আমার প্রিয় পোস্ট

পুতুলের "শুভ" সংবাদ!

১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২৯

শেয়ারঃ
0 0

অনেক দিনের অনেক কথা ব্যাকুল হয়ে আছে বলার অপেক্ষায়। কী ভাবে যেন তার সাথে প্রথম আলাপ! ও হ্যাঁ মনে পড়েছে, দূরালাপনী। প্রথম কথা কি ছিল! মনে নেই, ভুলে গেছি, তবে সাহিত্য নিয়ে কিছু কথা ছিল। আমার জার্মান সাহিত্য প্রেম দেখে শুভ বলেছিল; তোমার প্রিয় বইটি অনুবাদ করে দাও, আমি পড়ব। করলাম, কিন্তু বই বের করতে পারলাম না!
এদিকে ব্লগার "তীরন্দাজ" প্রতিদিন ব্লগিং-এর গল্প করে!
একদিন দিলাম সার্চ গুগল-এ, খাপের খাপ মিল্লা গেল সামহয়ারইনব্লগ.নেট! কি জানি কেন, নামের অপশানে, অনেকটা নিজের নাম নিজে নির্বাচনের স্বাধীনতার কারণে (?) মাথায় "পুতুল" চলে এলো! হয়তো আমার অনেক ইচ্ছের কাছে আমি এখনো পুতুল বলে! যদি তখন জানতাম ব্লগবাসী আমায় এত ভালবাসবে আর এই ব্লগে পুতুল এত আদরে থাকবে তাহলে হয়তো, আর একবার ভেবে দেখতাম, নাম নির্বাচন কালে।
অনেকের কাছে অনেক সময় ইচ্ছে করেই লৌঙ্গিক পরিচয় পুতুলের পেছনে আড়াল করেছি। এই সুযোগে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

তো শুভকে উৎসর্গ করা "খোকাবাবু" ব্লগেই প্রকাশ করি। অনেকেই পছন্দ করেন খোকাবাবু। বানান খুব ভুল হয়। সেটা ভেবে শুভ একদিন কয়, দাড়াও আমি এসে নেই, সব বানান ঠিক করে দেব। ভেবে দেখলাম কথা ঠিক।
অনেক দুঃখ বহু বিরহের অবসান ঘটিয়ে তাকে মিউনিখ বন্দরে সম্বর্ধনা জানালাম, একটি টকটকে লাল গোলাপ দিয়ে।
কাছাকাছি ব্লগ পরিবারের "ভক্কডা" আর "হাসিব"কে পাওয়া গেল। বেবী সিটিং ভক্কডাকে আটকে দিল। তীরন্দাজ ঘরের মানুষ মিউনিখেই থাকেন, তাকে সময়মত পাওয়া গেল। আর দু'একজন বন্ধু-বান্ধব নিয়ে বধূ বরণ আনন্দেই হল।
ইতিমধ্যে অনেকেই আমাদের নতুন জীবনকে শুভ কামনার শুভেচ্ছায় পুস্পিত করেছেন। তাদেরকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ।

 

সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৫
মানুষ বলেছেন: অভিনন্দন। আমি বার্মিংহামে আছি। এখান থেকে বইটা সংগ্রহ করার কোন উপায় থাকলে জানাবেন প্লীজ।
১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: শোন হে মানুষ ভাই
পুতুলের বেদনার শেষ নাই
বই এখনো বের হয় নাই।
হলে খবর অবশ্যই পাবেন।
ধন্যবাদ।

২. ১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৬
সত্যসন্ধান বলেছেন: রাঁধার প্রেমে কৃষ্ণ পাগল
তাই দেখে ঘাস খায় না ছাগল
কংশ রাজার পতন হলো
রাঁধার কিছুই হইল না।

মনে আইলো তাই লিখছি

মাইন্ড কইরেন না। মাইন্ড করছুইন নি?
১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: তাই দেখে ঘাস খায় না ছাগল

হায় হায় কয়কি, ছাগল তো সব মারা জাবে!
না ছাগল মরলে মাইন্ড খুমু না।
আপনাকে ধইন্যাপাতা।

১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: সুশীল ভাই ধন্যবাদ।

১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ মুহিব।

১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: বাকী রইল, সময়মত খাওয়াব।
ধন্যবাদ।

৬. ১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪০
সত্যসন্ধান বলেছেন: মনে রেখ ভালবাসা মানেই আমরণ এক রক্ত রণাঙ্গন..............
১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: রইল।

১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: শুভ-র শুভ কামনা পেল, আমারটা কই!
ধন্যবাদ লাইটহাউজ।

৮. ১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৭
সত্যসন্ধান বলেছেন: কইছিলাম না ভালবাসার বল গড়াইতে গড়াইতে গিয়া বিয়ার গর্তে পড়ে..............
১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: আপনে সেই গর্তে কবে ঢুকবেন?

