আমার প্রিয় পোস্ট
- মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের অসাধারন কিছু ছবি - সু-শান্ত
- জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মরণ । ভালো লাগা প্রিয় কবিতারা-২৯ (সাম্যবাদী--কাজী নজরুল ইসলাম ) - আবদুর রাজ্জাক শিপন
- ------------------ ব্লগে প্রকাশিত বাংলা গানের যত কথা ( আরো সংযোজন করা হবে ) - রুবেল শাহ
- জ্বালানি ছাড়া বিদ্যুৎ উৎপাদনে নতুন সূত্রে বিশ্বব্যাপী আলোড়ন উদ্ভাবক কচিকে জাতিসংঘের অভিনন্দ - পলাশ
- সলিমুল্লাহ খানের ইলিয়াস চিন্তা: ভুল ভাংলে তাকে পাওয়া যায় - ফারুক ওয়াসিফ
- বাংলা গান ডাউনলোডের জন্য সবচে ভাল সাইট কোনটি? - কেএসআমীন
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- অনলাইনে রবীন্দ্রনাথের গীতবিতান। বাংলায় - সাদিক মোহাম্মদ আলম
- আপনি কি গান খুজতেছেন ?? বাংলা, হিন্দি বা ইংলিশ ?? - নিঃসঙ্গ
- দায়ভার - সুখী মানুষ
- ওদের ধর্মের নাম বান্গালী ধর্ম- সংগ্রাম ১৩ই মে ১৯৭১ - বোঘদাদি হেকিম
- রিলিজ নোটস : মুক্তলেখা (প্রকাশিত হলো ইবুক মুক্তলেখা) - হাসিব মাহমুদ
- সাম্প্রতিক খাদ্য সংকট ও আমাদের কৃষি - দিনমজুর
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- গুন্টার গ্রাসের সাক্ষাৎকার ( চতুর্থ পর্ব) - মৃদুল মাহবুব
- হুমায়ূন আজাদের কয়েকটি ত্রিকালদর্শী প্রবচন । (উতসর্গঃ বিশ্বের সকল মুক্ত মন কে) - সিহাব চৌধুরী
- ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বধ্যভূমি...... - ফেরারী পথিক
- বাঙলা ভাষা ।। হুমায়ুন আজাদ - মুকুল
- গল্প : একের ভিতর দুই (পুন:প্রকাশ) - অমি রহমান পিয়াল
- মুক্তির মন্দির সোপানতলে কতপ্রান হল বলিদান - নুপুর
- আমার ওসব হয় না , আমি পারি না ( আরিফ জেবতিকের স্বীকারোক্তি ) - আরিফ জেবতিক
- মন - রোডায়া
- ধর্ম অট্টালিকা মাথায় ভেঙ্গে পড়ছে! - হমপগ্র
- আমি গর্বিত, আপনি নন?? - সন্ধ্যাপ্রদীপ
- খিদে,অনেক খিদে - ফারহান দাউদ
- জগন্নাথ হল, ২৬শে মার্চ, ১৯৭১ - রাগিব
- পুনর্মুদ্রন ..।// লেখাটা দয়া কইরা পড়েন - ছক্কা হাজী
- বাংলা বানান রীতি-১ ("পড়া" এবং "পরা" সমাচার) - হমপগ্র
- ......ড: আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ব: , নজরুল এবং রবীন্দ্রনাথ - সন্ধ্যাপ্রদীপ
- যারা এখন রবি ঠাকুরের কথা ভাবছেন ...তাদের জন্যে - এস্কিমো
- বিজয় দিবসে কিছু ভিডিও ফুটেজ - অমি রহমান পিয়াল
- ব্লগারদের মিলন মেলার কিছু ছবি !!! - সুখী মানুষ
- প্রিয় ব্যক্তিত্বঃ - শহীদ মুনীর চৌধুরী - এস্কিমো
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- "গন্ডগোলের দিন গুলি" গো.আ সাহেবের একাওর নামা
- লাল দরজা
- ব্লগীয় রাজাকারগুলোর একটা তালিকা তৈরি করুন। - লাইটহাউজ
