প্রতীক বিলীন হয়ে যাচ্ছে দেশের প্রধান দু'টি রাজনৈতিক দলের
১১ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৬
নদী মাতৃক দেশ আমাদের বাংলাদেশ । অনেক নদী অনেক খাল,বিলে ভরা ছিলো আমাদের দেশ ।কিন্তু অপরিকল্পিতভাবে অনেক বেরি -বাধ.হাইওয়ে সড়ক নির্মান সাথে হাইব্রিড ফসল চাষের কারনে আমদের দেশ আজ বিপন্ন । আমাদের পরিবেশ ভারসাম্য নেই বললেই চলে । হারিয়ে গেছে ঝৃতু বৈচিত্র্য- প্রতিনিয়ত হারাচ্ছে আমাদের বাঙালীর কিছু না কিছু ।সে ব্যাপারে কারো কোন মাথাব্যথা নেই। বিশেষত দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যেও এই সংকট নিয়ে কোন কথা নেই ।তারা ক্ষমতার মধু নিয়ে টানা হেচড়া করতে ব্যস্ত ।এ দুটি দলের প্রধান কাজ হলো কে স্বাধীনতার ঘোষনা দিয়েছিলো এবং কারা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা এনেছে তা নিয়ে বচসা করা ।আর মুক্তিযুদ্ধের পতাকা নিয়ে ছুটে বেড়ায় যুদ্ধাপরাধী ঘাতক জামাত । আমরা যারা আমজনতা সংকট হয় আমাদের ।আমাদের খাল,বিল নদীতে বিভিন্ন প্রজাতির সব নৌকা ছিলো-যেমন; পানসী,সওদাগরী,একমাল্লাই, জয়নগর,চিলেকাঠা ,টোবা নৌকা,কোষা নৌকা,ডিঙ্গী নৌকা ইত্যাদি ।বহু প্রজাতির ধান ছিলো।যেমন;গৌর কাজল,রোদসী,বেগুন বিচি,আউশ,আমন,লক্ষীদীঘা,শিয়াল লেজি,দুধকলম ইত্যাদি । আমাদের প্রজন্ম থেকে হারিয়ে গেছে এইসব নাম--যাচ্ছে নিয়মিত ।স্যাটেলাইট ,হাইরাইজ কালচার একা করে দিচ্ছে মানুষকে।তারা এসব ধান,গান নৌকার কথা জানেনা।জানেনা প্রবাহমান নদীতে কীভাবে ভেসে থাকতে হয়।নদীমাতৃক দেশে জন্ম নিয়ে এই প্রজন্ম সাতার জানেনা।নৌকায় চড়তে জানেনা ।গ্রামের কৃষক শহরে এসে নামনিয়েছে বস্তিবাসী।ফাঁকে বাজার করছে হিনো ,বাজাজ ,অশোক লেল্যান্ডের গাড়ি ।আমরা একটি নয়া উপনিবেশের পথে ।আমাদের প্রধান দু'টি রাজনৈতিক দলের প্রতীক নৌকা ও ধানের শীষ।তাদের প্রতীক এখন বিলিনের পথে (বিএনপি'র সংস্কার পন্থীরা যদিও হাইব্রিড দিয়ে চালাতে পারে)কিন্তু বাকিরা কী করবে? ্কই কথা নৌকাওয়ালাদের প্রতি ।প্রতীক বিলীনের পথে। ঢাকার বিলাসবহুল জীবন ছেড়ে একটু মানুষের মধ্যে যান,হারানো ওবিলিয়মান ঐতিহ্য রক্ষা করুন। নইলে দু'দিন পর আপনাদের প্রতীক কেউ চিনবে না। ভুলে যাবে আপনাদের অবদান।বিষয়টি নিয়ে একটু ভাববেন কি?
মদন বলেছেন:
+
কুবের বলেছেন:
আপনারে --
কুবের বলেছেন:
চেহারা দেখে মনে হয় জামাত করেন।
নির্বাক সুশীল বলেছেন:
আপনি তো মেভারিক টাইপ। পুরা অন্যলাইনে চিন্তা করেন। কাইলকা বুদ্ধিজীবী কবরস্থান নিয়া চিন্তা দিলেন। আজকে রাজনৈতিক দলের প্রতীক নিয়া।
নাসিমূল আহসান বলেছেন:
ভিন্ন আলোচনা: আশা করি বিরক্তির উৎপাদন করবে না!মিডিয়া দখল নিয়ে বসে আছে আমাদের সমগ্র মানসিক মানচিত্রের। নির্মান ও বদলে দিচ্ছে আমাদের আচরনের কাঠামো। ভাবনার জগত। সাংস্কৃতিক প্রতিবেশ।
মূলধারার মিডিয়াগুলো উপকারের বানী প্রচার করছে যত্রতত্র। তথ্য দিয়ে,সেবা দিয়ে ধন্য করেছ আমাদের! সেবাপরায়নতার মুখোশে গড়ে তুলছে মানসিক সাম্রাজ্যবাদ। মুনাফা আর লাভালাভির হিসাব কষতে গিয়ে ক্ষতি করছে গণমানুষের। আমরা সেই ক্ষতি সম্পর্কে অবহিত করতে চাই সবাইকে। চাই মিডিয়ার ধান্দাবাজি সম্পর্কে মিডিয়া ভোক্তাশ্রেণীর মধ্যে সচেতনতা নির্মান করতে। চাই ভোক্তাদের মধ্যে উত্থান হোক একটি সংগঠিত শক্তির; যারা মিডিয়াকে বাধ্য করবে গনমানুষের কাছে যেতে। নির্মান করতে চাই মিডিয়া সম্পর্কিত বাহাস ও যুক্তির নতুন বয়ান।
আমাদের এই স্বপ্ন বোনার কাজে আপনাকে পাশে চাই আমরা। প্রত্যাশা করি আপনার সরব উপস্থিতি । তাই মিডিয়া সম্পর্কিত নতুন গ্রুপ ‘ মিডিয়া : পাঠ ও আলোচনা ”-এ আপনার অন্তুর্ভুক্তি কামনা করছি। ভালো থাকবেন।
লিংক : মিডিয়া : পাঠ ও আলোচনা
http://www.somewhereinblog.net/group/mediapoa
সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন:
জনজনীবনের সমস্যা-সংকট নিয়ে দেশের প্রধান দু'টি রাজনৈতিক দলের নেতাদের কোনো মাথা ব্যথা নেই। ওইসব বড়দলের চিন্তা বাদ দিন। বাম প্রগতিশীল দলগুলোকে বিকল্প ভাবুন।
আশার আলো বলেছেন:
জাহাজ আছে না? নৌকা বিবর্তিত হয়ে জাহাজ হইবে। আর ধানগাছের বদলে আসবে বাঁশ গাছ। একই রকম দেখতে।


















