নাকি তোমার চেয়েও জটিল ধাঁধাঁ??
ইন্টারনেটে সবচে' জটিল আর কঠিন ধাঁধাঁ'র সাইট কোনটা? প্রশ্নটা করেছিল এক চ্যালা। উত্তরটা জানা ছিলনা। তাই বলতে পারিনি। পরদিন দেখি একটা লিন্ক পাঠিয়ে দিয়েছে। ও হরি!! সে যে কি কঠিন একটা সাইট!!!
সমাধানের পথ খুঁজে বের করতে জান বেরিয়ে গেছে। একটানা ১৬ ঘন্টা চেষ্টা করে লেভেল ২৭ পর্যন্ত গিয়েছিলাম কোন রকম হিন্টস বা চিট ছাড়াই। তারপর আর চেষ্টা করা হয়নি।
যাবেন নাকি একবার? চলুন ঘুরে আসি সবচে' কঠিন রিডল সাইট থেকে।
আপনাদের জন্য একটু হিন্টস দিয়ে দেই। ধাঁধাঁর পেইজ গুলির সবকিছু লক্ষ্য করবেন সূত্রের জন্য। গ্রাফিক্স, ইউআরএল, যে কোন ছোট্ট্ বস্তু, লাইটস, লেখা সব... সব কিছুই। এমনকি আপনাকে সার্চ ইঞ্জিনের সাহায্যও নিতে হবে অনেক কয়বার।
তো শুরু করুন .. গুড লাক
কৃতজ্ঞতা: ক্লান্ত বিহঙ্গ
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০০৯ রাত ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


