অবৈধ দখলের বাড়ির জন্য মায়া কান্না
উনার কাছ থেকে ৩৯বছরের বাড়িভাড়া, বিদ্যুৎবিল, গ্যাস বিল, টেলিফোন বিল, কর্মচারি বিল আদায় করা হোক।
হাইকোর্টের দেয়া ত্রিশ দিনে উনি কাপড় চোপড় নিতে পারেননি, উনাকে নাকি এক কাপড়ে বেরকরে দেয়া হয়েছে। ঠিকই আগে ভাগে স্বর্নগয়না, দামী গিফ্ট, ডলার(২১ কার্টন) চুপি চুপি পাচার করেছেন ভাইয়ের বাসায়। নাকি জনগনকে দেখাবেন উনার ভাংগা স্যুটকেস আর ছেঁড়া শাড়ি ছাড়া আর কিছু নেই।
পাবলিক সেন্টিমেন্ট পাওয়ার ষোলকলা উনি চেষ্টা করে যাচ্ছেন।
৫ম ও ৭ম সংশোধনী যদি বাতিল হয়ে থাকে গুলশানের বাসভবনও অবৈধ। সরকার একটা অবৈধ কাজকে অনুকম্পা দেখানো ঠিক নয়। অবিলম্বে জনগনের সম্পদ ফিরিয়ে নেয়া হোক। নাহলে সরকারকে অবৈধ কাজকে প্রশ্রয় দেয়ার অপরাধে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে।
অন্যায়কে প্রশ্রয় দেয়া ঠিক নহে।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



