কম্পিউটার ভাইরাস ফ্রী রাখবার জন্য এ্যান্টি ভাইরাস সফটওয়ার ব্যবহার করেন সব পিসি ইউজার। কিন্তু যে সকল ওয়েব সাইটের মাধ্যমে ভাইরাস ছড়ায়, বা সন্দেহপূর্ণ সাইটগুলো যদি আগে থেকেই জানা যায়, তাহলে কম্পিউটার ভাইরাস আক্রান্ত হবার সম্ভাবনা অনেক কমে আসে।
সন্দেহজনক বা risky ওয়েবসাইট সম্পর্কে ব্যবহারকারীকে আগেই সতর্ক করে দেয় এমন একটি অ্যাড-অনস হল Web of Trust (WOT). এটি ইন্টারনেট এক্সপ্লোরার ও মজিলা ফায়ার ফক্স এ সরাসরি ইনস্টল করে ব্যবহার করা যায়।
এই অ্যাড-অন এ Trustworthiness, Vendor reliability, Vendor reliability ও Child safety এই চার ক্যাটাগরীতে ইউজার ও অ্যানালাইজার রেটিং দেয়া থাকে, যা দেখে কেউ বুঝতে পারবেন যে ওই ওপেন করা ঠিক হবে কি না।
কেউ ভুল করে ওপেন করলেও WOTএকটি সতর্ক বার্তা দেখায়। আপনি চাইলে তা বাইপাস করে সাইট ওপেন করতে পারবেন।
সাইটটির ঠিকানা: http://www.mywot.com
আশা করি এটি আপনাদের কাজে লাগবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


