আমার প্রিয় পোস্ট

কিভাবে হবেন Vendor Certified (Microsoft, Oracle, Cisco...)?

৩১ শে জুলাই, ২০১০ দুপুর ২:৫৪

শেয়ারঃ
0 6 0

সামুতে মাঝে মাঝেই এই বিষয়ের উপর সাহয্য চেয়ে পোস্ট আসে। তাই ভাবলাম এটা নিয়ে একটা পোস্ট দেই।চেষ্টা করব ভেন্ডর সার্টিফিকেশন সম্পর্কে একটা মোটামুটি ধারনা দিতে।

প্রথমেই আসা যাক ভেন্ডর সার্টিফিকেশন কি?
মূলত কিছু প্রতিষ্ঠান (ভেন্ডর) তাদের প্রডাক্ট এর এক্সপার্টিজের উপর সার্টিফিকেশন প্রদান করে থাকে এবং এই প্রক্রিয়ায় যেই ধরনের প্রশ্ন হয়ে তা অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে দিতে হয়। খুব পরিচিত কিছু ভেন্ডর হলো Microsoft, Oracle, Sun Java, CopmTIA, IBM, RedHat ইত্যাদি।
এখন কথা হলো আপনি কেন এধরনের সার্টিফিকেশন নিতে যাবেন বা এর প্রয়োজনীযতা কতটুকু?
এর সহজ সরল উত্তর হলো আজকাল আই.টি প্রফেশনালদের জন্য ভেন্ডর সার্টিফিকেশন প্রায় অত্যাবশকীয়, আর তা চাকুরীর বিজ্ঞাপন দেখলেই বুঝা যায়। এটি একদিকে যেমন আইটি সেক্টরে প্রফেশনালিজম বৃদ্ধি করবে সেই সাথে আপনার কর্ম ক্ষেত্রও বাড়িয়ে দিবে। আর এগুলো বাদ দিলেও আপনি আপনার দক্ষতা যাচাই করার জন্য এসব সার্টিফিকেশন পরীক্ষায় অংশগ্রহন করেতে পারেন।শখের বশে করছে এমনটিও হয়!

কারা এই পরীক্ষা নেয়?
Online Exam দেওয়ার জন্য নিদির্ষ্ট কিছু অনুমোদিত টেস্টিং সেন্টার আছে।বেশীর ভাগ Vendor এর Certification Exam নেয় এরকম দুটি টেস্ট সেন্টার হলো Prometric এবং Pearson VUE। এই দুটি সেন্টারের মাধ্যমেই বেশীরভাগ সার্টিফিকেশন এক্সামে অংশগ্রহন করা যায়। দেশ বিদেশে এ দুটি প্রতিষ্ঠনের প্রচুর Authorized Test Center আছে।

আপনি কি ধরনের সার্টিফিকেশন নিবেন তার উপর নিভর করবে কোন টেস্ট সেন্টারে পরীক্ষা দিবেন। যেমন Microsoft/Java এগুলো নেয় Prometric আর Oracle/Cisco/Zend নেয় Pearoson VUE। আবার কিছু ভেন্ডর দুটি টেস্ট সেন্টারেই দেওয়া যায়। এসব ছাড়াও আরও অনেক ভেন্ডর আছে যা Pearoson VUE www.pearsonvue.com ) বা Prometric (www.prometric.com ) সাইটে অথবা ভেন্ডর এর সাইটে Microsoft/Java/Oracle etc. পাবেন।

বাংলাদেশে ঢাকা এবং চিটাগং এ Pearosn VUE বা Prometric এর বেশ কয়েকটা অথোরাইজড টেস্ট সেন্টার আছে। খুব সহজেই এসব প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সার্টিফিকেশন এক্সাম এ অংশগ্রহন করতে পারবেন। এছাড়াও ওয়েব সাইট থেকেও আপনার প্রয়োজনীয় এক্সামটি রেজিস্ট্রেশন করতে পারবেন। এক্সাম রেজিস্ট্রেশন ফি ক্রেডিট কার্ড অথবা যেই টেস্ট সেন্টার এ পরীক্ষা দিবেন সেখানও পরিশোধ করা যায়। তবে সরাসরি টেস্ট সেন্টার থেকে রেজিস্ট্রেশন করাই উত্তম।

List of Authorized Pearson VUE test Center:
New Horizons C L C - Chittagong
Daffodil International University - Dhaka
Genuity Systems Ltd. - Dhaka
IDB-BISEW - Dhaka
Infinity Institute Of Business & Technology - Dhaka
IT Bangla Ltd - Dhaka
New Horizon C L C - Dhaka

Details: http://www.pearsonvue.com (Click Locate test center)

Authorized Prometric Test Center:
New Horizons C L C - Chittagong
BASE LTD DHAKA 1205
US Software Ltd DHAKA 1205
Daffodil International University Dhaka
Genuity Training Dhaka
Infinity Solutions Dhaka
IT Bangla Ltd Dhaka 1000
Dot Com Systems Dhaka
IDB-BISEW Dhaka

Details: http://www.register.prometric.com/Centers.asp

খরচ কেমন?
ভেন্ডর অনুসারে রেজিস্ট্রেশন ফি কম বেশী হয়। যেমন মাইক্রোসফটের প্রায় সব এক্সাম এর রেজিস্ট্রেশন ফি ৫০$ (প্রায় ৩৫০০ টাকা)। এর সাথে আপনাকে যোগ করতে হবে টেস্ট সেন্টার ফি (৫০০-১০০০ টাকা)। একই ভাবে ওরাকল এর ফি ১২৫$, জাভা ৩০০$। তবে অনেকই আবার বিভিন্ন রকম ডিসকাউন্ট দিয়ে থাকে। যেমন Asia Region এর জন্য জাভা ১৫০$ এ দেওয়া যায়। এছাড়া Original Learning Items (বই/সিডি) ব্যবহার করলে সাথে ৭%-৫০% ডিসকাউন্ট ভাউচার থাকে। মাঝে মাঝেই প্রমোশনাল অফার থাকে যেমন একটি এক্সাম এর টাকা দিয়ে দুবার পরীক্ষা দেওয়া যায়।

আপনি কোন ভেন্ডর এর সার্টিফিকেশন নিবেন?
এর উত্তর হলো আপনি যেই বিষয়ের উপর এক্সপার্ট অথবা আপনার আগ্রহ যেই বিষয়ে। যেমন কারও যদি নেটওয়ার্কিং এর উপর দক্ষতা থাকে তিনি মাইক্রোসফট/সিসকো/লিনাক্স এর নেটওয়ার্কিং সার্টিফিকেশন নিতে পারেন। যেমন Network+, MCSA, MCSE, CCNA, CCNP, RHCE। আবার যারা ডাটাবেজ এক্সপার্ট হতে চান তারা OCP, OCA, OCM সার্টিফিকেশন নিতে পারেন। ডেভলাপারদের/প্রোগরামারদের জন্য MCSD, MCITP।

MCP: Microsoft Certified Professional
MCSA: Microsoft Certified System Administrator
MCSE: Microsoft Certified System Engineer
MCITP: Microsoft Certified IT Professional
MCPD: Microsoft Certified Professional Developer
MCTS: Microsoft Certified Technology Specialist
OCP: Oracle Certified Professional
OCA: Oracle Certified Associate
CCNA: Cisco Certified Network Associate
CCNP: Cisco Certified Network Professional
SCJP: Sun Certified Java Professional
ZHE: Zend Certified Engineer

মাইক্রোসফট এর একটি পরীক্ষা পাস করলেই MCP হয়ে যায়। কিন্তু অন্যান্য সার্টিফিকেশনের জন্য একের অধিক পরিক্ষায় পাশ করতে হয়। যেমন MCSA এর জন্য সর্বনিম্ন ৪টাতে পাস করতে হয়। এটা সার্টিফিকেশন অনুসারে কম বেশি হয়।

প্রশ্নের ধরন কি?
বেশীরভাগ MCQ টাইপের হয় এর সাথে Drag and Drop, Simulation (সমস্যা দেওয়া থাকবে সেই অনুযায়ী সমাধান করতে হবে) থাকতে পারে। আপনি যদি সঠিক ভাবে পড়াশোনা করে পরিক্ষায় অংশ গ্রহন করেন আমার ধারনা একটা আলাদা মজা পাবেন। কিন্তু এসব পরিক্ষার প্রশ্ন নেটে (Brain Dumps বলে) আগেই পাওয়া যায় যা পড়ে অতি সহজে পাশ করতে পারবেন। তবে এই পদ্ধতিতে পাশ করার চেয়ে না করাই ভাল। কিছু শিখতে পারবেন না!

আরেকটা কথা ভেন্ডর সার্টিফিকেশন শুধুমাত্র টেকিদর জন্য হয় তা কিন্তু না। নন টেকিদের জন্যও আছে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভেন্ডর সার্টিফিকেশন ;
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১০ সকাল ৯:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:০৩
সব পেয়ে ও শূণ্য যে হৃদয় বলেছেন: আমি একজন (MCP: Microsoft Certified Professional )

আমার সেন্টার ছিল Daffodil International University Dhaka

যেহেতু আমি Daffodil Institute Of Information & Technology-র

একজন ছাএ ছিলাম তাই ওখান থেকেই দিয়েছিলাম।

আপনার পোশট ভালো লাগ্লো ।
৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:১১

লেখক বলেছেন: হুম। ভবিষ্যতে অন্যান্য সেন্টার থেকেও পরীক্ষা দিতে পারবেন সেইম আইডি দিয়ে।

৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:১১

লেখক বলেছেন: ধন্যবাদ!

৩. ৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:১১
বিশ্বপ্রেমিক বলেছেন: + এবং প্রিয়তে। ভবিষ্যতে কাজে লাগবে আশা করি :)
৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:১২

লেখক বলেছেন: কাজে লাগবে সেই আশাই করি!

৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনিতো গ্রাফিকস নিয়ে কাজ করেন। রিসেন্টলি Autodesk এসবের উপর সার্টিফিকেশন চালু করছে। ট্রাই করতে পারেন!

৫. ৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৪১
আদনান_ফিরদাউস বলেছেন: SCJP হওয়াটাই সবচেয়ে কঠিন। আর ১-১.৫ বছরের মধ্যে MCSA করবার ইচ্ছা আছে।
৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: ওক্কে!

৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৪:০১

লেখক বলেছেন: :)

৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: থ্যাংকু

৮. ৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৪:১৮
হঠাৎ বৃষ্টি! বলেছেন: এই পোস্টে মাইনাস পাওয়ার মত কিছু লেখছি কিনা বুজতাছি না /:)
৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৫:০২

লেখক বলেছেন: মাইনাস এ ভিটামিন আছে।

৯. ৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৪:২৪
প্যাঁচনাই বলেছেন: আমি তো মনে করছিলাম এখানে প্রশ্ন-পত্র পাওয়া যাবে !!!! এগুলা তো আগেই জানা ছিল !!!! ধূর!!!!!!!!!!!!!!
৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: হা বুঝতে পারছি! মাইনাস দেওয়ার জন্য ধন্যবাদ :)

৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: আপনাকেও

১১. ৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৪:২৯
আমি ভাল আছি বলেছেন: হায়রে পাব্লিক! প্লাস মাইনাস কোথায় ব্যবহার করতে হয় তাও শিখল না।
৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: বের্পানা!

১২. ৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৪১
পাহাড়ের কান্না বলেছেন: বুচ্ছি আমার মত যারা এইসব বুঝে কম হেরাই মাইনাস দিতাছে। তয় আমি এইডা বুঝি এইডা আমার কাজে না লাগলেও অন্যের লাগবে তাই প্লাস।
৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: B:-) :-*

১৩. ৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৫৩
প্যাঁচনাই বলেছেন: লেখক বলেছেন: হা বুঝতে পারছি! মাইনাস দেওয়ার জন্য ধন্যবাদ :)

ভাই মাইনাস তো আমি দেই নাই আমারে ধরলেন ক্যান ???

পাহাড়ের কান্না বলেছেন: বুচ্ছি আমার মত যারা এইসব বুঝে কম হেরাই মাইনাস দিতাছে। তয় আমি এইডা বুঝি এইডা আমার কাজে না লাগলেও অন্যের লাগবে তাই প্লাস।
৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: ভুল হইত পারে। আবার ধন্যবাদ!

১৪. ৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৫৩
রুহু্ননবী বলেছেন: ভাই কোথায় RHCE করা যায়? খরচ কত?
৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন: BASE, IBCS Primax, IT Bangla করায়। খরচ প্রায় ২০হাজার টাকা।

১৫. ৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪১
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: ওই কেডা আছস.. মাইনাচ্যা্রে ধইরা আন..
৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: আপনার গুরু কে একটু রিকোয়েস্ট করে দেখননা বের করা যায় কিনা :P

১৬. ৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫১
অমিত০৯৭ বলেছেন: রুহু্ননবী বলেছেন: ভাই কোথায় RHCE করা যায়? খরচ কত?

BASE করায়। চন্দ্রশিলা সুবাস্তু টাওয়ারে (গ্রীনরোড) অফিস আছে। যোগাযোগ করতে পারেন।
৩১ শে জুলাই, ২০১০ রাত ৮:০৬

লেখক বলেছেন: হুমমম...

১৭. ৩১ শে জুলাই, ২০১০ রাত ৯:০২
ডেইফ বলেছেন: একটি চমৎকার কার্যকরী পোস্ট। সবারই কাজে আসবে। একটা সময় আমাদের ভারত যেয়ে কিছু কিছু ভেন্ডর সার্টিফিকেটের কোর্স আর পরীক্ষা দিয়ে আসতে হত। এখন আমাদের দেশেই বেশিরভাগ চাহিদাসম্পন্ন ভেন্ডর সার্টিফিকেট কোর্স করানো হয় আর পরীক্ষা্ও দেয়া যায়।

ধন্যবাদ আপনার পোস্টের জন্য, ভালো থাকবেন।
০৩ রা আগস্ট, ২০১০ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

০৪ ঠা আগস্ট, ২০১০ সকাল ১০:৩৪

লেখক বলেছেন: X(

১৯. ০৮ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৮
আকাশটালাল বলেছেন: মামা, কই তুমি??? হারায় গেলা নাকি???
০৯ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: আছি!

২০. ১৩ ই আগস্ট, ২০১০ রাত ৮:৪৭
ময়মনসিংহ হতে বলেছেন: কয়দিন কুনু খুজ নাই, তাই খুজ নিতে আইলাম , কেমন আছেন?
১৩ ই আগস্ট, ২০১০ রাত ৯:৩৪

লেখক বলেছেন: আছি ভালই!

১৩ ই আগস্ট, ২০১০ রাত ১০:৩১

লেখক বলেছেন: আপনি কেমুন আছেন? এইবার ঈদ ময়মনসিংহে করব ইনশাল্লাহ!

২১. ২৯ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:০৬
আলামিনস্টাইন বলেছেন: লেখা ভাল হহছে।

সফ্টওয়্যারের উপর কি কোন ভাল ভেন্ডর কোর্স বাংলাদেশে আছে্।

MCAD, MCSD করার ইচ্ছা আছে। কোথায় করা যেতে পারে?
৩০ শে আগস্ট, ২০১০ সকাল ৯:১৯

লেখক বলেছেন: সব ধরনের কোর্সই আছে। উপেরর উল্ল্যেখিত প্রায় সব গুলো টেস্ট সেন্টারেই এই ধরনের কোর্স করাই সেই সাথে ভেন্ডর সার্টিফিকেশন দেয়।

২২. ২১ শে অক্টোবর, ২০১০ ভোর ৪:৫২
ফারহান আহমেদ বলেছেন: ডিপ্লোমা পড়া অবস্তায় কোন কোনটা করা।নাকি পাস করেই করতে হয়।
২১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:১৪

লেখক বলেছেন: জেনারেল পড়ালেখার সাথে এটার কোন সম্পর্কই নাই! আপনি যকোন সময় যে কোন সার্টিফিকেশন এক্সাম দিতে পারেন।

২৩. ২৭ শে মার্চ, ২০১১ রাত ১০:৫০
অক্টোপাস বলেছেন: খুব ভালো লাগলো। অনেক উপকারী পোস্ট।
অগুন্তি ধন্যবাদ। :D :D

 

মোট সময় লেগেছে ১.০৮১২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই