আমার প্রিয় পোস্ট

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কত কাল আমি রব দিশেহারা।

কর্তৃপক্ষ, ব্লগে চ্যাটিং চালু করলে কেমন হয়?

২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৮

শেয়ার করুন:                   Facebook

বাংলা ব্লগিং এ সামহোয়ের ইন ব্লগ পাইওনিয়ার, এতে কোন সন্দেহ নেই। দিন দিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। কারণ এখানে নিবেদিত আছে অনেক ব্রিলিয়ান্ট কিছু ওয়েব ডেভেলপার এবং এতে প্রতিফলিত হয় ব্লগারদের কিছু পরামর্শ। আমরা যারা সা.ইনের নিয়মিত ব্লগার, তারা সবাই এতে সন্তুষ্ট। ব্লগের অবস্থা আরও বৃদ্ধির জন্য আমি একটি পরামর্শ দিচ্ছি আপনাদের। তা হলো এতে একটি লাইভ চ্যাটিং এর ব্যবস্থা করা যায়। অর্থাৎ যারা ব্লগে লগ-ইন করা অবস্থায় রয়েছে, তারা যেন প্রত্যেকের সাথে প্রত্যেকে চ্যাট করতে পারে। এটিকে অবশ্যই হতে হবে ইউনিকোড ভিত্তিক, যাতে বাংলা-ইংরেজি দুটোই লেখা যাবে। এবং অবশ্যই ইউসার ব্লকিং এর ব্যবস্থা থাকতে হবে। এটি ডেভেলপ করার কারন হিসেবে বলতে পারি যে, অনেক ব্লগে দেখবেন পরিচিতরা একে অপরের সাথে মন্তব্যের মাধ্যমে চ্যাট করছে। এতে ব্লগে মন্তব্যের মান কমে যাচ্ছে। পোষ্টটি অযথাই বড় হয়ে যাচ্ছে। তাই যদি ব্লগে চ্যাটিং এর ব্যবস্থা থাকে, তা হলে তারা নিজেদের মধ্যে চ্যাট এর মাধ্যমেই কথা বলতে পারবে। অতিরিক্ত এবং অযথা মন্তব্যে আর ভরবে না কোন পোষ্ট। আর আরেকটি পরামর্শ, পোষ্টের মত মন্তব্যেও রেটিং এর ব্যবস্থা করা হোক। অবশ্য এটি আপনাদের অপশনাল ব্যাপার। তবে মনে হয় চ্যাটিং এর প্রতি আপনারা বিশেষ দৃষ্টি রাখবেন। এটি অনেক ব্লগারের আকাঙ্ক্ষিত বিষয়। আশা করি আমি একটি ফিডব্যাক পাব।

(এই পোষ্টটা সরাসরি ব্লগে প্রকাশ করলাম। কারন, সামহোয়ের ইন ব্লগের ফ্যান পেজ বানিয়ে আপনাদের পরামর্শে পাঠিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, কিন্তু ফেসবুকে ফ্যান পেজ এ ফ্যান এর সংখ্যা খুবই কম দেখে ভাবলাম আর ফিডব্যাক পাবনা। এজন্যই এটি পোষ্ট করলাম। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলা চ্যাটিং ;

 

  • ১৬ টি মন্তব্য
  • ১৮৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩১
comment by: অরণ্যচারী বলেছেন: ভালো পরামর্শ।++
২. ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৪
comment by: রাজামশাই বলেছেন: ওরে রাকিবের কথা অনুযায়ী কাজ কর।

আমার পছন্দ হইছে
৩. ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৩
comment by: এমিল বলেছেন: ভালো প্রস্তাব...
৪. ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৪
comment by: ইমরান মামা বলেছেন: অবশ্যই ভালো প্রস্তাব...কার্যকর হলে আরো ভালো লাগবে।
৫. ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৭
comment by: কৃষক বলেছেন: ভালো প্রস্তাব
৬. ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:০৮
comment by: সিটিজি৪বিডি বলেছেন: অবশ্যই ভালো প্রস্তাব...কার্যকর হলে আরো ভালো লাগবে।
৭. ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:১৬
comment by: তারকে বলেছেন: ভালো হয় ।
৮. ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৪
comment by: সাদাকালোরঙিন বলেছেন: দারুন হয় !!! বাস্তবায়ন করা হউক
৯. ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৫
comment by: ইন্টেল বলেছেন: Text chat er logea voice lagailea vala hoy. Galagali korada shooj hoy
১০. ২২ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১০
comment by: আরিফ থেকে আনা বলেছেন: উত্তম প্রস্তাব
১১. ২২ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
comment by: রুখসানা তাজীন বলেছেন: আমি দর্কার মনে করিনা। লেখা এবং পড়া থেকে সবাই চ্যাটিং করতেই উতসাহী হবে বেশি। আর মন্তব্যে চ্যাট এভাবে কমানো যাবে বলে মনে হয়না।
২২ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪০

লেখক বলেছেন: আমার তা মনে হয় না, আপু। প্রথমত এটা ব্লগ সাইট। ব্লগই এখানে মূখ্য। এবং এর জনপ্রিয়তা বাড়ানোর আরও পদ্ধতি আছে।..ফেসবুকে ঢুকেও কি সবাই চ্যাট করে, নাকি অন্যান্য কাজ বেশি করে?

১২. ২২ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩১
comment by: প্রচেত্য বলেছেন: "মন্তব্যেও রেটিং এর ব্যবস্থা করা হোক।" সহমত পোষন করছি
১৩. ২২ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: সমর্থন জানাচ্ছি; অন্তত পরীক্ষামূলকভাবে চালু করা যেতে পারে।

এবিষয়ে নোটিশবোর্ডের মন্তব্য আশা করছি।
২২ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: দেখা যাক।

১৪. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:২০
comment by: স্বাক্ষর শতাব্দ বলেছেন: এইটা করলে সামহোয়ারিনের হিট আরো বাড়বে। আপনারে তো সামহোয়ারিন পুরষ্কৃত করতে পারে এই আইডিয়ার জন্য।


 



 


সবসময়ই চাই মানুষের পজিটিভ সাইড গুলো উন্মোচন করতে। কারন আজকের সমাজে যে নিন্দিত, তারও ভাল গুন আছে। মানুষের কাজে কর্মে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৮২০৬