আর ছাপানো হবে না অক্সফোর্ড ডিকশনারি
ম্যাশএবল জানিয়েছে, অক্সফোর্ড ডিকশনারির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ১৯৮৯ সালে যা গত দশ বছর ধরে অনলাইনেও রয়েছে। এবার এই অভিধানের তৃতীয় সংস্করণ পুরোটাই অনলাইন-নির্ভর হতে যাচ্ছে এবং তা ছাপাখানার বাইরেই থেকে যাচ্ছে। তবে জানা গেছে, অক্সফোর্ড ডিকশনারির ছাপাখানা ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস’ ছোট আকারের অক্সফোর্ড ডিকশনারি ছাপানোর কাজ চালিয়ে যাবে। তবে পুরোটা পাওয়া যাবে কেবল অনলাইনেই।
অনেকের মতে, ইবুক ও ইবুক রিডার ডিভাইস বা ট্যাবলেট কম্পিউটারের দাপটে ছাপানো বইয়ের চল একসময় বিলুপ্ত হতে পারে, এই ঘটনা যেন তারই প্রমাণ। এছাড়াও আমাজন ডটকম গত বছরই জানিয়েছে তাদের ইবুক রিডার কিন্ডলের জন্য যে হারে ইবুক বিক্রি হচ্ছে, তা ছাপানো বই বিক্রির চেয়ে বেশি ছিল। এতে করে ছাপানো বইয়ের দিন শেষ হতে চললো বলেই মনে করেন অনেকে।
তবে, অভিধানটির তৃতীয় সংস্করণ প্রকাশিত হতে আরও ১০ বছর বাকি রয়েছে। এই ১০ বছরে সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে বলেও বিভিন্ন ব্লগে অনেকেই মত প্রকাশ করেছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/সজীব/এইচবি/আগস্ট ৩১/১০
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।