আমার প্রিয় পোস্ট

পরে লিখবো

কেন !!!!!!!!!!??????????

১৪ ই জুন, ২০০৮ সকাল ১১:৪৪

শেয়ারঃ
0 0 0

পটুয়াখালিতে সিডরে, পরিবারের সবাইকে হাড়ানো একটা শিশুকে এন টিভিতে দেখিয়েছিল, যাকে প্রতিবেশীরা কোলে তুলে নিয়েছিল ; অথচ তখন তারা নিজেরাই যথেষ্ট ক্ষতিগ্রস্হ ছিল । ঠিক সেই সময়েই আমার ছোট্ট মেয়েটার জন্য আমরা টুকিটাকি অনেক কিছুই কিনছিলাম এবং আত্মীয় স্বজনের গিফ্ট পাচ্ছিল যার বেশ কিছু তার প্রয়োজনের অতিরিক্ত বা অল্প ক'দিন ব্যাবহারের পরই বাতিল করে দেয়া হচ্ছিল । ওগুলো আমি কুরিয়ার করে ঐ শিশুটির জন্য পাঠাতে চাচ্ছিলাম, কিন্তু তা আর হয়ে ওঠেনি ।

এমন অনেক কিছুই আমরা কিনি বা গিফ্ট পাই যা অবশেষে আমাদের তেমন কোন কাজেই লাগেনা অথচ ঘরে থেকেই পুরোনো হয়ে যায় । আমার অবশ্য কোন জিনিষই ঘরে থাকেনা, অল্প বা বেশী ব্যাবহারের পরে তা পরবর্তী হাতে চলে যায় । আর কখনও চাকরী বা কোন কাজে ঢাকার বাইরে গেলে ব্যাগ ভরা জিনিসপত্র গেলেও ফিরেছি খালি ব্যাগে, কখনও ব্যাগটাও ছাড়াই ।

তাই মিডিয়া তে হঠাৎ নিঃস্ব হওয়া মানুষ দেখলে তাদেরকে আমার কিছু দিতে ইচ্ছা করে । যেকোন আদান প্রদানে কুরিয়ারকে আমি সহজ মনে করি, তাই কুরিয়ার পৌছে এমন ক্ষতিগ্রস্হ মানুষের নিজের বা পরিচিত কারো মোবাইল নাম্বার সহ ঠিকানা পেলে ঘর থেকে কিছু না কিছু বের করতেই পারবো, যা পেলে তার মনে হতে পারে ওটা একটা আন্তরিক নিদর্শন ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই জুন, ২০০৮ সকাল ১১:৫৮
চে বলেছেন: সুন্দর উদ্যোগ। আপনি এ ব্যাপারে মহারাজা নিকের মানুষটির সাথে যোগাযোগ করুন। উনি বিষয়টিকে একটি সাংগঠনিক রুপ দেয়ার চেষ্টা করছেন। আমিও আপনাদের এ প্রচেষ্টায় থাকব। এ ব্যাপারে কৌশিকেরও আগ্রহ দেখেছি।
১৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:১০

লেখক বলেছেন: এ উদ্দোগের সাংগাঠনিকতার কোন প্রয়োজন নেই ;

শুধু সত্যিকার ভাবেই ক্ষতিগ্রস্হ মানুষের মোবাইল নাম্বার সহ সঠিক ঠিকানা জানান ।

মিডিয়া তে প্রচারিত তথ্যও জানাতে পারেন ।

 

মোট সময় লেগেছে ০.৯০৬৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এটি হঠাৎ প্রাকৃতিক দূর্যোগে একেবারেই নি:স্ব হয়ে যাওয়া আসহায় মানুষদের আমরা প্রিয় যে সব ব্যাবহার্য্য জিনিস পত্র দিতে চাই, সেগুলো...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই