একটি টেলিভিশন চ্যানেলের জেনারেল ম্যানেজারকে সম্প্রতি কর্তৃপক্ষ দিয়েছে এক দৃষ্টান্তমুলক শাস্তি! কেমন সে শাস্তি? জানা গেছে, বিখ্যাত সে চ্যানেলটির জিএম নিজের বাড়ি বা অন্য কোথাও যাওয়ার সময় পথে যেসব জেলা পাড়ি দিতে হয় সেখানকার প্রতিনিধিদের কাছ থেকে নিতেন উপটোকন। তাও আবার যেমন তেমন উপটৌকন না। এক মন আম, ১২ কেজি মিষ্টি কিংবা গ্যারেজে গাড়ি সারানোর বিল। তিনি নিজেই ফোন করে প্রতিনিধিদের ডেকে হয় এসব কিনিয়ে নিতেন অথবা বিল হাতে ধরিয়ে দিতেন। সম্প্রতি এসব ঘটনা অফিসে জানাজানি হলে চ্যানেল কর্তৃপক্ষ তা খতিয়ে দেখে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেয়ে তাকে শাস্তি দেয়া হয়। শাস্তি হচ্ছে- জেনারেল ম্যানেজারের মাসিক বেতন থেকে টাকা কেটে নিয়ে তা পাঠিয়ে দেয়া হয়েছে সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছে। সেই সঙ্গে কর্তৃপক্ষ চ্যানেলের কেন্দ্রিয় অফিসসহ প্রতিনিধিদের প্রতি একটি নোটিশ জারি করে। বিষয়টি এখন ওই চ্যানেলের সংবাদ ও অনুষ্ঠানকর্মীদের আলোচনার কেন্দ্রবিন্দু। একান্ত আড্ডায় তারা এসব তথ্য জানিয়ে হাসাহাসিতে মেতে ওঠছেন।
উপটৌকন তালিকা:
১. ম্যাঙ্গো জেলা প্রতিনিধির থেকে এক ঝুড়ি (এক মন) আম- ২৯০০/-
২. পাগলাগারদ জেলা প্রতিনিধির থেকে দুই ঝুড়ি (এক মন) আম - ৩০০/-
৩. সুইসাইড জোন জেলা প্রতিনিধির থেকে ১২ কেজি মিষ্টি - ৩৬০০/-
৪. চমচম জেলা প্রতিনিধির থেকে চারবারে মোট ১২ কেজি মিষ্টি- ১৮০০/-
৫. চমচম জেলা গ্যারেজ বিল ৩১শ টাকা ; দেয়া হয়েছে ২৫শ’ টাকা (বাকি) - ৬০০/-
৬. সাইজির আখড়া প্রতিনিধি থেকে প্যারা ও চমচম ৪ কেজি- ৭০০/-
---------------------------------------------------------------------------------------
মোট- ১২,৬০০/-
অফিসে জারি করা নোটিশটি হচ্ছে:
সুহৃদ সহকর্মী
শুভেচ্ছা নিবেন। আমরা সম্প্রতি বিভিন্ন মাধ্যমে জেনেছি যে, ... নাম ভাঙিয়ে অনেকেই বিভিন্ন জেলা ও থানা প্রতিনিধিদের থেকে সুবিধা নিয়ে আসছেন। যা আমরা গর্হিত এবং লজ্জাজনক বলেই মনে করি। ভবিষ্যতে ... কর্মকর্তা-কর্মচারী বা অন্য কেউ জেলা প্রতিনিধি বা থানা প্রতিনিধিদের থেকে কোনো পণ্য সামগ্রী বা খাদ্য সামগ্রী কোনো অবস্থাতেই নিতে পারবে না। যদি কোনোভাবে ... কর্তৃপক্ষ জানতে পারে, জেলা প্রতিনিধি বা থানা প্রতিনিধিদের কেউ কারো সন্তুষ্ট করতে পণ্য সামগ্রী বা খাদ্য সামগ্রী সরবরাহ করেছে, তাহলে সংশ্লিষ্টদের তাৎক্ষনিকভাবে চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে। বিষয়টি অতি জরুরি ও গুরুত্বপূর্ণ হিসেবে মনে রাখবেন এবং সব ধরনের গর্হিত কাজ থেকে বিরত থাকবেন বলে আশা করছি।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