৯. ১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৮
রোডায়া বলেছেন: বাসি ছবি দিলেন? হা হা হা ৷
১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: পুরান চাল ভাতে বাড়ে!
ধন্যবাদ।

১০. ১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৩
সুশীল সমাজ বলেছেন: আমি শুধু নামে সুশিল , কাজে কিন্তু কুশিল।:) @পুতুল।
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: সুশীল ভাই, আমিও সব সময় পুতুল সেজে থাকতে পারিনা। বিশেষ করে ছাগু দেখলে।
আমাদের সেখানে যথেষ্ট মিল রয়েছে।

১১. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০০
লাইটহাউজ বলেছেন: পুতুলকে একজোড়া লাল-নীল রঙ্গিন পুতুল।
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: স্বযত্নে কুলুঙ্গীতে তোলা রইল, নেক্সট জেনারেশানের জন্য।

১২. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৪
রাশেদ বলেছেন: অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন।
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: রাশু ভাই, মনটা ভরে গেল। তোমাকে অনেক অনেক ধইন্যাপাতা।

১৩. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১০
নবজন্ম বলেছেন: শুভেচ্ছা রইল আপনাদের।
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: নবজন্ম আপনাকে অনেক ধন্যবাদ।

১৪. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২৩
শফিউল আলম ইমন বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা.......।
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: শফিউল আলম ইমন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৫. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২৩
আরিফুল হোসেন তুহিন বলেছেন: দুরালাপনী জিনিসটা খুব খারাপ,,,


আমিও প্রথম ও তেই বাধা পড়েছিলাম তো!

"নো রিগ্রেটস" আদর্শ নিয়ে ভালোই মুক্ত ছিলাম,আষ্ঠেপৃষ্ঠে বাধা পড়ে গেছি এখন,irony হচ্ছে বাধাই থাকতে চাই।
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২৮

লেখক বলেছেন: আরিফুল হোসেন তুহিন বলেছেন: দুরালাপনী জিনিসটা খুব খারাপ,,,


আমিও প্রথম ও তেই বাধা পড়েছিলাম তো!

"নো রিগ্রেটস" আদর্শ নিয়ে ভালোই মুক্ত ছিলাম,আষ্ঠেপৃষ্ঠে বাধা পড়ে গেছি এখন,irony হচ্ছে বাধাই থাকতে চাই।

আমিও বাধাই থাকতে চাই।
ধন্যবাদ

১৬. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
বিবর্তনবাদী বলেছেন: নিজেরা নিজেরাই বধু বরণ করলেন, আমারে কি ম্যূনিখ নিয়া যাওন যায় না ;)
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২৯

লেখক বলেছেন: বিবর্তনবাদী, চেষ্টা করে দেখতে পারি!

১৭. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩১
সেলিম তাহের বলেছেন: "আমার জার্মান সাহিত্য প্রেম দেখে শুভ বলেছিল; তোমার প্রিয় বইটি অনুবাদ করে দাও.."

>>কার লিখা অনুবাদ করেছেন? Hermann Hesse আমার খুব প্রিয়।
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: হেসে অনুবাদের চেষ্টা চলছে।
দ্যা লিটল প্রিন্স জার্মান (মূল ফরাসী) থেকে অনুবাদ করেছি। আমার ব্লগে প্রথম দিকে পাবেন।
ধন্যবাদ।

১৮. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫
নেমেসিস বলেছেন: শুভেচ্ছা

কেমন আছেন ?
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: নেমেসিস, ভাই খুব ভাল আছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৯. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
বিবর্তনবাদী বলেছেন: কেমনে আসব? জার্মানীর বিশ্ববিদ্যালয় গুলোর ওয়েবসাইট সার্চ করতে গেলে দুই তিনটা পেইজের পরেই দেখি জার্মান লেখা। বেশির ভাগ বিশ্ববিদ্যালয়েই একই অবস্থা। ঐ সব পেইজের ইংরেজী ভার্সনেরও ব্যবস্থা নেই। এমনকি আমি ফ্যাকাল্টিতে মেইল করলাম আমার সমস্যা জানিয়ে, কিন্তু কোন উত্তর নেই। মহা ফ্যাসাদে আছি।


পুতুল আপু কি কোন সমাধান দিতে পারেন? আপনার মেইল এড্রেস জানি না, নইলে মেইল করতাম। আমার মেইল আইডি । যদি সময় পান একটু পথ দেখাইয়েন।
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: সত্যিই খুব বাজে ব্যাপার জার্মানদের। সব কিছুতেই ওদের ভাষা।
আপনার বিষয় (পড়ার বা পড়তে চাওয়ার) জানালে খুব সুবিধা হত!
আমার মেইল

২০. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪১
ময়ুরবাহন বলেছেন: ছবিটা দারুন। দেখলেই মন ভরে যায়।
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন: ময়ুরবাহন, আপনাকে ধন্যবাদ।

২১. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
আকাশচুরি বলেছেন: শুভেচ্ছা রইল আপনাদের। নতুন জীবন সুখের হোক
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২২. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
স্রোত বলেছেন:
অনুবাদ সাহিত্য জিন্দাবাদ
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: স্রোত বলেছেন:
অনুবাদ সাহিত্য জিন্দাবাদ।

আপনাকে ধন্যবাদ।

২৩. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
জ্বিনের বাদশা বলেছেন: সুখবর আগঐ পেয়েছি তীরুদার ব্লগে ... আবারও অভিনন্দন

আমি একটু টিউবলাইট আছি ... এখনও বুঝতেছিনা পুতুল আর শুভ'র কে বউ কে জামাই ;)
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: টিউব লাইট সময়মত ঠিকই জ্বলে।
আপনার ভাবী আমাকে টিউবলাইটই বলে।

ধন্যবাদ।

২৪. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০১
আসম বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা।
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: আপনাকে ও শুভেচ্ছা

২৫. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
বরফ বলেছেন: অভিনন্দন।

মিষ্টি খাইতে আসিয়া পড়িব যে কোন সময় :)
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: বরফ অবশ্যই। আপনার ভাবীর দাবী, বরফ যেন সঙ্গে আনা না হয়।
এমনিতেই বেচারী শীতে কাতর।

২৬. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
স্বাপ্নিক বলেছেন: অনেক অনেক শুভকামনা...
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: স্বাপ্নিক ভাললাগায় ভরে গেল মন।
ধন্যবাদ স্বাপ্নিক কে!

২৭. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
জ্বিনের বাদশা বলেছেন: বাতি জ্বলে গেছে ... :)
আসেন টিউবলাইট টিউবলাইট হাত মিলাই :)
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: হাত মিলাইলাম।

২৮. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২০
বরফ বলেছেন: হা হা। ভয় নেই, আর সব বরফের পথ বন্ধ করে তবেই আমি বরফ আসব।

শীতে কাতর কেন? ভাবীকে ভাল দেখে একটা জ্যাকেট কিনে দেন। শুধু লাল গোলাপে শীত যাবে না ;)
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: জ্যাকেট আছে, তবে ভাবী মনে করে লাল গোলাপের বাহারেই শীত পালাবে।

২৯. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২২
দূরন্ত বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা।
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: দূরন্ত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: প্রচেত্য, আপনাকেও আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।

৩১. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
স্বাপ্নিক বলেছেন: সত্যি বলতে আমিও সন্দিহান ছিলাম জ্বিনের বাদশার মত, যাহোক তার সাথে আমারও বাতি জ্বলে গেছে। জ্বিনের বাদশাকেও ধন্যবাদ। :)
৩২. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
ভাস্কর চৌধুরী বলেছেন:
বস মিস্টি না খাওয়াইলে + দিমুনা ............?
বস মিষ্টি কই...........? মিষ্টি কিন্তু খাওয়াইতেই হইবো....নাইলে....!

অভিনন্দন । বেশ ভালই আছেন মিউনিখে।

অনেকটা নিজের নাম নিজে নির্বাচনের স্বাধীনতার কারণে (?) মাথায় "পুতুল" চলে এলো!
সো নাইছ এন্ড বিউটিফুল নেইম....! সত্যিই পুতুলের চরিত্র। আসলে আমরা সবাইতো পুতুল। আপনি একা হবেন কেন.....? কারণ ছোট বেলায় সবাইতো পুতুল নিয়ে খেলেছে। পুতুলের সঙ্গ দিয়েছে তাই সে ছোট বেলার পুতুল। আবার শৈশব কৈশরের পুতুল। বিয়ের পুতুলীনী, বর পুতুল, আমি পুতুল আপনি পুতুল , সবাই পুতুল......

