somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদালতের জেরার মুখে সাহসী মাহমুদুর রহমান অসুস্থ।

১৮ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বলেছে, জনগণের আস্থাই বিচার বিভাগের শক্তি। পৃথিবীর সব দেশেই বিচার বিভাগের শক্তি হচ্ছে জনগণের আস্থা।

বুধবার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমদুর রহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার আবেদনের শুনানির সময় এ কথা বলেন।

অবমাননার আবেদনের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে আদালত।

গত ২১ এপ্রিল 'চেম্বার মানেই সরকার পক্ষে স্টে' শিরোনামে দৈনিক আমার দেশ পত্রিকায় মাহমুদুর রহমান একটি প্রতিবেদন প্রকাশ করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী রিয়াজউদ্দিন খান ও কাজী মইনুল হাসান সোমবার মাহমুদুরের বিরুদ্ধে আপিল বিভাগে আদালত অবমাননার অভিযোগটি দায়ের করেন।

শুনানির সময় আদালত মাহমুদুর রহমানকে প্রশ্ন করেন, "আপনার কী সাংবাদিকতায় কোনো ডিগ্রি আছে?"

এ সময় মাহমুদুর রহমান না সূচক জবাব দেন।

আদালত বলেন, "আপনি কবে সাংবাদিকতায় যোগ দিয়েছেন?"

জবাবে মাহমুদুর জানান, "২০০৮ সালে আমি দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক হয়েছি।"

আদালত বলেন, "আপনি তো তাহলে সুযোগে সম্পাদক হয়েছেন।"

এ পর্যায়ে মাহমুদুর রহমান অসুস্থ্য হয়ে পড়ে যান। আদালত তাকে বসার অনুমতি দেন।

আদালত মাহমুদুর রহমানকে আরো বলেন, "সর্বোচ্চ আদালতের একজন বিচারপতিকে কী ভাবে সম্বোধন করতে হয় তা আপনার জানা উচিত। আপনার পত্রিকা দাবি করেছে, এটা প্রচারের তালিকায় দ্বিতীয় অবস্থানে। এরকম একটি পত্রিকায় বিচার বিভাগ ও বিচারকদের নিয়ে এ ধরনের প্রতিবেদন ছাপা হলে জনগণের কাছে এর আস্থা কোথায় থাকে। এই প্রতিবেদনে বিচারপতিদের কোনো ক্ষতি হবে না কিন্তু বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা না থাকলে জনগণের ক্ষতি হবে।"

মঙ্গলবার মাহমুদুর রহমান ও আমার দেশ পত্রিকার প্রকাশক হাসমত আলীর বিরুদ্ধে আদালত অবমাননার আরো একটি রুল জারি করে আপিল বিভাগ।

আইনজীবী রিয়াজউদ্দিন খান ও কাজী মইনুল হাসান অভিযোগটি দায়ের করেন।


১৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×