আমার প্রিয় পোস্ট

শেরালী সতেরো-স্বাধীনতা তুমি

০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৪:০৭

শেয়ারঃ
0 0 0

শেরালী ষোল

স্বাধীনতা তুমি


বর্ষার জল খুব তাড়াহুড়ো করে পালিয়ে যাচ্ছে। আর বেড়ে চলেছে মুক্তিফৌজের হামলা! রাজাকার আর পাকবাহিনীর রাতের ঘুম হারাম। কবর খুঁড়ে তার চারিদিকে বালির বস্তা রেখে, লোহার টুপি পরে, বাহিরের দিকে বন্দুক তাক করে সারারাত কার ভয়ে জেগে থাকে ওরা! পালদের পাকা দালান ছাড়া বাদবাকি ঘরগুলো, রাজাকাররা নিজেদের বাড়ি নিয়ে গেছে। দুর্গের মত দালানটাই এখন পাহারার বস্তু।
মা যেন দিন দিন বদলে যাচ্ছে! মাঝে মাঝে বমি করে! শোক, লাজ, ভয় অহর্নিশি সঙ্গী বলেই বোধ হয়, অপ্রয়োজনীয় আবর্জনার মত শরীরের স্বাভাবিক কৌমার্য ঢেকে দেয়। অনাকাংখিত আগাছায় শরীর ভারী হয়।
একদিন হঠাৎ মায়ের বমির মত, আকাশ থেকে পড়ে ঠাডা। পাল বাড়ির উঠোনে পুকুরের মত বিরাট একটা গর্ত হয়ে গেল। খান সাহেবেরা পাগলের মত, মুখের কাছে কী একটা বাক্স এনে কথা বলছে। ভোরের স্নিগ্ধতা কাটিয়ে সূর্য খরতাপের পৌরুষে দীপ্ত হচ্ছে। গুলির মালা গলায় আর রাইফেল কাঁধে ঝুলিয়ে, রাজাকারদের হাতে ক্যাম্পের দায়িত্ব দিয়ে, পাকবাহিনী পলায়ন করছে! রাজাকার ভাইয়েরা রাজ বেশ রেখে, লুঙ্গি-গেঞ্জি পরে, পাকবাহিনীর একটু পরেই, গা ঢাকা দিলেন।
খোলায় মায়ের খই ভাজার মত, গুলির শব্দ। নতুন দিনের তোপধ্বনিতে কান জ্বালাপালা। কৌতূহলী শেরালী সবকিছু দেখতে চায়! মায়ের বাহুবন্ধন থেকে মুক্তির উপায় নেই।
গর্তে লুকিয়ে থাকা কালসাপের ছোবল থেকে রক্ষা পেতে, বেয়নেট লাগানো রাইফেল তাক করে ঘিরে রেখেছে, বিজয়ী বীর মুক্তিসেনা, আমাদের আশ্রয় নেওয়া বালির বস্তাবেষ্টিত, কবরটি। সাহসী মানুষটি মায়ের জবুথুবু অবস্থা আবিস্কার করে একটু অস্বস্তিই বোধ করল! দীপ্তকন্ঠে বললেন: তোমার ভয় নেই মা।
এতদিন মা এই কান্না কোথায় লুকিয়ে রেখেছিলেন! শাশুড়ি ননদিনীর জ্বালায় অতিষ্ট বধু ভাইয়ের দেখা পেয়ে যেন, সব ব্যথার পূজা আগে সেরে নিচ্ছে! পালদের বাড়িতে পাকবাহিনীর ফেলে যাওয়া অস্ত্র আর গোলাবারুদ পাহারা দিতে তিনজন মুক্তিসেনা রয়ে গেল। অনেকদিনের, ঘর বোলানো সুরের সাধকদের, সবকিছু, সাধনার তীব্রতায় মলিন। আপাতত তাদের পেটপূজার আয়োজনে, মায়ের অঞ্জলি নিবেদনের শাঁখাহীন হাত দুটি ব্যস্ত।

চলবে...

 

সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০০৮ রাত ১:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৪:২৩
ভাস্কর চৌধুরী বলেছেন:

+মায়ের অঞ্জলী নিবেদনের শাঁখাহীন হাত দু'টি ব্যাস্ত+
লেখাটি চমৎকার হয়েছে দাদা।

চলুক...................................................................................+
০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: খুব মন দিয়ে পড়েছেন! ধন্যবাদ।
মা, ছেলে কেমন আছে?

২. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৩
নিবেদীতা বলেছেন: লেখাটা পড়ার পর একটা দীর্ঘশ্বাস বেড়িয়ে এল.. ভাল হচ্ছে।

ভাল থাকবেন।
০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ নিবেদীতা; আপনিও ভাল থাকবেন।

৩. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৫:১২
ইয়াহইয়া ফজল বলেছেন: উপমার ব্যবহার চমৎকার।
০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ ইয়াহাইয়া ফজল। এমন কথা শুনলে লিখতে উতৎসাহ পাই।

৪. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৫:২৪
লাল দরজা বলেছেন:

আমাদের পুতুল,

খুব ভালো হইছে লেখাটা,

শুভেচ্ছা।
০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: লাল দরজা আছেন কেমন?
আপনার মৌলিক পোস্ট খুব মিস করি ভাই!

৫. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৭
লাল দরজা বলেছেন:
আর ভাই মৌলিক পোষ্ট,
নিজেই মৌলিক ভাবে পোষ্ট হয়ে গ্যাছি...
খুব এলোমেলো হয়ে গ্যাছে জীবন আমার।

ভালো থাকবেন,
শুভেচ্ছা।

:)
০৩ রা মার্চ, ২০০৮ রাত ৩:০৭

লেখক বলেছেন: হয়তো পুরোটা বুঝব না কখনই! কিন্তু কিছুটা আঁচ করতে।
শুভ কামনা রইল।

৬. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৫:৫০
রৌদ্র বলেছেন: ভালো লাগলো পড়ে।
০৩ রা মার্চ, ২০০৮ রাত ৩:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ রোদ্র।

৭. ০২ রা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
ভক্কডা বলেছেন: আমি নির্বাক ++++

পুতুল, অ পুতুল.....
০৩ রা মার্চ, ২০০৮ রাত ৩:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ

৮. ০২ রা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮
আকাশচুরি বলেছেন: ভাষার গাথুনি অন্যরকম মাত্রা দিয়েছে।
ভালো লাগলো।
+
০৩ রা মার্চ, ২০০৮ রাত ৩:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ আকাশচুরি।

০৩ রা মার্চ, ২০০৮ রাত ৩:১৭

লেখক বলেছেন: মুকুল ধন্যবাদ, সবগুলোই দেখি নিয়মিত পড়ছেন।

১০. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ১২:৪৩
তীরন্দাজ বলেছেন: শেরালী আবার অবশেষে,

চালিয়ে যান, ভাল লাগছে খুব....।
০৩ রা মার্চ, ২০০৮ রাত ৩:১৮

লেখক বলেছেন: এখন থেকে শেরালীকে নিয়ে নিয়মিত হব। ধন্যবাদ তীরুদা।

১১. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ৩:১৭
মিরাজ বলেছেন: শুরু করলাম পড়া । ভালো লাগলো...
০৩ রা মার্চ, ২০০৮ রাত ৩:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ মিরাজ ভাই।

১২. ০৩ রা মার্চ, ২০০৮ ভোর ৫:১৯
ফারহান দাউদ বলেছেন: ভাল লেখে যারা তাদের প্রশংসা কম করতে হয় পাছে কম ভাল লিখে ফেলে! তাই এটার প্রশংসা করছি না,শুধু বলি আমার ক্ষুদ্র জ্ঞানে শেরালীর খুঁত পাচ্ছিনা তো!
০৩ রা মার্চ, ২০০৮ সকাল ৭:০০

লেখক বলেছেন: আমার হিরুকে এখনই কোন দোষে দুষ্ট করতে চাচ্ছি না।
খুব সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩. ০৩ রা মার্চ, ২০০৮ ভোর ৫:৫৪
রাশেদ বলেছেন: ভাল্লাগছে।

সতেরো বানান ভুল করছেন। :)
০৩ রা মার্চ, ২০০৮ সকাল ৭:০১

লেখক বলেছেন: তুমি আরো আগে আস নাই কেন? এত লোকে ভুল বানানটা দেখল!
ধন্যবাদ রাশু, কেমন ছিলে? কাল ব্লগে দেখানি!

১৪. ০৩ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:১২
জানা বলেছেন: অসাধারণ। এক অপূ্বর্ ভাল লাগায় মন ভরে গেল লেখাটা পড়ে। ধন্যবাদ আপনাকে।
১৫. ০৩ রা মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৪
পুতুল বলেছেন: আপনাকে ধন্যবাদ!
০৩ রা মার্চ, ২০০৮ রাত ৯:০৫

লেখক বলেছেন: হা...হা....হা!

১৭. ০৩ রা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১০
মহারাজা বলেছেন: আরে পুতুল - এতো অসাধারন লেখা । আগে তোমার লেখা পড়িনি কেন ? বাক্য বিন্যাস চমৎকার।
০৩ রা মার্চ, ২০০৮ রাত ৯:০৬

লেখক বলেছেন: মহারাজা গরীবের দুয়ারে হাতির পারা!

১৮. ০৩ রা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১০
রাশেদ বলেছেন: ব্লগে একটু কম আসি এখন। ব্যস্ত খুব। :(
০৩ রা মার্চ, ২০০৮ রাত ৯:০৭

লেখক বলেছেন: হ্যাঁ, জীবনের অন্য কাজগুলোও তো করতে হয়!

০৩ রা মার্চ, ২০০৮ রাত ৯:০৮

লেখক বলেছেন: যোগের জন্য ধন্যবাদ।

০৩ রা মার্চ, ২০০৮ রাত ৯:০৮

লেখক বলেছেন: স্রোত, আপনাকে ধন্যবাদ।

০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১:৫৪

লেখক বলেছেন: পথিক ভাই, ধন্যবাদ।

০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ২:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ নিহন।

২৪. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ২:৫০
তুমাদের দাদু , বলেছেন: o natin , natingo,
potol jemon baccader moja day
tomar lekhao temo sobaike moja day.
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ২:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ দাদু।

২৫. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৩:৩৮
লাজুকবোকা বলেছেন: আমি সিদ্ধান্ত নিয়েছি ব্লগে আর কখনো লিখবো না। যারা একবারের জন্য হলেও আমার ব্লগে এসেছেন তাদের জানানোর জন্য আর আমার প্রিয় কিছু ব্লগারকে জানানোর জন্য এই কমেন্টটা করছি। মাত্র ৫দিন আগে এই ব্লগে লেখা শুরু করে আজ কষ্ট নিয়ে চলে যেতে হচ্ছে। এই কয়দিনে যদি কারও মনে কোন কষ্ট দিয়ে থাকি তবে পারলে ক্ষমা করবেন।

কারও যদি কখনো জানতে ইচ্ছা করে কেন চলে যাচ্ছি তাহলে এই লিংকে একটু ক্লিক করে দেখে নিবেন।

সবাই ভাল থাকুন।। 'লাজুকবোকা'
০৪ ঠা মার্চ, ২০০৮ ভোর ৪:০৮

লেখক বলেছেন: আপনার ব্লগে মন্তব্য করে এসেছি। আপনি খুব ভাল লিখেন।
ব্লগ ছাড়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।
শুভ ব্লগিং।

২৬. ০৪ ঠা মার্চ, ২০০৮ ভোর ৪:৩৯
পেইজ থ্রি বলেছেন: পুতুল@ প্রচুর বানান ভুল। চাইলে ঠিকও করে দিতে পারি। পড়তে ইচ্ছা হল না। সরি।
০৪ ঠা মার্চ, ২০০৮ ভোর ৫:৩৬

লেখক বলেছেন: ঠিক করে দিন!

০৫ ই মার্চ, ২০০৮ ভোর ৬:২৬

লেখক বলেছেন: আপনার স্বযত্নে করা শুদ্ধ ভার্সানটি, এডিট করে দিলাম। আপ্রয়োজনীয় মনে হওয়ায়, কারেকশনটি মুছে দিলাম।
অনেক সময়নিয়ে বানান শুদ্ধ করায়, আপনার কাছে ঋনী হয়ে রইলাম।

২৭. ০৪ ঠা মার্চ, ২০০৮ ভোর ৫:৫৯
মানবী বলেছেন: পুতুল, পোস্টটি নির্বাচিত হয়েছে দেখে ভালো লাগলো।

সময় করে পুরো সিরিজটি পড়ার ইচ্ছে থাকলো।

+
০৪ ঠা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ মানবী।

০৪ ঠা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: প্রচেত্য ধন্যবাদ, আপনাকে।

২৯. ০৪ ঠা মার্চ, ২০০৮ সকাল ১০:৩৭
যীশূ বলেছেন: আপনার লেখার প্রসংশা আলাদা করে করার কিছু নাই। আপনি বরাবরই ভালো লেখেন।
০৪ ঠা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: যীশু, আপনাকে খুব কম দেখি ব্লগর, সব খবর ভালতো?
লেখা পড়ার জণ্য ধন্যবাদ।

৩০. ০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৬
নবজন্ম বলেছেন: বানানে কি-বা আসে যায় ,
লিখেছি স্বাধীন বাংলায়,
স্বাধীনেরই কাহিনী কথায়।

০৪ ঠা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: খুব সুন্দর একটা ছড়া উপহার পেলাম। কিন্তু আমার বানানের ব্যাপারটা খুব বিব্রতকর। অনেক বানান জানিনা, খারাপ লাগে। তবু এখন কিছুটা উন্নতি হয়েছে, প্রথম কিকে খুব বাজে অবস্থা ছিল। আশা করি, বাকীটুকু কাঁটিয়ে উঠব ধীরে ধীরে।
ধন্যবাদ আপনাকে।

০৪ ঠা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: নেমেসিস, আপনাকেও ধন্যবাদ।

৩২. ০৪ ঠা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
নবজন্ম বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আপনার একান্ত প্রচেষ্টা-ই আপনার উৎসাহের প্রেরনাকারী।
০৫ ই মার্চ, ২০০৮ ভোর ৬:২৭

লেখক বলেছেন: আপনি আমার প্রচেষ্টার সাথী।

০৫ ই মার্চ, ২০০৮ ভোর ৬:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই রাহা।

৩৪. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:২২
অমলকান্তি বলেছেন: কি আর কমু।
বাকরুদ্ধ হয়া গেলাম।

নিঃশব্দে ক যোগ দিয়া গেলাম।
চলুক....
০৫ ই মার্চ, ২০০৮ ভোর ৬:২৯

লেখক বলেছেন: অমলকান্তি, কি বলে ধন্যবাদ দেব!

৩৫. ০৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২৪
মনের কথা বলেছেন: একটা জিনিস ভীষণ ভালো লাগলো...বলুনতো কি?
০৬ ই মার্চ, ২০০৮ রাত ৩:৪৮

লেখক বলেছেন: ভাল রাগার কৃতিত্বটুকু পেইজথ্রী-র।

৩৬. ০৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২৯
মনের কথা বলেছেন: অভিনন্দন...নির্বাচিত পোস্ট...
০৬ ই মার্চ, ২০০৮ রাত ৩:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ!

৩৭. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ১০:৫৩
নবজন্ম বলেছেন: এই প্রচেষ্টায় , আমাকে সঙ্গী করার জন্য ধন্যবাদ।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ৩:৪৯

লেখক বলেছেন: সঙ্গী হয়ার জন্য আপনাকে শুভেচ্ছা।

৩৮. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ১১:৩৩
ইউটু বলেছেন: পুতুল @ ঋণী হয়া থাকনের কোন দর্কার নাই। শুদ্ধ র্ভাসনটা দিছেন দেইখা এবং লেখাটা পৈড়া খুশি হৈছি।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ৩:৫১

লেখক বলেছেন: আমিও খুশী।

৩৯. ০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩৬
লোকেন বোস বলেছেন: লেখার বুননটা চমৎকার ।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ৩:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ লোকেন দা।

০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: চালাতে সচেষ্ট থাকব। সাথে চলার জন্য ধন্যবাদ।

৪১. ০৭ ই মার্চ, ২০০৮ ভোর ৫:৪৮
বিহংগ বলেছেন: চমতকার,
তোমার লিখায় বিপ্লবী শুভেচ্ছা।
০৭ ই মার্চ, ২০০৮ ভোর ৫:৫১

লেখক বলেছেন: তোমাকেও বিপ্লবী সুভেচ্ছা। থাক কৈ! আজকাল ব্লগে খুব কম সময় দাও। কাজের চাপ খুব?

০৮ ই মার্চ, ২০০৮ রাত ২:১২

লেখক বলেছেন: অলস ভাই, কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

৪৩. ০৮ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৫৮
মুনীর উদ্দীন শামীম বলেছেন: আপনার লেখা ভাল লাগছে বলে আমার লিংকে আপনার ব্লগ যু্ক্ত করলাম নিয়মিত পড়ার প্রত্যাশায়......
০৮ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: মুনীর উদ্দীন শামীম, ভাই অনেক অনেক ধন্যবাদ।

৪৪. ১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:০১
সারওয়ারচৌধুরী বলেছেন:

ভালো লেগেছে।

আপনার গদ্যের শৈলী ভালো
+
১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: সারওয়ারচৌধুরী ভাই, ধন্যবাদ।

৪৫. ১৩ ই মার্চ, ২০০৮ ভোর ৫:৪৩
রাতমজুর বলেছেন:
ভালো লিখেছেন। বৌদি কেমন আছেন?
১৪ ই মার্চ, ২০০৮ রাত ১০:১০

লেখক বলেছেন: রাতমজুর ভাই ধন্যবাদ।
বৌদি শীতে একটু কাতর। (আমাদের মতে এবার মিউনিখের শীত বাংলাদেশের শীতের চেয়ে বেশী নয়।) আর সব দিক থেকে ভাল আছে।

১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ ইরতেজা সাথে থাকার জন্য।

 

মোট সময় লেগেছে ১.০৫২৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
_সন্ধ্যপ্রদীপ
"চারিদিকে শ্বাপদের পদচিন্হ
মুক্তির বারতা আর সবুজের মাঠে
কন্কাল আর অস্থি যেন আজ
সভ্যতার স্মারক ।
নর্দমার কীটে আর গন্ধে
কীইবা যায় আসে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই