somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন দৈনিক পত্রিকাই ভাল লাগছে না

১৬ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় ভারতীয় বাংলা দৈনিক পত্রিকাগুলোর সাথে বাংলাদেশিগুলোর তুলনা করে সব সময়ই বাংলাদেশিটাকে আগে রাখতাম। কারন, তখনকার সময় 'আনন্দবাজার', বর্তমান, প্রতিদিন, আজকাল-এসব পত্রিকার চেয়ে জনকন্ঠ, প্রথম আলো, দ্য ডেইলি স্টার যথ্ষ্টে আপডেটেড ও তথ্যমূলক খবর সরবরাহ করত। প্রথমে জনকন্ঠ দিয়েই শুরু করি। যখন এই পত্রিকাটি এলো তখন ঢালাওভাবে অন্য পত্রিকাগুলো মার খেয়ে গেল। সবাই বলতে লাগল জনকন্ঠ ছাড়া অন্য কোন পত্রিকা কে পড়ে? জনকন্ঠেই সবচেয়ে আপডেটেড খবর পাওয়া যেত এবং তাদের ফিচারগুলোও যথেষ্ট জনপ্রিয় ছিল। এরপর আসল প্রথম আলো। হটকেকের মত বিক্রি হওয়া আরম্ভ করল। আস্তে আস্তে কমতে লাগল জনকন্ঠের পাঠক সংখ্যা। তবে আপডেট্ডে খবর বেশি পাওয়া যেত জনকন্ঠেই। অন্যদিকে প্রথম আলো জনপ্রিয় হতে লাগল তার ফিচার দিয়ে। ইংরেজির মধ্যে ডেইলি স্টার ছাড়া বাকিগুলো কোন মানের না। ক্রমেই প্রথম আলোর জনপ্রিয়তা তুঙ্গে উঠতে লাগল। এর মধ্যে আরেকটি পত্রিকা 'যুগান্তর' আসলেও সেটি আমার কাছে গ্রহণযোগ্য ছিল না। এছাড়াও ছিল আরও নানান পত্রিকা। অবশেষে অনেক বিজ্ঞাপণ দিয়ে এল 'আমার দেশ' ও 'নয়া দিগন্ত'। প্রথম প্রথম আমার দেশ খুবই ভাল লাগতে আরম্ভ করল সেটির খবর পরিবেশনের ধরণ ও ফিচার দেখে। আস্তে আস্তে এল সমকাল। সমকাল ও আমার দেশ হয়ে উঠল খুবই আধুনিক দুটি পত্রিকা। তখন ইন্টারনেট ছিলনা আমার। সেজন্য প্রায়ই সমকাল কিনতাম। দিন গড়াতে থাকল। আস্তে আস্তে ভাটা পড়তে লাগল সব পত্রিকারই। এর মধ্যে প্রথম আলো আবার ভাল করতে লাগল। বাসায় নিয়মিত রাখা জনকন্ঠ পরিবর্তন করে প্রথম আলো রাখা আরম্ভ হল। এছাড়া সমকাল ও ডেইলি স্টার মাঝে মাঝেই রাখা হত। এরপর আবির্ভাব যায় যায় দিনের। বাংলিশ টাইপের লেখা দেখে মনে মনে পত্রিকাটি বাতিল করলাম। তবে ইদানিং লেখায় মান এসেছে। তবুও মানানসই না। প্রথম আলো এখনও বাসায় রাখা হচ্ছে। কিন্তু আমি শুধু তাদের বিজ্ঞাপনগুলোই দেখি। লেখার মান বলতে কিছুই নেই।
এবারে ভারতীয় পত্রিকায় আসি। 'আনন্দবাজার' ছাড়া অন্য বাংলা পত্রিকাগুলি তেমন সুবিধার না। প্রতিদিন মোটামুটি। তবে যেটা আমার মন কেড়ে নিয়েছে সেটা হচ্ছে 'দ্য টাইমস অব ইন্ডিয়া' নামক ইংরেজি দৈনিকটি। এর খবর থেকে শুরু করে সম্পাদকীয়, ফিচার সবকিছুই খুব আকর্ষণীয়। উপস্থাপনা চমৎকার ও রিয়েলি আপটুডেট। দামও কম। মাত্র ১.৫০ টাকা। কলকাতা গেলেই এটি আমার রেগুলার পড়া চাই। এছাড়া 'দ্য টেলিগ্রাফ' ও খারাপ না। তাই এখন আমাকে বলতেই হচ্ছে, বাংলাদেশি দৈনিকের অবস্থা এখন খুবই খারাপ।:((
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×