ব্লগ থেকে গান - ৪ (বিরহবিলাস)
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৯
(বিরহবিলাস লিংক)। স্ট্রিমিং । ডাউনলোড ৩.২৭ মেগাবাইট । এইবারের গানের কথা ব্লগার রাজর্ষির । অডিও এডিটিং সফটওয়্যার নিয়ে ওস্তাদি করতে গিয়ে গানটা খিচুড়ি হয়ে গেল (ভালো সিনক্রোনাইজেশন হয় নাই)। ঠিক-ঠাক করার আগে আপাতত ঘোলেই সাধ মিটুক।
লিরিক -
আবারও যদি আসি ঝড় হয়ে
এলোমেলো হয়ে যাও তুমি
ধূসর স্মৃতির বিবর্ণ পাতায়
পড়ে আমার লেখা দিনলিপি
ভেবোনা তোমায় বেসেছিলাম ভালো।
নদীর ঢেউ উত্তাল ছিল বলে
কাল বোশেখী চেয়েছি আমি
সাদা কাশের ঘন সুদূরের পানে
ফিরবো না আর তোমার টানে,
ফিরবো না আর সে চোখের টানে।
ঐন্দ্রজালিক চাঁদের আলোর সুরে
উষ্ণ হত হৃদয় জলাভূমি
নিঝুম দ্বীপের শীতল সবুজ বন
বোঝেনি তোমায় আমার অবুঝ মন
বোঝেনি তোমায় আমার অবুঝ মন
কপিরাইট - রাজর্ষি এবং অচন্দ্রচেতন।
নার্ভাস নাইনটিজ বলেছেন:
এক্সপেরিমেন্ট করার ব্যাপারটাই বেশ ভালো লাগল। চালিয়ে যান।
নার্ভাস নাইনটিজ বলেছেন:
অডিও এডিটিং সফটওয়্যার কোন্টা ব্যবহার করেন?
লেখক বলেছেন:
রিদম ট্র্যাক করা হয়েছে - রিদম রাস্কেল
রেকর্ড করা হয়েছে - ফ্রি অডিও এডিটর ২০০৮
কনভারশন হয়েছে - এক্স.আর.ই. কোড ২.০৪
এগুলো সবই ফ্রি-ওয়্যার। মন্তব্য এবং শোনার জন্য অনেক ধন্যবাদ।
কানা বাবা বলেছেন:
শুরুডা তো ভালৈ হৈচিলো... মাগার মাজকানে আইশা কিচির্মিচির চাউন্দ সুরু কোল্লো...
আগের্পুস্টে জেই লিন্কুগুলান দিচিলাম, হিগলান্ কৈলাম আশোলেই ভালা প্যারুডি হৈবার্পার্তো... পুস্টোদাতার পার্মিসান নিয়া বিচমিল্লা কৈয়া সুরু কৈরালান... আল্লা ভরোশা...
লেখক বলেছেন: শোনার জন্য অনেক ধন্যবাদ। কিচির-মিচিরের জন্যেই বলছিলাম খিচুড়ি হয়ে গেছে। আপনি লিংকগুলা নিয়ে ঘাটাঘাটি করার টাইম পাইতেছি না। খুব একটা সাহসও পাইতেছি না। তবে দেখা যাক ...
হায়দার কািরগর বলেছেন:
আপনি গান করেন জেনে আনন্দিত আমি। গান আমার অনেক বড় একটি ব্যাপার । কিন্তু আমি গান পারিনা। মাঝে মাঝে নিজে নিজে সুর করে গুন গুন করি। তখন সেই সুরে কথা দিয়ে দেই। এভাবে জমেছে অনেক গান।অনেক ভাল গান করুন.....................ভালো থাকবেন।
লেখক বলেছেন: লিরিক পড়ে মুগ্ধ হয়ে গেছিলাম। আপনার গান শুনার খুব ইচ্ছা ছিল। সম্ভব হইলে আপলোড করবেন। আমাদের কেন বঞ্চিত করবেন?
একজন ব্লগার বলেছেন:
আপনি তো মিয়া ব্যাপক প্রতিভার অধিকারী!আমি রিদম রাস্কেল, ফ্রি অডিও এডিটর ২০০৮ এবং এক্স.আর.ই. কোড ২.০৪ তিনটাই ইনসটল করেছি কিন্তু আগা মাথা কিছু বুঝতে পারছি না। একটু সাহায্য করলে খুব উপকার হত। ধন্যবাদ।
লেখক বলেছেন: ব্লগের এইরকম ফরম্যাটে আসলে খুব একটা সাহায্য করার উপায় নাই। আপনার যদি কোন প্রশ্ন থাকে, আমি উত্তর দেয়ার চেষ্টা করতে পারি। আপনি ওদের ফোরাম গুলাতেও অনেক হেল্প পাবেন। আর যদি গানবাজনার সাধারণ ব্যাকরণ জানা থাকে, তাহলেও কিছু সুবিধা হবে। গান শুনে থাকলে অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ!!! লিরিকের কৃতিত্ব ব্লগার ভাই রার্জষি'র।
শত রুপা বলেছেন:
আমার কিন্তু ঘোল ভালই লাগলো
লেখক বলেছেন: ধন্যবাদ!!! অপচেষ্টা অব্যাহত থাকবে।


















