আমার প্রিয় পোস্ট

কবি আমি, নিজ-চণ্ডী-দাস

পথ ও সুড়ঙ্গ

২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৮

শেয়ার করুন:                   Facebook

অমন একটা দুটো পথ এখানে সবার জানা।
পলায়ন আর পাড়ি জমাবার কথা যতটা ভাবে নি
শিকারীর হাত থেকে ফস্কে যাওয়া পাখি
তার থেকে গভীর বেদনাভয়সহ ভাবনার মধ্য দিয়ে
নেমে গেছে এইসব পথ
মালভূমি ছেড়ে বিস্তীর্ণ উপত্যকার দিকে; ঘর থেকে
ছুটে গেছে হাওয়া, দৃষ্টির গোপন আলো
স্ত্রীকে ছেড়ে পরিচারিকার মলিন ত্বকের দিকে।
তার ধারে রথ, পাল্কি ও পথিক---সকলেই আছে।

পথের বৃত্তান্ত থাক। তারচে বরং সুড়ঙ্গের কথা বলি।
অন্ধকার দেয়ালের গায়ে শ্যাওলার গন্ধ---
বুক ভ’রে আধেকটা শ্বাস না নিতেই
কাছে আসে উনিশ শতক, হুতোম পেঁচার ডাক।
অভিশপ্ত পাথরের মূর্তিটিকে দ্যাখো। পায়ের উপর দিয়ে তার
সুড় সুড় করে চলে যাচ্ছে একটা দিঘল কালো সাপ---
শীতল সংকেত কিছু টের পাও তুমি, শুনতে কি পাও
রক্তহিম আর্তনাদ, ঐ পাথরের?

সুড়ঙ্গের বাঁকে বাঁকে কত পাথরের মূর্তি।
যদি কোনো এক ফাঁকে নেমে আসে প্রত্নচাঁদের ইশারা
প্রেতযুগ হঠাৎ পেরিয়ে!---
ফোকরের জন্যে তাই কান্না ওঠে সুড়ঙ্গভুবনে,
সেই কান্না ঘিরে নাচে হিমোগ্লোবিনের ঢেউ।

এইখানে আলো শুধু পাবে হিরেফুল, কয়লার গুহা---এই মনে হয়
অভ্রসাগরের কূলে বসে উথালপাথাল করা সবুজ পুরীতে।
আর মনে হয়, কচ্ছপের কথা, খরগোশের কথা---
ঘুমন্তের পাশ দিয়ে ঠিক চলে যাবে কেউ
ডাক দিয়ে ঘুম তবু ভাঙাবে না।


বিকাল ৩:২৪ ০১.০৮.০৮
উপান্ত, উত্তরা

 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ২৮ টি মন্তব্য
  • ২২২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১২
comment by: রুবেল শাহ বলেছেন: ভাল লাগা ও শুভেচ্ছা রেখে গেলাম.........
২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪০

লেখক বলেছেন: যাবার পথে আমারও শুভেচ্ছাটুকু নিয়ে যান।

২. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৩
comment by: সবাক বলেছেন: খুব ভালো লেখা... প্রিয় পোস্টে নিলাম।
২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৩. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৭
comment by: তারিক টুকু বলেছেন: ভালো লাগলো গালিব ভাই।

+
২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: থ্যাংক ইউ।

৪. ২৬ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৪৩
comment by: অপূর্ব সোহাগ বলেছেন: গালিব ভাই আমিতো সেই , রাত জেগে শুনিয়ে যেতেন যাকে সদ্য জন্ম নেয়া কবিতা। ভালো লাগলো প্রিয় সেই মানুষ প্রিয় সেই আপনার কবিতা পোষ্ট দিয়ে ইমেল করে জানানোর জন্য। খুব মিস করি আপনাকে।
২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪৪

লেখক বলেছেন: হঠাৎ কেমন করে বিচ্ছিন্ন হলাম আমরা! আপনি দেশে আছেন তো?

৫. ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০৯
comment by: সুরিজত স্বপন বলেছেন: হায়!কারো কারো কোন পথই জানা থাকে না.....
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫০

লেখক বলেছেন: `তোর পথ জানা নাই, নাইবা জানা নাই---
মাঝনদীতে বাইবি তরী'---
জলেই মিলবে ঠাঁই।

৬. ২৬ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬
comment by: মামুন খান. বলেছেন: মারহাবা !!!

মারহাবা!!!!
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫১

লেখক বলেছেন: শুকরিয়া, শুকরিয়া...

৭. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪২
comment by: মজনু শাহ বলেছেন: eikhane alo shudhu pabe hireful, koylar guha...

mone thakbe onekdin
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৩

লেখক বলেছেন: হিরেফুল আর কয়লার গুহার পাশে আমাকেও মনে রেখেন।

৮. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২০
comment by: অপূর্ব সোহাগ বলেছেন: না বস আমি তো বৃত্ত থেকে ছিটকে গেছি
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৪

লেখক বলেছেন: ফিরে এসো রথ হয়ে, চাকা হয়ে...

৯. ২৮ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:০৭
comment by: মাসুদ খান বলেছেন: ভালো লাগলো, কবি। শুেভচ্ছা।
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:০২

লেখক বলেছেন: সুদূর ইতালি থেকে মজনু ভাই আর সুদূরতর কানাডা থেকে আপনি যখন আমার কবিতার জন্য মৃদুতম সাড়াটিও দেন, মহাদেশ আর মহাসাগর পার হয়ে আসা সেই মধুর সংকেতের শিহরন আমি অনুভব করি মুগ্ধ হয়ে।

আপনাকে নিরন্তর শুভেচ্ছা।

১০. ৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৩
comment by: জাহিদ সোহাগ বলেছেন: ভালো লেগেছে। আরো পোস্ট করুণ।
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আরও আরও কবিতা পোস্ট করব, বিশেষত যদি আপনাদের সাড়া পাই।

১১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩০
comment by: মুক্তি মণ্ডল বলেছেন: এই প্রথম এখানে ঢুকলাম। ভাল লাগছে গালিব। কবিতাটাও।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: এই প্রথম আপনার সঙ্গে সাইবার জগতে সাক্ষাৎ হলো। এ ভারি আনন্দের। মাঝে মাঝে যেন দেখা না পাই, বারে বারে যেন দেখা হয়।

১২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩২
comment by: আমি ও আমরা বলেছেন: মুক্তি মন্ডলের সাথে আমিও বলছি। ভালো লাগা রেখে গেলাম।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ। আমার ভালোবাসাও সাথে নিয়ে যান।

১৩. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৩
comment by: মুক্তি মণ্ডল বলেছেন: তোমার বনপাংশুল ভাল হইছে। কবিতালোচনাগুলা পড়লাম। ভাল একটি কাজ। আরো এই ধরণের কাজ করা দরকার।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৩

লেখক বলেছেন: সেলিম আল দীন পাঠশালায় আপনাকে আমন্ত্রণ। প্রতি বাংলা মাসের প্রথম শনিবার আমাদের আড্ডা। ২০ সেপ্টেম্বর বিকেল ৫টায় শওকত আলীর প্রদোষে প্রাকৃতজন উপন্যাস নিয়ে আলোচনা। প্রধান আলোচক আহমাদ মোস্তফা কামাল। মুক্ত-বিতর্কে অংশগ্রহণ করুন।

স্থান : বি এফ সি অডিটরিয়াম, ৩য় তলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ

১৪. ০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
comment by: আল-ইমরান সিদ্দিকী বলেছেন: du ekta jaiga sara temon valo laaglo na
০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: সেই দু'একটা জায়গা উল্লেখ করলে আমার ভালো লাগতো।

 



 


কবি আমি, নিজ-চণ্ডী-দাস
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪৮৯৯