- ফিরে দেখা ১৯৭১ - পূর্ব পাকিস্তান যেখানে আকাশও কাঁদে : স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ১১ - মিরাজ
- শ্রেষ্ঠ ঔপন্যাসিক আখতারুজ্জামান ইলিয়াস - লাইটহাউজ
- মুক্তি'র কিছু গান আর কিছু স্মৃতি কথা - লাল দরজা
- শেষের থেকে শুরু! - দুঃখবিলাস
- তাজউদ্দিন আহমেদ - নিঃসঙ্গ সারথি ( যারা দেখতে চান: উতসর্গ - "জেনারেল") - এস্কিমো
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- '৭১ এ ঢাকা বিশ্ববদ্যালয়ের গনহ্ত্যার দূর্লভ ভিডিও চিত্র। - লারেলাপ্পা
- সহজ মানুষ - লালন ফকির
- কবি, তোমার বাংলাদেশ আ'জো স্বপ্ন দ্যাখে - লাল দরজা
- ফেরা - লাল দরজা
- স্বাগতম (পুতুল) - আহমাদ মুজতবা
- ২৬ মার্চ, ১৯৭১ মুজিবের স্বাধীনতা ঘোষনার একটি প্রমাণ : টেলেক্স প্রিন্ট আউট - অমিত
- আশা পূর্ণ হইল না - লালন ফকির
- অন্য নারীদের কথা - রেজওয়ান
- জটিল ও কুটিল চর্যাপদ - ১ [ পটমঞ্জরী ]--- লুইপাদানাম্ ) - রামারাও সিদ্ধা
- তোমার সূর্য ওঠার আগেই আমাকে উঠতে হয়... - মনের কথা
- চর্যাপদ --- ১ রাগ [ পটমঞ্জরী ]--- লুইপাদানাম্ - রোকন
- বনলতা সেন - জীবনানন্দ দাস - জেনারেল
- ডেথ অব আ জিনিয়াস : জহির রায়হান - অমি রহমান পিয়াল
শেরালী কুড়ি/মুক্তিযুদ্ধে নিহত শিশু
১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:১৫
অনেক আশার বহু বেদনার কাঙ্খিত স্বপ্নের ভোরে,
শত্রুর সুখে রোপিত বীজের পুষ্পেরা আজ ফোটে।
এ মাটির বুকে যায়নি গাঁথা পরাধীনতার মন্ত্র,
রেখে গেল তায় তপ্ত ধরায় অমানবিকতার চিহ্ন।
মৃত্যু কোটর হয়তো গ্রেনেট অথবা একটি মাইন,
অবুঝ শিশু দেয় ফাঁদে তার সবুজ চপল পা।
পরাজয়ের গ্লানির বদলে নিস্পাপ শিশুর প্রাণ,
খুনী ধর্ষক শত্রুর মুখে আনে তৃপ্তির বান।
তিরিশ লাখের রক্তে এদের তৃষ্ণা দূর্ণিবার,
রক্ত ঝরুক রক্তে লেখা স্বাধীনতার নাম।
যুদ্বোত্তর সংকটের সমাধান এত কঠিন! তা এখনো কেউ বুঝতে পারেনি। তাই যদুর চায়ের দোকানে পান প্রার্থীদের আড্ডায় দুঃশ্চিন্তার লেশ মাত্র নাই। ওহেদ আলী বয়াতীর দোতারায় যখন মুক্তি বাহিনীর বীর গাঁথা মূর্ত হয়ে উঠে, তখন শ্রোতারা হাত তালি আর হাত খরচ দুটোই অকাতরে দান করে।
ভজনের ফেরার অপেক্ষায় অতিষ্ঠ নমিতার সময়গুলো, স্বপ্নের স্বাধীন সোনার বাংলাদেশ গড়তে, আগামী দিনের সৈনিকদের অক্ষর জ্ঞানদানে ব্যায় করছে। ভজন ফিরে এলে নিশ্চই খুব মুগ্ধ হবে।
পাড়ার যুবকেরা বাঁশ যোগাড় করে ছনের চালার নীচে আমাদের গ্রামের প্রথম পাঠশালার ভিত্তিপ্রস্তর স্থাপন করে। তার ছায়ায়, নমিতাদির মায়ায়, শেরালীর বর্ণমালা শেখার প্রয়াস চলে। জানিনা কি কারণে এক একটা বর্ণমালা আমার সামনে নতুন দিগন্তের দ্বার উম্মোচন করে দিতে লাগল!
মধুর স্বাদ ও রংয়ের মরুভূমির বালুর মত ছাতু হাতের তালুতে নিয়ে চাটতে চাটতে বাড়ী ফেরার সময় মনে হত; মায়ের কাছে যদি নমিতাদীর ছাতুর বস্তাটা থাকতো!
আকাশে মেঘের পাল, নদীতে জোয়ারের জল, বেন্না আর হিজলের থোকা থোকা ফুলের ডালি হয়তো একটি সুন্দর নবান্নের সূচনা সংগীত। মেঘের গুরু গুরু গর্জন, বাজায় তারই ঢাক।
এই বৈশাখে আমাদের মত আরো অনেকের ছনের চাল, মাথা গোজার আশ্রয় হয়ে থাকবে কিনা, সে ভাবনার আতঙ্ক দোলায় প্রকৃতির সুন্দরের দান আর অকুন্ঠ চিত্তে পান করা হয়ে উঠে না।
বৈঁচি, বেতুমের লোভে পাল বাড়ীর পরিত্যাক্ত জঙ্গলে একদল ছেলেমেয়ে অভিযানে বেড়িয়েছে। অভিযাত্রী দলের কারো কঁচি পা একটা কঠিন কিছুর দলায় হোচট খেলো। দলের বাকীরা তা আবিষ্কারের নেশায় খুঁজে পেল একটা শক্ত বল। ব্যাস খেলা শুরু হয়ে গেল। এদিক ওদিক ছুড়ে ফেলে আবার কুড়িয়ে পাওয়ার আনন্দ! কিন্তু বলটা কিসের তৈরী? সে প্রশ্নের উত্তর বড় কঠিন, বড় নির্মম। ছোট মাথায় এতকিছু ঢুকে না। বল নিয়ে সবাই বাড়ী এল। পুরুষরা বৈশাখের আর্শিবাদী বর্ষনের আগেই আমনের আগাছা নিড়ানীতে, ক্ষেতে। কৃষানীরা বর্ষায় ঘরে বসে রান্নার চুলো আর খড়ি সাজিয়ে রাখছে। উঠোনে অদ্ভূত বল নিয়ে, ছোটদের খেলায় মনোযোগ দেয়ার সময় কারো হাতে নেই। আঙ্গিনায় শিমের শুকনো লতা পোড়ানো হচ্ছে, হুকোর তামাক সাজায় তার ছাই দিয়ে বাতাসার মত টিক্কা হবে। তাতে একটু আগুনেই আরাম করে তামাক টানা যাবে। কে যেন বলটা সেদিকে গড়িয়ে দিল! তামাসা দেখার জন্য সবাই সেখানে জড়ো হল।
বিকট শব্দে গ্রামটা কেঁপে উঠল। যুদ্ধের বিভীষিকা এখনো শেষ হল না! সবাই এবার অকুস্থলের দিকে ছুটল। বিরাট একটা গর্ত ঋতুশ্রাবের রক্তে ক্ষানিকটা পূর্ণ। জরায়ূতে এই কিছুদিন আগে এমন রক্তেই এ শিশুরা বসবাস করতো। এখন সে রক্তেই আবার মিশে গেল। যাদের জীবিতাবস্থায় পাওয়া গেল, তাদের নৌকা বোঝাই করে বোয়ালমারী বাজারের দাতব্য চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হল। এদিকে রক্তে নৌকা প্রায় ডুবুডুবু। কে একজন নৌকাডুবী রহিত করতে সেওতি দিয়ে সে রক্ত গোমতীর ঘোলাজলে সেঁচে দিচ্ছে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতায় এদের রক্ত যোগ হবে?
অতিরিক্ত রক্তক্ষরণে দাতব্য চিকিৎসালয়ে পৌঁছার আগেই অনেকের কঁচিপ্রাণ অসীমের সন্ধানে উড়াল দিয়েছে।
গোমতীর তীরে শোল মাছের সোনালী পোনার মত কঁচি দেহগুলো সারি বেঁধে বিছিয়ে রাখা হয়েছে। বৃন্ত থেকে ছেড়া, জল দিয়ে ফুলদানীতে সাজিয়ে রাখা গোলাপের মত, এখনো এদের দেহ থেকে প্রাণের খুশবো ছড়াচ্ছে।
ক্রোধ না দ্রোহ, শোক না সংশয়, অযত্ন না অবহেলায়, কার বেখেয়ালে শেরালীর বৈশাখের ভৈরবী এমন করুণ ধারায় ঝরছে!
লেখক বলেছেন: ধন্যবাদ প্রণবদা।
লেখক বলেছেন: নাসিফ বাই, অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ভাই উৎসাহ দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
মুকুল বলেছেন:
*****
লেখক বলেছেন: ধন্যবাদ মুকুল ভাই।
আকাশচুরি বলেছেন:
++++++++++++
লেখক বলেছেন: এত্ত প্লাস! ধন্যবাদ।
ফারহান দাউদ বলেছেন:
সাথেই আছি।
লেখক বলেছেন: আশা করি সব সময় থাকবেন।
রাশেদ বলেছেন:
ভাল্লাগছে।
লেখক বলেছেন: ধইন্যাপাতা রাশু।
তীরন্দাজ বলেছেন:
"গোমতীর তীরে শোল মাছের সোনালী পোনার মত কঁচি দেহগুলো সারি বেঁধে বিছিয়ে রাখা হয়েছে। বৃন্ত থেকে ছেড়া, জল দিয়ে ফুলদানীতে সাজিয়ে রাখা গোলাপের মত, এখনো এদের দেহ থেকে প্রাণের খুশবো ছড়াচ্ছে।"অসম্ভব সুন্দর লিখেছেন পুতুল! আশা করছি এভাবেই চালিয়ে যাবেন!
লেখক বলেছেন: তীরুদা অনেক ধন্যবাদ। চেষ্টা করবো।
জুবুথুবু বলেছেন:
কেমন আছেন। অনেক দিনের একটা বিচ্ছিন্নতা গেল ব্লগের সাথে। এসে দেখি সব কিছু ভিন্ন রকম। অনেক দেরি হয়েছে যদিও, তবুও অনেক অনেক শুভেচ্ছা।
লেখক বলেছেন: জুবুথুবু, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
আমিও নতুন বাসায় এসে প্রায় একমাস পর আজ নেট সংযোগ পেলাম।




















অনেক আশার বহু বেদনার কাঙ্খিত স্বপ্নের ভোরে,
শত্রুর সুখে রোপিত বীজের পুষ্পেরা আজ ফোটে....
+