ঐ যে উপরে বসে আছেন উনিইতো পুতুলের কারিগর। প্রতিদিন কত পুতুলের জন্ম হচ্ছে....কত পুতুল আবার..............যাচ্ছে!

এ পৃথিবীটা পুতুল মেলা। পুতুলের মেলাঙ্গন.........!

ভক্কডা" আর "হাসিব"কে পাওয়া গেল। সবাই ভালো থাকুক সাত সমুদ্র তেরো নদীর পাড়ে............ফিরে আসুক এই বাংলায় .............এই ঘরনীতে................+
১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: অনেক সুন্দর করে মন্তব্যটি লিখেছেন। মিষ্টি অবশ্যই পাবেন। তবে একটু দেরীতে। বৌদীকে শুভেচ্ছা। আপনাদের পুতুলটির নাম কি?
তাকে আমাদের আদর।

৩৩. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬
তীরন্দাজ বলেছেন: পুতুল ও শুভর 'শুভ' হোক!
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ২:০২

লেখক বলেছেন: শুভ কামনার জন্য ধন্যবাদ তীরুদা।

৩৪. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭
েবহাগ বলেছেন:
আপনাদের জন্য...

ভালবাসায় ভরে উঠুক প্রতিটি মুহুর্ত। অনেক অনেক শুভকামনা।

মধুগন্ধে ভরে উঠুক সবকিছু।

Click This Link
১৭ ই মার্চ, ২০০৮ রাত ৯:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ বেহাগ।
লিংকটা দেখতে পারছি না!

১৭ ই মার্চ, ২০০৮ রাত ৯:১৪

লেখক বলেছেন: আপনাকে শুভেচ্ছা।

১৭ ই মার্চ, ২০০৮ রাত ৯:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ চমৎকার হাসির জন্য।

৩৭. ১৭ ই মার্চ, ২০০৮ রাত ৯:২৬
শেখ রহিম বলেছেন:
+
পুতুল ভাই পুতুলীনী কই।

বস মিষ্টি না খাওয়াইলে খবর আছে.......................!

পুতুল তোমায় নিয়ে খেলা করি
সঙ্গি ছিলে ছোট বেলায়
এখন আমি অনেক বড়
অনেক কাজের খেলায়

পুতুলীনী আজ হয়েছে
কাল তুলেছে ঘরে
পুতুল খেলা ভেঙ্গে গেছে
ছোট বেলার ঝড়ে!!!


১৭ ই মার্চ, ২০০৮ রাত ৯:৩১

লেখক বলেছেন: এত্ত সুন্দর একটা ছড়া লিখে ফেললেন!
মিষ্টি তো খাওয়াতেই হয়!
একটু অপেক্ষা করতে হবে।
ছড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে!

১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫১

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫১

লেখক বলেছেন: ঝুমী আপনাকে শুভেচ্ছা।

৪০. ১৮ ই মার্চ, ২০০৮ ভোর ৪:১৬
রাগ ইমন বলেছেন: ওমা , দুদিন আসিনি এদিকে , তাতেই সই হয়ে ঢুকে ছাল (ছাওয়াল) হয়ে বেরুলে গো ?

অভিনন্দন শুভকে আর তার জন্য প্রান ভরে দোয়া ।

তোমারে সই , একটা পিটান দেওয়ার দরকার ।মনে করিয়ে দিও ।

শুভ এবং তার অ-শুভকে অনেক অনেক শুভেচ্ছা ।
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
পিটানটা সময়মত দিও।
আমাদের প্রাণঢালা শুভেচ্ছা নাও।

৪১. ১৮ ই মার্চ, ২০০৮ ভোর ৫:০০
নির্বাসিত বলেছেন: কনগ্র্যাটস!
শুভ হোক দুজনের জীবন।
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: নির্বাসিত, ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

৪২. ১৮ ই মার্চ, ২০০৮ সকাল ৭:৩২
ধুসর গোধূলি বলেছেন:

পড়ছেন চুড়ান্ত গ্যাড়াকলে।
যাকগে, তারপরেও অনেক অনেক শুভকামনা।
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: ধুসর গোধূলি বলেছেন:

পড়ছেন চুড়ান্ত গ্যাড়াকলে।
যাকগে, তারপরেও অনেক অনেক শুভকামনা।

আপনি পড়বেন কবে?
শুভ কামনার জন্য ধন্যবাদ।

১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: দোলাহাসান আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।

৪৪. ১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫৪
অনিশ্চিত বলেছেন: শুভেচ্ছা। লেখালেখি যেন ঠিকমতো চলে।
১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ২:০১

লেখক বলেছেন: অনিশ্চিত বলেছেন: শুভেচ্ছা। লেখালেখি যেন ঠিকমতো চলে।

ঠিকমত লেখার চেষ্টা করতে হবে। আপনার উদ্বেগটি খুব ভাল লাগল।
আমাদের শুভেচ্ছা নিন। ভাল থাকবেন। ধন্যবাদ আপনাকে।

৪৫. ১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ২:০৮
লাল দরজা বলেছেন:
পুতুল, কি বিষয় বুঝছি না কিছুই
একটু বুঝায়া বলেন :)
মাথাটা আজকাল কেন যে এমন কাজ করে না কে জানে!
সে যাই হউক
মনে হয় অভি নন্দন দিতে হবে,
তাই বিনা দ্বিধায় অভিনন্দন।
শুভেচ্ছা, সকলের তরে।
:)
১৯ শে মার্চ, ২০০৮ ভোর ৪:০০

লেখক বলেছেন: পোলা পুতুল শুভ নামের একটা মাইয়া পুতুলের পাল্লায় পড়ছে, জীবনের লাইগ্যা।

শুভেচ্ছা দুইজনে ভাগ কইরা নিছি।
অভিনন্দনের জন্য ধন্যবাদ।

৪৬. ১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ২:১০
মনের কথা বলেছেন: অনেক অনেক অভিনন্দন। আমাদের আবার ভুইলা যায়েন না
১৯ শে মার্চ, ২০০৮ ভোর ৪:০১

লেখক বলেছেন: মনের কথা ভুলব কি করে!
আপনাকে ধন্যবাদ।

৪৭. ১৮ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
প্রীটি সোনিয়া বলেছেন: কালকে পোষ্টা দেখতে এসে হঠাৎ কাজ চলে এসে ছিল কিছু.......তাই দেখা ও মন্তব্য কোনাটাই হয়নি.......খুবই দুঃখিত,খারাপ লাগছে এত দেরিতে অভিনন্দন জানাতে।তারপরেও আপনাকে জানাই..........

অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।

ভালো থাকবেন।
১৯ শে মার্চ, ২০০৮ ভোর ৪:০৪

লেখক বলেছেন: কোন অসুবিধা নেই প্রিয় প্রিটি সোনিয়া। আমিও অনেক দেরীতে ব্লগে সুখবরটি দিয়েছি।
অনেক অনেক ধন্যবাদ।
আপনিও ভাল থাকবেন।

৪৮. ১৯ শে মার্চ, ২০০৮ রাত ১:৩৯
মৈথুনানন্দ বলেছেন: :-* শুভর পুরো নাম কি শুভলক্ষী, না শুভশ্রী, না কি শুভাঙ্গী - না শুভমিতা????? :-*
১৯ শে মার্চ, ২০০৮ ভোর ৪:১০

লেখক বলেছেন: "শুভ" আমার শুধুই শুভ। ব্লগে বিশেষ কেউ চেনার সম্ভবনা থাকলে ভাল নামটি জানাতাম। বিখ্যাত কোন নাম হলে বলতাম। কিন্তু শুভ শুধু আমার কাছেই বিখ্যাত। তাই ভাল নামটি আমার কাছেই না হয় থাক।

৪৯. ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ৮:৩৮
েজবীন বলেছেন: আমি ...এতোক্ষনে বুঝলাম:):)....

শুভকে অনেক শুভেচ্ছা।....আর তোমারে মাইর....
জীবনের যাত্রাপথে

দু'জনে যাও দ্বৈবরথে
উজ্জল হোক, সুন্দর হোক
অনাগত দিনের আনন্দলোক

ভালো থাকো অনেক
২৮ শে মার্চ, ২০০৮ রাত ৩:৪৭

লেখক বলেছেন: জেবীন অনেক অনেক ধন্যবাদ। তোমার মাইর যেন কখনো শেষ না হয়।

শুভ এবং আমার পক্ষ থেকে তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা।

 

মোট সময় লেগেছে ২.৮৫৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
_সন্ধ্যপ্রদীপ
"চারিদিকে শ্বাপদের পদচিন্হ
মুক্তির বারতা আর সবুজের মাঠে
কন্কাল আর অস্থি যেন আজ
সভ্যতার স্মারক ।
নর্দমার কীটে আর গন্ধে
কীইবা যায় আসে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই