ব্লগ থেকে গান - ৫ (নদীর দুকূল)
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৫৫
নদীর দুকূল লিংক - স্ট্রিমিং । ডাউনলোড ২.১১ মেগাবাইট ।
এবার লীনা ফেরদৌস 'এর ভালোবাসার ছড়া-ছড়ি থেকে।
লিরিক
নদীর দুকূল ভাইস্যা গেছে
আসমানেতে চাঁন
তোর হাসিতে ঘর ভাইস্যাছে
মনগাঙ্গেতে বান।
এমন হাসি সয়না প্রাণে
চক্ষে লাগে ধান্ধা
তোর লগেতে বন্ধু আমি
কেমন সূতায় বান্ধা।
কালো মেঘের কোলে লুকায়
আসমানেরই চাঁন
এই মনে চায় লুকাই তোরে
অন্তরের ভিতর।
বাউল আমি তর রূপেতে
গলায় বাঁধি গান
তর লাগিয়া হই বিবাগী
মন করে আনচান।
কপিরাইটঃ লীনা ফেরদৌস (কথা), অচন্দ্রচেতন (সুর)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গান ;
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন:
.................. +
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন:
খুব ভালো আশা করি লীনা ফেরদৌস রাগ করবেন না
আসমানেতে চাঁন
তোর হাসিতে ঘর ভাইস্যাছে
মন গাঙ্গেতে বান।
এমন হাসি সয়না প্রাণে
চক্ষে লাগে ধান্দা
তোর লগেতে আমি বন্ধু
কোন সুতাতে বান্ধা।
আসমানের ওই চাঁন্দে লুকায়
কাল মেঘের কোলে
এই মন চায় তোরে লুকাই
অন্তরের ই তলে।
বাউল আমি তর রুপেতে
গলায় বাঁধি গান
তর লাগিয়া হই বিবাগী
মন করে আনচান।
( সেইম টিউন এ এই গানটি করে ফেলেন, এটা আপনাকে দিলাম।)
লেখক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নতুন কথায় সুর বসাতে কিছু সময় চাই। আপনি চাইলে এটা (জোড়াতালি) সরিয়ে ফেলব। আপাতত আমিই গাইলাম, পরে প্রফেশনাল কাউকে দিয়ে করার ইচ্ছা। প্রীতম আহমেদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদিও তাকে চিনি না।
Click This Link
লেখক বলেছেন: মুছে দিলাম।
লেখক বলেছেন: একটু সময় চাই।
নিহন বলেছেন:
+
লেখক বলেছেন: শুনেছেন?
পলাশমিঞা বলেছেন:
মাটির বউগো শুনছনি,ও সোনাবউ শুনছনি,
নিতে আইছে নাইয়র যাইবানী?
ও বউগো বউ প্রথম সালাম কর কবুল
থাকবে তোমার মাথারই চুল পড়ে যাবে মুখরে দন্তখানি,
আরকে খবর যাবে জানা পড়লে চোখের রওশনী।
নিতে আইছে নাইয়র যাইবানী?
ও বউগো বউ,
ছেড়ে গেলে আত্মা জামাই মাটির দেহের কিসের বড়াই
পচা দেহের বিচার করনি।
আত্মার সনে কর পীরিতি দেওয়ান কয় সজনী
নিতে আইছে নাইওর যাইবানী?
ও বউগো বউ,
সাড়ে তিন হাত মাটি কাটিয়া বাসার ঘরটা লও সাজায়য়া
যে ঘরে থাকবে দিনরজনী
নাই বিছানা নাই মশরি সঙে নাই তার সোয়ামী।
নাইয়র অর্থ আত্মীয়তা করার জন্য যাওয়া। মেয়ে বাপের বাড়ী নাইয়র যায়।
লেখক বলেছেন: আপনিতো দিলেন না ভাই কিছু।
হায়দার কািরগর বলেছেন:
আমার ব্লগের কিছু কিছু গানের সুর করা আছে মানে সুর করার চেষ্টা করেছি মাত্র। আমার সুরকে পরিপূর্ণ সুর বলা যায়না কারন আমি লিখার জন্যই গুন গুন করি। আর সেটি ব্যাতিক্রম হয়ে যায কখনো কখনো। শুনতে পারেন যদি পছন্দ হয় তবে সংযোগ ঘটাতে পারেন আপনার সুরের সাথে। নাও পারেন। ধন্যবাদ । যোগাযোগ হতে পারে ফোনেও- ০১৭২০-৬০৮১৮২
লেখক বলেছেন: ভাই, আমি দেশে নাই, তা না হলে ফোন দিতাম। আপনার ই-মেইল ঠিকানা দিলে যোগাযোগ করতে পারি।
লেখক বলেছেন: ভাই, আপনের ই-মেইল চেক করেন। মেইলে কনট্যাক্ট নাম্বার দেয়া আছে। কান্ট্রি-কোড - ১।
হায়দার কািরগর বলেছেন:
অনেক ধন্যবাদ।


















