তিনি বলিলেন- “Good Night, Sleep Tight and have a Sweet Dream”
শুনিয়া বড়ই পুলকিত হইলাম। আহা আমাকে কেহই এমনি করিয়া বলেনা!! কিন্তু পরক্ষনেই মাথায় অন্য চিন্তা প্রবেশ করিল। Good Night মানে যে শুভরাত্রি তাহা নিতান্ত বালক-বালিকারাও জানে। কিন্তু Sleep Tight মানে কি খুব জোরেসারে ঘুমানো নাকি অন্য কিছু; উহা ভাবিয়াই বারংবার মস্তিষ্ক উত্তপ্ত হইবার প্রয়াস পাইতেছিল। পরে ভাবিলাম Sleep Tight অর্থ হয়তো- কাহাকে Tight করিয়া ধরিয়া ঘুমাইতে হইবে। কিন্তু আমার ন্যায় নিদারুন বেচারার আশেপাশে কেহই নাই যে যাহাকে ঘুমের মাঝে জোরেসোরে........
হঠাৎ বিদ্যুতচমকের মত একটা চিন্তা ঝলকিয়া উঠিল। যিনি বলিয়াছেন, তিনি আমা হইতে বিদূষী এবং জ্ঞানী। তাই আমার ক্ষুদ্র বুদ্ধি উহা উক্তক্ষনেই অনুধাবন করিতে পারে নাই। কিন্তু তিনি নিজেই বলিয়া দিয়াছেন। আর আমি মূর্খ উহা বুঝিতেই পারিনাই। উহা Slip Tight ই হইবে। ইহার অর্থ যাহা কিছু ছুটিয়া যাইতে চায়, তাহাই আকড়াইয়া ধর। আর কি ধরিতে হইবে? ধরিতে হইবে Sweet Dream.
এইবারে দ্বিগবিজয়ীর ভঙ্গিতে বিছানায় গিয়া শয়ন করিলাম। আর ভাবিতে লাগিলাম..... বেশ একটু মিষ্টতাসম্পন্ন স্বপ্ন দেখা যাক। কিন্তু হায় !!! হতভাগা ডট কম যেদিন হইতে করিতে চাহিয়াছি.. সেই দিন হইতেই কিছুই আমার নাগালে ধরা দেয় না।
প্রত্যুষে নিদ্রা ভঙ্গ হইল নিদারুন এক মর্মবেদনা সহযোগে। সারা রাত্রি এক পাগল আমায় ছুরি হাতে তাড়া করিয়াছে। কোন পাগলের কাছে উহা মিষ্ট স্বপ্ন হইতে পারে..... কিন্তু........
কি আর বলিব..... আপাতত ... Good Night. অপরাধ মার্জনীয় Sleep Tight and have a Sweet Dream আর বলিবার সাহস পাইলাম না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



