somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃখিত, আমি বাংলাদেশী হিসাবে গর্ব বোধ করতে পারছি না... (রি-পোষ্ট)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মনে হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে হত্যা করা খুব স্বাভাবিক ঘটনা। আমরা নিরীহ মানুষ। কার বিরুদ্ধে অভিযোগ করব? কার কাছে বিচার চাইব? ওপরওয়ালা আছেন। তিনি সব দেখবেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকর সিদ্দিকের মৃত্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর এই প্রতিক্রিয়া তাঁর ভাই মুদি দোকানদার আব্বাস আলীর। তিনি গতকাল শুক্রবার প্রথম আলোকে আরও বলেন, ‘আজ যদি প্রধানমন্ত্রীর ছেলে মারা যেত, তাহলে কি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমন কথা বলতেন?’
গত বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত তিন মন্ত্রণালয়ের সমন্বয় বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেছিলেন, ‘এসব বিচ্ছিন্ন ঘটনা। এটা কোনো ব্যাপার না। এমনটি ঘটতেই পারে। তবে আমরা কী পদক্ষেপ নিচ্ছি সেটিই বড় বিষয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে গভীর হতাশা ব্যক্ত করেছেন। তাঁরা মনে করেন, এই বক্তব্যের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশ করা উচিত। কয়েকজন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন।

সূত্র : প্রথম আলো

আসেন ভাই... আমাদের সবার জীবনের লক্ষ্য হোক প্রধানমন্ত্রী হওয়া... তাহলে অতন্ত্য আমাদের কারো ভাই, বা কারো সন্তান মারা গেলেও সুবিচার টা পাবো.................. কারো কি মনে পড়ে বু্য়েট -এর সনি হত্যাকান্ডের কথা???? একই ভাবে বকরের কথা-ও সবাই ভুলে যাবে..... বাংলাদেশ এখন বর্বরদের দেশ...... আমি নিজেকে এই দেশের নাগরিক বলতে লজ্জিত বোধ করছি............ আমার অনুমান ভুল না হলে.... এই দেশ আরেকটি মেক্সিকো হতে যাচ্ছে...... যেখানে রাজনৈতিক দল নামে কিছু মাফিয়া অপরিসীম সুবিধা ভোগ করবে......... বিলিয়ন ডলারের বিনিময়-এ গ্যাসক্ষেএ গুলো বিদেশি ফা্র্ম -র হাতে চলে যাবে...... ১০০ কোটির বিনিময়ে শিল্পপতির ছেলেকে হত্যা মামলা থেকে রেহাই দেয়া হবে.... আমরা সবাই তাকায় দেখবো..... কিছু বলবো না.... যদি কিছু সুবিধা আদায় করা যায়, দলের দালালি করে..... আর যদি আদায় না করা যায়.... তাহলে চা-এর দোকানে হুংকার দিব.... আরে এই দলের মতো চোর আর কোনদিন বাংলার ইতিহাসে আসে নাই!!!..... এরপর পাশের বন্ধুটিকে একটু আড়ালে ডেকে নিয়ে যাবো.... আস্তে করে জিগ্যেস করবো.... "দোস্ত তোর মামা অমুক মন্ত্রীর বন্ধু না? তাকে বলে আমার ভাই-এর বিসিএস-এর সুপারিশ করানো যাবে??? তোর মামা কে সম্মানী দেবো".......... এই দেশ বদলাবে না.... এই দেশের শত শত ... বছরের ইতিহাসে লুকানো আছে বেইমানী আর কপটতা আর দালালী... তা না হলে আফগানের ভবঘুরে জাতি মোঘল সম্রাজ্য স্হাপন করে আমাদের শত শত বছর পদানত করে রাখতে পারতো না... পারতো না ব্রিটিশরা শাষণ করতে........ পারতো না পাকিস্তানি নামের একটা অসভ্য জাতি অবিচার করতে.... এই দেশ কোনদিন বদলাবে না... তাই হয়তো আলেকজান্ডার বলেছিলেন... "সেলুকাস, কি বিচিত্র এই দেশ!

দৃষ্টি আকর্ষন: ভাই আমার এই ক্ষুদে লিখাটি কোনও দলের পক্ষে নয়, বিপক্ষেও নয়.. আমি সমান ভাবে এই দেশের ৫টি প্রধান দল কে অপছন্দ করি... ক্ষমতায় গেলে এদের এক রূপ... বিরোধীদলে থাকলে আরেক.. সুতরাং আমার এই লিখাকে দয়া করে রাজনৈতিক রূপ দেবার চেষ্টা করবেন না.... করলে সেই দালালের প্রতি আন্তরিক ঘৃণা রইলো। ধন্যবাদ

পাদটীকা ০১. ভাই.. আজ বহুদিন পর মনের কথা একদম পরিস্কার ভাবে বলে দিলাম। অনেক দিন দেশের বাইরে থাকার কারনে আমি দেখছি অন্যান্য দেশ কি ভাবে এগিয়ে যাচ্ছে.. মালেয়শিয়া কোথায় ছিলো ... আজ কোথায়... কই তাদের তো এমণ কুতসিত ছাত্র রাজনীতি নাই... ভারত আজ নিজেদের কোন পর্যায় নিয়ে গিয়েছে........ আমরা খালি তাকায় দেখছি..... এই সব গুনধর ছাত্ররাই আমাদের দেশের কর্ণধার হবে... তখন কি হতে পারে দেশের অবস্হা একবার ভেবে দেখুন.....
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×