দক্ষিণ ভারতের কার্ণাটকে অবস্থিত এই ঐতিহাসিক স্থান ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত দর্শণীয় স্থানগুলির মধ্যে অন্যতম। সুদূর অতীতে হাম্পি মধ্যযুগের হিন্দু সাম্রাজ্য বিজয়নগরের রাজধানী ছিল। এখন যদিও সে সব ধ্বংস চিহ্নে ভরা, তবুও ইতিহাস হাতড়ে আঁচ করা যায় অতীতের মণি-মুক্তো খচিত ঐতিহ্যের আভাস। হাম্পির চারধারের দিগন্ত ছোঁয়া পাহাড় রাশি অন্য এক দৃশ্যপট নির্মাণ করে।
এখনকার পাহাড়ি উপত্যকা জুড়ে ইতস্তত ছড়িয়ে আছে স্মৃতিসৌধ, মন্দির, রাজপ্রাসাদ, কৃত্রিম সরোবর, রাজোদ্যান আরও কত কী! ইতিহাস ও প্রকৃতির অপূর্ব এক মেলবন্ধন অনুভব করতে পর্যটকের ভিড় সারা বছরই লেগে থাকে এখানে।
২৩ফুট উঁচু নরসিংহ মূর্তি
কালো গ্রানাইট পাথরে মোড়া স্নানাগার
বাহমনি সাম্রাজ্যের হাতিশাল
বিজয়নগরের প্রধান রত্ন-বাজার সোনা-রূপা বাজারের ধ্বংসাবশেষ
সূত্রঃ আনন্দবাজার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

