দারুন খবর টিভিতে দেখলাম। মাটির মত পবিত্র ও শুদ্ধ আর কিছুই হয় না। আপনি রান্নার সামগ্রিকে এই মাটির কাছাকাছি এনে শুদ্ধতা সম্পর্কে নিশ্চিন্ত হতে পারেন।
গুজরাটের ওয়াঙ্কানর গ্রামের মনসুকলাল প্রজাপতি মাটির ফ্রিজ, জলের ফিলটার, এমনকি ননস্টিক তাওয়া পর্যন্ত বানিয়ে ফেলেছেন!
ফ্রিজটি চালাতে বিদ্যুতের দরকার হবে না। এসব সামগ্রি বাজারে প্রচলিত বস্তুগুলির অর্ধেকেরও কম মূল্যে পাওয়া সম্ভব। ফলে নিম্নবিত্তের মানুষের নাগালেও সব আসছে।
ভূতপূর্ব রাষ্ট্রপতি আবদুল কালাম এবং বর্তমান রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেলও মনসুক ভায়ের সামগ্রীর ক্রেতা। তাদের ভূয়সী প্রশংসাও পেয়েছেন।
মাটির কাজে পারদর্শী মনসুক ভাইয়ের এই মাটির ফ্রিজটি ১০০% বীজাণু সংক্রমণ রোহিত। এতে শাকসব্জি যেমন তাজা থাকে তেমনি খাদ্যগুণও পুরমাত্রায় বজায় থাকে। ফলে ইলেকট্রিক ফ্রিজের বিষাক্ত গ্যাস থেকে রক্ষা পাওয়া যায়। এমন কি এর উপরিভাগে ১০ লিটার শীতল জল মজুত রাখার ব্যাবস্থাও আছে। নিচে দুটি তলায় দুধ, মাছ-মাংস ও ফল-সব্জি মজুত করা যায়। এই ফ্রিজটির দাম মাত্র ২৫০০টাকা!
২ ফুটের ১০ ও ২০ লিটারের মাটির ফিলটার আগেকার ঠান্ডা জলের কুঁজোর কাজটি করে।
তাওয়াটিও দেখতে বাজারের ননস্টিকগুলোর মতই। তবে সেগুলোতে রান্না করার চেয়ে এটি বেশি নিরাপদ কারণ প্রকৃতিই এতে স্বরূপে আছেন। মাটির সামগ্রী হলেও ভাঙার ভয় নেই। অনায়াসে বহুদিন ব্যবহার সম্ভব।
মনসুকভায়ের ইচ্ছে আছে এখনকার সকল দামী ইলেকট্রনিক নিত্য প্রয়োজনীয় সামগ্রীকে এভাবে সহজ়ে শুদ্ধ রূপে মানুষের কাছে পৌঁছে দেওয়ার।
আরো যা যা কারখানায় তৈরী হচ্ছে:
তাদের ঠিকানাঃ
Mitti Cool
R.K. NAGAR WANKANER -363622
Dist. RAJKOT
(GUJ) INDIA
02828 221156 (M) 0-9825177249
[email protected]
সামগ্রী সম্পর্কে জানতে
http://mitticool.com/products.htm

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

