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৫
ভুরিদত্ত বলেছেন: কে ধন্য - তুমি না আমি? B-)
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:০৬

লেখক বলেছেন: আপনি লেখাটা দেখলেন, মন্তব্য করলেন, তাই ধন্যবাদ।

২৫. ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৫
র হাসান বলেছেন: নির্জন সৈকতের লিংকটা আমার সাইটে সাবমিট করেন। ইউটিউবে খুজেঁ পাওয়া যায় না।
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: 'নির্জন সৈকতে'

Click This Link


Click This Link


http://www.youtube.com/watch?v=JZb2hECQ5C0

০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১০:২৬

লেখক বলেছেন: আজ ৪ঠা নভেম্বর, ঋত্বিক ঘটকের ৮৫তম জন্মদিন, উনি ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন……ইউটিউবে ওনার দু’টো সিনেমার লিঙ্ক পাচ্ছি ‘নাগরিক’ Click This Link আর ‘সূবর্ণরেখা’ Click This Link ...... একটা পারলে আজ ডাউনলোড করবেন!

২৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১২:২৮
আকাশ অম্বর বলেছেন:

যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হোতো তুমি বলোতো :-<

বলো! বলো! :-/


হুম। সুন্দর।

তুমি তো পুরোদস্তুর ম্যুভি রিভ্যিউয়ার বনে গেছো হে দিদি! দারুণ! তার উপর আছে তোমার সাবলীল বর্ণনা-গুণ! পোয়াবারো! ম্যুভি না দেখলেও চলবে এখন থেকে! !:#P
০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৭

লেখক বলেছেন: ধ্যুর!:``>> মোটেও তেমন হয়নি! ...নতুন পোস্ট কবে দিচ্ছেন!

২৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১:০৬
আকাশ অম্বর বলেছেন:

নতুন লেখা! ল্যুক হু ইজ আসকিং! X(

তোমারটা কোথায়? :-/




শুভরাত্রি, দিদি।
০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১:১৫

লেখক বলেছেন: বাঃ! আমিতো কত পোস্ট দিচ্ছি! (লিখেছি......দেবো....:D)

শুভরাত্রি ...

২৮. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ২:১৭
কালিদাস পন্ডিত বলেছেন: দিদির সাথে এ ছবি দেখেছিলাম ১২ বৎসর পুর্বে..
০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১০:৫০

লেখক বলেছেন: তাই নাকি! আবার দেখে ফেলুন, খুব ভাল লাগবে... :)

২৯. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
বড় বিলাই বলেছেন: খুব সুন্দর একটা ছবি। উপন্যাসটাও পড়েছি।
০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: সত্যি, খুবই সুন্দর! অভিনয় সুন্দর, গল্প সুন্দর ...... কাহিনী নাকি বাস্তব ঘটনা অবলম্বনে লেখা!




আছেন কেমন!

৩০. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১১:১১
সিউল রায়হান বলেছেন: এত চমৎকার ছবি এটা ??? :) ছোটকালে শিওরলি মামনির সাথে দেখেছি কারণ প্রতি রোববার সন্ধ্যাবেলা মামনি সিনেমা দেখতো ডিডি ন্যাশনালে আর তখন আমিও দেখতাম পাশে বসে....... কিন্তু কোন কোন সিনেমা দেখছি এখন আর মনে নাই.......

এটা অবশ্যই দেখব......তবে ডাউনলোড করা লাগবে আর কি... নেটের যা স্পিড :(


দিদি এই লিংকটা দেখেন........ খুব চমৎকার একটা পোস্ট: বাংলা সনের আদ্যোপান্ত


আর আছেন কেমন ??? :)
০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৭

লেখক বলেছেন: দেখো......ভাল লাগতে পারে :)



অনেক ধন্যবাদ সিউল! দারুন লাগলো!


আমি ভালই! তোমার খবর কি?

৩১. ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩১
জলপাই দেশি বলেছেন: অনেক দিন পর এলাম। ভালো লাগা রেখে গেলাম।
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: সত্যি, অনেকদিন পর এলেন.......কেমন আছেন!....ভাল লাগার জন্য অনে ধন্যবাদ......:)

৩২. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৩৮
সিউল রায়হান বলেছেন: এইতো দিদি...... আছি....... বন্ধুরা এখন ইন্ডিয়ায়..... ঘুরছে... আজ মানালী যাবে.... টেনশনে আছি টিনটিনের বই কিনা নিয়ে... ওরা না পেলে আমি শেষ :( কতদিনের শখ পুরো সিরিজটা কেনার....

আর হ্যা, আপনার জন্যে একটা কমেন্ট এখানে: ;)

Click This Link
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন: বাঃ! দারুন তো! তুমি ঘুরতে গেলে না কেন!......ফোন নম্বরগুলো দিয়ে দিয়েছো তো!...কলকাতায় এলে আর একবার মনে করিয়ে দিও...অবশ্যই বই নিয়ে যাবে... :)

৩৩. ০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:১৫
দারাশিকো বলেছেন: আপু, সিনেমাখোর গ্রুপের একজন সদস্য হয়ে গেলেন বলে ..... কনগ্রেটস!!!

পোস্টের এডিট অপশনে যান.... গ্রুপ সিলেক্ট করে দিন ... সংরক্ষন করুন.... পোস্টটা সিনেমাখোর গ্রুপে চলে আসবে।

অনেক ধন্যবাদ!
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ..........:) ...... করেছি......দেখবেন তো হয়েছে কিনা!

৩৪. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৬
মে ঘ দূ ত বলেছেন: অনেক পছন্দের মুভি এটি। সাথে গানগুলোও অসাধারণ
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ ....ধন্যবাদ .....আপনার বেশ ক’দিন দেখা নেই! কি ব্যপার! :D


এ ক’দিন ঋত্বিক ঘটকের বেশ ক’টা সিনেমা দেখলাম... :)

৩৫. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪০
মে ঘ দূ ত বলেছেন: অবসর-ই মিলছিল না :(

মুভি যে দেখছেন সেটি বেশ বুঝতে পারছি। খুব ভালো একটা সাইটের খোজ পেয়েছেন দেখা যায়। আমিও দেখলাম কাল একটা। "Ajab Prem ki Ghajab Kahini" - খুব সুন্দর। সুযোগ পেলে দেখতে পারেন।

ঋত্বিকের কি কি মুভি দেখলেন?
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০১

লেখক বলেছেন: ‘সূবর্ণরেখা’ -এটা দেখা বাকি ছিলো.........এছাড়া ‘নাগরিক’......ওদিকে তপন সিনহার ‘নির্জন সৈকতে’ :)

৩৬. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৫
মে ঘ দূ ত বলেছেন: সুবর্ণরেখা আমার মুভি মনের উপর অনেক বেশী প্রভাব ফেলেছে। মুড ভালো থাকলে আমি পারতপক্ষে ঋত্বিকের ছবি দেখি না। জীবনের এমন নিষ্ঠুরতা দেখতে সবসময় ভালো লাগেনা। নাগরিকের বেলায়ও একি কথা বলতে হয়।

নির্জন সৈকতে - অপর্ণা আর সৌমিত্রের না?
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন: তা কেন! আপনি ‘কোমলগান্ধারে’র কথা বলুন! ......আর উনি যে সময়ের ভেতর দিয়ে গেছেন বা যে সময়টা এসব সিনেমা বানাচ্ছেন সে সময়টাও ভেবে দেখতে হবে!


নির্জন সৈকতে - শর্মিলা ঠাকুর আর অনিল চ্যাটার্জি- দেখতে পারেন, ভাল লাগবে... :)

৩৭. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:২২
টিনটিন` বলেছেন: আনন্দ আশ্রম দেখেছেন। ওই মুভিটার "আমার সপ্ন তুমি" গানটা শুনলে প্রতিবার শিহরিতো হই।
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৪৪

লেখক বলেছেন: হ্যা! খুব সুন্দর গান...

৩৮. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:২৮
ভেবে ভেবে বলি বলেছেন: দীপাদেবী, 'দোলে দোদুল দোলে দোলনা' গানটার কোনও ভিডিও লিঙ্ক দিতে পারবেন? এই গানটায় উত্তম কুমার আর তরুণ বন্দোপাধ্যায় আছেন, মানবেন্দ্র মুখোপাধায়ের গাওয়া... আহা কি মধুর সঙ্গীত! :)
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৪১

লেখক বলেছেন: হ্যা...হ্যা......গানটা শুনেছি.........আমি খুঁজে রাখছি......পেলেই জানাবো...ঠিক আছে! :)

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৮

লেখক বলেছেন: পাওয়া গেছে...:D

৩৯. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৪২
শাওন৩৫০৪ বলেছেন: বৈটে পড়ছি, সিনেমা দেখি নাই...আপনের এই পোস্ট টা খুব ছোটো হৈছে..:P:P
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৪৬

লেখক বলেছেন: হাঃ...হাঃ......আমারও তাই এখন মনে হচ্ছে! :D

 

মোট সময় লেগেছে ১.০১৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই