বিখ্যাত এক ম্যাজিশিয়ানের ম্যাজিক শো হবে । হলরুমে লোক আর ধরে না ! ম্যাজিশিয়ান তার এক হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে দর্শকদের জিজ্ঞাসা করল- বলুনতো আমি কি ধরেছি ?
উপস্থিত দর্শকদের মধ্যে ছি... ছি... রব উঠলো । ম্যাজিশিয়ান তখন পকেট থেকে একটা কলম বের করে এনে বললো, যা ভেবেছিলেন তা নয় ! এই দেখুন কলম ! সারা হলরুম জুড়ে হাততালি শোনা যেতে লাগলো।
এবার ম্যাজিশিয়ান অন্য হাতটা পকেটে ঢুকিয়ে জিজ্ঞাসা করলো, বলুনতো এবার আমি কি ধরেছি?
দর্শকদের মাঝে কেউ বললো, রুমাল, কেউ বললো মানিব্যাগ, কেউ বললো পয়সা.... ।
ম্যাজিশিয়ান তখন শুন্য হাতটা বের করে এনে বললো, হলো না । আগে যা ভেবেছিলেন এবার সেটাই ধরেছিলাম ।
----------
ম্যাজিশিয়ান একটি গর্তে হাত ঢুকিয়ে জিজ্ঞাসা করলো- বলুনতো এই গর্তে কি আছে ?
সবার ভেতর একটা ছি.... ছি,... রব উঠলো।
হাত বের করার পর দেখা গেল ২২০ ত্রানের শাড়ি, ১৬ টি বিদেশী মদের বোতল ও ৩২ টি বিয়ারের ক্যান ।
চতুর্দিক হাততালিতে মুখর হয়ে উঠলো। দিকে দিকে ম্যাজিশিয়ানের প্রসংশা শোনা যেতে লাগলো।
এবার ম্যাজিশিয়ান আরেকটি গর্তে হাত ঢুকিয়ে জিজ্ঞাসা করলো, এবার আমি কি ধরেছি ?
--------------
সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা ।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০০৭ রাত ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



