আমার প্রিয় পোস্ট
- ছবি চাই, ছবি। দিন না একটি ছবি (রিপোস্ট) - রাগিব
- নারী ব্লগারদের সম্পর্কে আমার একটা ধারনা (তাদের খাটো করার জন্য নয়)... - অতিথি_পথিক_মানুষ
- ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড - দুঃখবিলাস
- অনলাইনে টাকা রোজগার করেছেন কি কখনো? - এডোনিস
- ১০,০০০ হিট প্রাপ্তি ও কিছু স্মৃতিচারণ - রাকিব
- সামহোয়েরইনব্লগ ফ্যান পেজ - রাকিব
- FACEBOOK এ fan page বানানো - প্যান্ট ঢিলা মাস্তান
- সহজে Favicon তৈরী করুন - প্যান্ট ঢিলা মাস্তান
- পালাবো কোথায়? কিন্তু ঠিক পালাবো....... - kiron
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- বডি ল্যাঙ্গুয়েজ: আমাদের শরীরী ভাষা এবং 'মোনালিসা স্মাইল' রহস্য - মাহবুবা আখতার
- মেয়ে, তুমি আজ একজন পুরুষ পেয়েছ, কোন মানুষ পাওনি..... - সামী মিয়াদাদ
- সৃষ্টিশীল মানুষের চিন্তা ভাবনা - ২ (শেষ) - এস এম মাহবুব মুর্শেদ
- সৃষ্টিশীল মানুষের চিন্তা ভাবনা - ১ - এস এম মাহবুব মুর্শেদ
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- রম্য ছড়াঃ নারী নিকের ব্লগার যারা - কালপুরুষ
- ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ - মাহবুব জামান আশরাফী
- ব্লগার আড্ডার কয়েকটি ছবি.. - নতুন পৃথিবী
- লুঙ্গি রভেলউিশন - সাইমুম
- কমিউনিজম এবং কলা - রাকিব
- আঙ্গুলের প্রতীকী ভাষা - সাইমুম
- ব্লগিং অথরিটির প্রতি আহবান - রাকিব
১০,০০০ হিট প্রাপ্তি ও কিছু স্মৃতিচারণ
১৩ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৬
আজকে সামহোয়ের ইন ব্লগে ১০,০০০ হিট পূর্ণ হল আমার। এজন্য পাঠকদের ধন্যবাদ। বাংলা ব্লগিং এর ক্ষেত্রে পাইওনিয়ার সামহোয়ের ইন ব্লগকে শুভেচ্ছা এরকম চমৎকার একটি বাংলা ব্লগ আমাদেরকে উপহার দেবার জন্য।
ক্লাস নাইনে লেখা 'বিচিত্র পৃথিবী' নামক কবিতা দিয়ে সা.ইনে আমার পথ চলা শুরু। সেটা দিয়ে তেমন হিট হইনি। এরপর ক্লাস টেনে লেখা আরেকটি কবিতা 'মনুষ্যত্ব' দিয়ে কিছুটা লাইমলাইটে আসলাম ব্লগারদের। অনেকের কাছেই সেটি সমাদৃত হয়েছিল এবং বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিতে লাগল। এখানেই খুজেঁ পেলাম সাইমুম ভাইকে। তার প্রত্যেকটি লেখা ছিল চমৎকার ও তথ্যমূলক। এরপর থেকে যখনই লগ-ইন করতাম প্রথমেই তার লেখা পড়তাম।
সামহোয়ের দিয়েই খুজে পেলাম আমার পুরনো বন্ধু রিজভী, মোস্তফা মনির সৌরভ ও নাজিমকে। এ এমন অন্যরকম অভিজ্ঞতা। এরপর একে একে পেলাম সুমি, কালপুরুষ, প্রচেত্য, মুনিয়া, সাতিয়া মুনতাহা নিশা, মাহবুব মোর্শেদ, সন্ধ্যাবাতি, রাশেদ - যাদের লেখা ভাল লাগত।
তখনকার সময়ে মজা লাগত আলী আর ঢালীর সর্বোচ্চ পোষ্ট দেবার প্রতিযোগিতাকে, কারণ তখন সর্বোচ্চ পোষ্ট প্রদাণকারীর তালিকা দেওয়া থাকত। এ নিয়ে অনেকে অনেক পোষ্ট ও দিত। মনে আছে কে একবার মুহাম্মদ জাফর ইকবাল বিদ্বেষী লেখা লিখে রেকর্ড সংখ্যক মাইনাস খাবার রেটিং করেছিল।
এরপর পরিচয় ত্রিভুজের সাথে। কম্পিউটার বিষয়ক তথ্যমূলক সব লেখা পেতাম তার কাছ থেকে। তবে সব থেকে উপকারী পোষ্ট মনে হয় 'সামহোয়েরইনব্লগ এর কোন অপশনের কাজ কি-১' টি। এই মূহুর্তে আরও অনেক ব্লগারের নাম মনে পড়ছে না যাদের লেখা নিয়মিত পড়তাম। এজন্য আমি ক্ষমাপ্রার্থী।
বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে পোষ্ট দিতাম আমি। ফারজানা মাহবুবার কাছ থেকে পরামর্শ পেয়ে মেডিকেল বিষয়ক পোষ্ট দেওয়া শুরু করেছিলাম। কিন্তু সেগুলো তেমন জনপ্রিয় হয়নি। আমার সবচেয়ে হিট পোষ্ট মনে আমার তোলা ছবিতে মানুষের সৃষ্টিশীলতা এটি যেমন মজার ছিল, তেমনই সৃষ্টিশীল। কিন্তু এরপরই এটাকে কপি করে ফেসবুকে নেওয়া ও দৈনিক প্রথম আলোয় আমার অনুমতি না নিয়ে ছাপান হয়।
সা.ইনে পরিচয় হয় ওপার বাংলার পাগলা বাবু, মুজিব মেহদী, মুক্তঝিনুক ও পরে ময়ুরবাহনের সাথে। ১৬ই ডিসেম্বর ২০০৭ সাথে সা.ইনের ব্লগাররা মিলিত হয় চারুকলায় এটির প্রতিষ্ঠাবার্ষিকীর ২ বছর পূর্তি উপলক্ষে। এখানেই প্রথম ভার্চুয়াল জগতের মানুষদের সামনা সামনি দেখার সুযোগ হয়। এ সংক্রান্ত পোষ্টটি পড়ুন: Click This Link এরপর প্রায় সময়েই ব্লগাররা মিলিত হতেন ও একবার পিকনিকও করেছেন। কিন্তু সেগুলোতে সময়ের অভাবে আর যাওয়া হয়নি।
এই স্বল্প সময়ে লিখে ফেললাম অনেক কথা। বাদ পড়ল অনেক ব্লগারের কথা। আমি আবারও ক্ষমাপ্রার্থী। পরিশেষে এ কথাই বলি আমরা সবাই চাই একটি সুস্থ্, স্বাভাবিক ব্লগিং। এজন্য সা.ইন কে মনোযোগ জরুরী। শুভেচ্ছা সবাইকে।
লেখাজোকা শামীম বলেছেন:
আপনাকে অভিনন্দন।
লেখক বলেছেন: ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা।
লেখক বলেছেন: শুভেচ্ছা..
ইমরান মামা বলেছেন:
কংগ্রেটস
লেখক বলেছেন: থ্যাংকস।
লেখক বলেছেন: হা হা হা!
নাঈম বলেছেন:
ছোট্ট একটি ভুল করেছেন, ১৬ই ডিসেম্বর ২০০৭ ব্লগাররা মিলিত হয়েছিলেন চারুকলায়, পাবলিক লাইব্রেরীতে না। ব্লগারদের ঐ মিলনমেলায় আমিও ছিলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ সংশোধনের জন্য। হ্যা, ঠিক।
লেখক বলেছেন: see on the right side.


















