আমার আগে একটা অ্ভ্যাস ছিল কোথাও কোনো প্রবাদ-প্রবচন পেলে ডায়রীতে টুকে রাখা। এর অংশ বিশেষ তুলে দিলাম-
বাস্তববাদী হবার সুবিধা অনেক, কিন্ত সুখ তাতে অনেকটাই কমে যায়।-টমাস হুড
যে ঘুমায় বেশি, ভা্গ্য তাকে দূর থেকে বিদ্রূপ করে।-ড্রাইডেন
আনন্দ দিন কে এবং ভালবাসা রাত কে ভালবাসে।-কারলাইল
কথাবার্তায় যে বেশি অন্তরংগ হতে পারে সেই বেশি আপন হয়।-টমাস কেন
যে ভাগ্য কে গড়তে জানে সে ভাগ্য কে বিশ্বাস করেনা।-চার্লস লাম্ব।
প্রেয়সী কখনো কুৎসিত হয় না।-জে. জে বেড।
নীচ লোকের প্রধান হাতেয়ার অশ্লীল বাক্য।-হযরত আলী রাঃ
ঠান্ডা মাথার একটি সিদ্ধান্ত, উত্তেজিত মাথার অসংখ্য সিদ্ধান্ত থেকে উত্তম।-স্যার জন স্যাক্লিন।
আস্থা না থাকলে বন্ধুত্ব কখনো জোরদার হয়না।-সিসেরো।
অপরিচিত কে ভালবাসার অনেক ঝক্কি আছে।-জন হে উড।
চেনা মানুষ কে ভালবাসার মধ্যে ঝক্কি কম।-কারলাইল
কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে অবহিত হতে চাইলে তা নিয়ে বই লেখা শুরু করাই ভালো।-বেঞ্জামিন ডিজরেইলি
ভালবাসাবাসির জন্য অনন্তকালের প্রয়োজন নেই।একটি মুহূর্তই যথেষ্ট।-ইভান তূর্গেনিভ
suicide is the permanent solution of temporary problem.
to start a work 3'o'clock is too early or too late.
(আপাতত টায়ার্ড হয়ে গিয়েছি। আরো আপডেট হবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



